আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, এএফএমআই ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত (আইএইচটি )

AFMI IHT Admission CIrcular 2026 Published

আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (এএফএমআই)

ARMED FORCES MEDICAL INSTITUTE (AFMI)
ঢাকা সেনানিবাস, ঢাকা

নং-এএফএমআই পত্র নং ২৩.০১.৯০১.৭৫৩.০১.৬১০.০২.০৯.২৬
তারিখঃ ০২ সেপ্টেম্বর ২০২৬

ভর্তি বিজ্ঞপ্তি
১।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, এএফএমআই, ঢাকা সেনানিবাস ও সেনাকল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক অনুসৃত শিক্ষাক্রম অবলম্বনে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক পরিচালিত সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, মিলিটারি ডেন্টাল সেন্টার এবং আর্মড ফোর্সেস মেডিকেল স্টোরস ডিপো, ঢাকা সেনানিবাসে প্রশিক্ষণের সুযোগ প্রদানের মাধ্যমে উচ্চ দক্ষতা ও গুণগত মানসম্পন্ন আন্তর্জাতিক মানের ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ফার্মেসি ডিগ্রীধারী গড়ে তোলার লক্ষ্যে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদ এবং ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে প্রার্থীদের নিম্নেবর্ণিত শর্তাবলীসহ অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

বর্তমানে এই প্রতিষ্ঠান হতে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের অভ্যন্তরে সরকারী হাসপাতালে কর্মরত আছে। এছাড়াও বেসরকারী হাসপাতাল যেমনঃ কেয়ার হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, ইউনাইটেড মেডিকেল কলেজ এবং হাসপাতাল, কন্টিনেন্টাল হাসপাতাল, পপুলার মেডিকেল কলেজ এবং হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ এবং হাসপাতাল, আজগড় আলী হাসপাতাল, সাভার এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী এবং ঢাকার বাহিরে বিভিন্ন হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চিকিৎসা সেবায় নিয়োজিত আছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যের সন্তানদের অগ্রাধিকার প্রদান করা হবে।

২। ডিপ্লোমা-কোর্স সমূহ

ক। মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি মেডিসিন)
খ। মেডিকেল টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং)
গ। মেডিকেল টেকনোলজি (ডেন্টিস্ট্রি)
ঘ। মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপি)
ঙ। মেডিকেল টেকনোলজি (রেডিওথেরাপি)
চ। ওটিএ (অপারেশন থিয়েটার এ্যাসিসট্যান্ট)
ছ। আইসিএ (ইনটেনসিভ কেয়ার এ্যাসিসট্যান্ট)
জ। ডিপ্লোমা ইন ফার্মেসি

৩। ভর্তির যোগ্যতা

ক। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

খ। প্রার্থীকে ২০২২-২০২৬ সালের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ ২.০০ পয়েন্ট হতে হবে।

৪। আবেদনের নিয়মাবলী

ক। অনলাইনে আবেদনের তারিখঃ ০১ অক্টোবর ২০২৬ হতে ০১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত https://www.afmibd.net ওয়েবসাইটে আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত নীতিমালা এএফএমআই-এর ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে।

উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোন জটিলতা দেখা দিলে সশরীরে এএফএমআই, ঢাকা সেনানিবাসে এসে আবেদন করা যাবে।

খ। ০৩ নভেম্বর ২০২৬ হতে ১০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

গ। ভর্তির আবেদন ফি ৭০০.০০ (সাতশত) টাকা (অফেরতযোগ্য)।

ঘ। ০১ (এক) ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে ১০০ (একশত) নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঙ। ১৩ নভেম্বর ২০২৬ তারিখ (শুক্রবার), সকাল ১০:০০-১১:০০ ঘটিকা পর্যন্ত লিখিত পরীক্ষা এএফএমআই, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

৫। নির্বাচন পদ্ধতি

ক। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর ২০২৬

খ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখঃ ২২ নভেম্বর ২০২৬ হতে ২৬ নভেম্বর ২০২৬

গ। চূড়ান্তভাবে নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর ২০২৬

ঘ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম শুরু এবং শেষ তারিখঃ ১০ ডিসেম্বর ২০২৬ হতে ২১ ডিসেম্বর ২০২৬

ঙ। অপেক্ষমাণ প্রার্থীদের ভর্তি কার্যক্রম শুরু এবং শেষ তারিখঃ ২২ ডিসেম্বর ২০২৬ হতে ৩১ ডিসেম্বর ২০২৬

৬। মূল সনদপত্র জমাকরণ প্রসঙ্গে

ডিএমটি কোর্সে ভর্তি হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসমূহ আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকা সেনানিবাসে জমা করতে হবে যা প্রশিক্ষণ চলাকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।

৭।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *