২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)সমূহে যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
(সকল সরকারি ও বেসরকারি আইএইচটি ও ম্যাটস-এ শিক্ষার্থী ভর্তির জন্য প্রযোজ্য)
সূত্র: বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ-এর স্মারক নং-বারাচিম/১৬/২/৫৯৭, তারিখ: ১৯.১০.২০২৬ খ্রি.
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে যথাক্রমে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)সমূহে ভর্তির জন্য ভর্তিচ্ছুক প্রার্থীদের হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
০১. ভর্তি পরীক্ষা কার্যক্রম
**২.১ অনলাইন আবেদন শুরুর তারিখ: ২৭/১০/২০২৬ খ্রি.
**২.২ অনলাইন আবেদনের শেষ তারিখ: ০৬/১১/২০২৬ খ্রি. (রাত ১১:৫৯ মি.)
**২.৩ ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ:০৭/১১/২০২৬ খ্রি. (রাত ১১:৫৯ মি.)
**২.৪ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড:০৯/১১/২০২৬ খ্রি. (সকাল ১০:০০টা) হতে ১৩/১১/২০২৬ খ্রি. (রাত ১১:৫৯ মি.) পর্যন্ত।
২.৫ ভর্তি পরীক্ষার তারিখ: ১৩/১১/২০২৬ খ্রি. (শুক্রবার) সকাল ১০:০০টা হতে ১১:০০টা পর্যন্ত।

০২. আবেদন পদ্ধতি
ভর্তিচ্ছুক প্রার্থী টেলিটক বাংলাদেশ লি.-এর মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন দাখিল করবেন।
০৩. আবেদন সংক্রান্ত শর্ত
একজন প্রার্থী কেবল ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স অথবা ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের যেকোনো একটির জন্য আবেদন করতে পারবেন।
০৪. ভর্তি পরীক্ষার ফি
ভর্তি পরীক্ষার ফি ৭০০/- টাকা। অনলাইন টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।
০৫. ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য
ভর্তি পরীক্ষার যোগ্যতা, ভর্তির যোগ্যতা, ভর্তি পরীক্ষার কেন্দ্র, সরকারি আইএইচটি/ম্যাটস-এর আসন সংখ্যা ও বিন্যাস, অনলাইন ফরম পূরণের নিয়মাবলি, প্রার্থী নির্বাচন ও ভর্তি সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটকের ওয়েব পোর্টাল http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।
০৬. ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
এসএসসি সিলেবাস অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে ১০০ (একশত) নম্বরের ১ (এক) ঘণ্টার পরীক্ষা হবে।
- বাংলা — ১৫
- ইংরেজি — ১৫
- গণিত — ১৫
- পদার্থবিজ্ঞান — ১৫
- রসায়ন — ১৫
- জীববিজ্ঞান — ১৫
- সাধারণ জ্ঞান — ১০
এমসিকিউ পরীক্ষার পাস নম্বর ৪০।
০৭. মেধা তালিকা প্রণয়ন
এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ৫ গুণ হিসেবে ১০ নম্বর এবং ১০০ (একশত) নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য প্রার্থী কোনো সরকারি ও বেসরকারি আইএইচটি ও ম্যাটস-এ ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
০৮. ভর্তি নীতিমালা
সরকারি/বেসরকারি যেকোনো আইএইচটি/ম্যাটস-এ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ‘ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ডিপ্লোমা কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি নীতিমালা, ২০২৬’ প্রযোজ্য হবে।
০৯. তথ্য যাচাই
পরীক্ষায় অংশগ্রহণ/ভর্তির সময় প্রার্থীর দেওয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার পরীক্ষা/ফলাফল/ভর্তি যেকোনো সময় বাতিল বলে গণ্য হবে।
১০. চূড়ান্ত সিদ্ধান্ত
আইএইচটি/ম্যাটস ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিস্তারিত তথ্যের জন্য Whatsapp করুন 01737130753
সাস আইএইচটি ম্যাটস ভর্তি গাইড ২০২৬-২৭

প্যারামেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ প্রকাশিত
আইএইচটি ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭ প্রকাশিত


