২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা; ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকায় বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সসমূহে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি।

(অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা)

২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা; ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকায় নিন্মে বর্ণিত কোর্সসমূহে বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তির জন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের হতে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েব পোর্টলে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) দরখাস্ত আহবান করা যাচ্ছে:

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ      : ০৮/০২/২০২৬ খ্রি. (সকাল ১০:০০ টা)
  • আবেদন গ্রহণের শেষ তারিখ   : ২২/০২/২০২৬ খ্রি. (রাত ১১:৫৯ টা)
  • ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ   : ২৩/০২/২০২৬ খ্রি. (রাত ১১:৫৯ টা)
  • ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড  : ০৩/০৩/২০২৬ খ্রি. ও ০৪/০৩/২০২৬ খ্রি. (রাত ১১:৫৯ টা)
  • ভর্তি পরীক্ষার তারিখ   : ০৬/০৩/২০২৬ খ্রি. (শুক্রবার) সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা।

বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স সংখ্যা ,প্রতিষ্ঠান সংখ্যা এবং আসন বিন্যাস

কোর্সসমূহের নামআইএইচটি, ঢাকা কোর্স ভিত্তিক আসন সংখ্যাআইএইচটি, রাজশাহী কোর্স ভিত্তিক আসন সংখ্যাজনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা কোর্স ভিত্তিক আসন সংখ্যা
বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরী)৫৫ টি৩০ টি৩০ টি
বিএসসি ইন ফিজিওথেরাপী৫৫ টি৩০ টি 
বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং)৪০ টি
বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি)৬০ টি
মোট আসন সংখ্যা১৫০ টি৬০ টি৩০ টি

আসন বিভাজন:

বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি, রেডিওলজী এন্ড ইমেজিং এবং বিএসসি ইন ফিজিওথেরাপী কোর্সসমূহের ক্ষেত্রে প্রযোজ্য:

মোট আসনের ৫০% ডিপ্লোমাধারী সরকারী চাকুরিজীবী, ২৫% ডিপ্লোমাধারী বেসরকারী চাকুরিজীবী, স্বায়ত্বশাসিত চাকুরিজীবী ও পাশকৃত ডিপ্লোমাধারী এবং অবশিষ্ট ২৫% এসএসসি (বিজ্ঞান) ও এইচএসসি (বিজ্ঞান) পাশকৃত ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

ডিপ্লোমা সরকারি চাকরিজীবী প্রার্থীদের আসন শূন্য থাকলে উক্ত শূন্য আসনে ডিপ্লোমা প্রার্থীগণ মেধাভিত্তিক বিবেচিত হবেন।

বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) এর ক্ষেত্রে প্রযোজ্য:

মোট আসনের ৫০% সেনেটারী ইন্সপেক্টরশীপ ডিপ্লোমা পাশকৃত সরকারি ও বেসরকারি ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এবং অবশিষ্ট ৫০% এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) পাশকৃত ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। আসন শূণ্য থাকলে উক্ত শূণ্য আসনে মেধাভিত্তিক শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সংরক্ষিত আসন:

উপজাতীয় কোটায় মোট ১% আসন সংরক্ষিত থাকবে। উপজাতীয় কোটার ক্ষেত্রে ল্যাবরেটরি মেডিসিন বিভাগে ০১ টি, ফিজিওথেরাপী বিভাগে ০১ টি এবং রেডিওলজি এন্ড ইমেজিং ও ফুডসেফটি বিভাগে উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে মেধাভিত্তিক ০১ টি আসন সংরক্ষিত থাকবে। উপজাতীয় কোটা দাবির ক্ষেত্রে প্রার্থীদেরকে তাদের নিজ নিজ জেলা প্রশাসক এবং গোত্র প্রধানের স্বাক্ষরিত সনদ দাখিল করতে হবে।

আবেদন করার নির্দেশাবলি (www.dgme.gov.bd এবং www.dghs.gov.bd) ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরীক্ষার ফি ১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শর্তাবলি  ও ভর্তি যোগ্যতা                      

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

এইচএসসি পাশ শিক্ষার্থীদের জন্য যোগ্যতা

i) যারা ২০২৩,২০২৪ এবং ২০২৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান) পরীক্ষায় পাশ করেছেন তারা আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হবেন। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীগণ যে কোন একটি কোর্সে আবেদন করতে পারবেন।

ii) উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মাধ্যমিক (বিজ্ঞান) ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞানসহ সর্বমোট জিপিএ নূন্যতম ৭.০০ থাকতে হবে এবং মাধ্যমিক (বিজ্ঞান) ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) যে কোন পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫ থাকতে হবে। ২০২৩ খ্রি. সালের পূর্বে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান) পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন না। বিএসসি ইন ফিজিওথেরাপী কোর্সে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীগণ সর্বমোট জিপিএ-৭.০০ প্রাপ্ত হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে কোন পরীক্ষায় ন্যূনতম জিপিত্র ২.৫ থাকতে হবে। ২০২৩ খ্রি. সালের পূর্বে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান) পরীক্ষায় পাশকৃত প্রার্থীগণ আবেদন করতে পারবেন না।

iii) বাংলাদেশের নাগরিক যারা ‘ও’ লেভেল/সমমান এবং ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মার্কশীটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে Equivalance Certificate সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী ঢাকা বরাবরে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করে Equivalance Certificate সংগ্রহ পূর্বক ID নম্বর নিতে হবে। উক্ত সার্টিফিকেট সংগ্রহ করার সময় ‘ও’ লেভেল/সমমান এবং ‘এ’ লেভেল/সমমান পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র এবং সনদপত্রসমূহের প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত কপি সাথে আনতে হবে। আবেদনপত্র জমা প্রদানের স্থান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার কক্ষ নং ২০৪ (স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবনের ২য় তলা, মহাখালী, ঢাকা)। আগামী ১৮.০২.২০২৬ খ্রি. তারিখের মধ্যে আইডি নম্বর গ্রহণ করতে হবে। Equivalance Certificate কেবল ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ডিপ্লোমাধারীদের জন্য যোগ্যতা:

i) সরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ এবং ২২/০২/২০২৬ খ্রি. আবেদনের শেষ তারিখে বয়স অনুর্ধ ৪৫ (পঁয়তাল্লিশ) বৎসর (এসএসসি সনদ অনুযায়ী) হতে হবে। প্রার্থীদের সরকারি চাকুরীর বয়স ২২/০২/২০২৬ খ্রি. তারিখে নূন্যতম ০৫ (পাঁচ) বৎসর হতে হবে। ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মেডিকেল টেকনোলজি কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীগণ বিএসসি ইন ফিজিওথেরাপী কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

ii) ডিপ্লোমা পাশকৃত পরীক্ষার্থীগণ সংশিষ্ট বিষয়ের বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে আবেদন করতে পারবেন। ডিপ্লোমা পাশকৃত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদেরকে আগামী ০৮/০২/২০২৬ খ্রি. হতে ১৮/০২/২০২৬ খ্রি. তারিখের মধ্যে এসএসসি পরীক্ষার মার্কশীট, ডিপ্লোমা পাশের চূড়ান্তপর্বের মার্কশীট এবং ডিপ্লোমা সনদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত কপি পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা (স্বাস্থ্য অধিদপ্তর, পুরাতন ভবন ২য় তলা, রুম নম্বর-২০৫) বরাবর জমা দিয়ে ১৯/০২/২০২৬ খ্রি. আইডি নম্বর গ্রহণ করতে হবে যা ভর্তি পরীক্ষার আবেদনের সময় প্রয়োজন হবে। উল্লেখ্য যে, আইডি নম্বর গ্রহণ না করলে ডিপ্লোমা পাশকৃত পরীক্ষার্থীগণ সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্র

অধ্যক্ষ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা এর মনোনীত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আবেদনের জন্য বিষয় কোডসমূহ নিম্নে ছকে দেখানো হলো:

Name of the BSC courseName of the institute & Code noSubject code
BSC in health technology (Laboratory)  IHT, Dhaka (11)101
IHT, Rajshahi (12)101
IPH, Dhaka (13)101
BSC in Physiotherapy  IHT, Dhaka (11)201
IHT, Rajshahi (12)201
BSC in health technology (Radiology & Imaging)IHT, Dhaka (11)301
BSC in health technology (Food Safety)IPH, Dhaka (13)401

অনলাইন আবেদন এর নিয়মাবলী

ভর্তিচ্ছুক আবেদনকারী কেবল যে কোন একটি কোর্সের জন্য অনলাইন আবেদন করবেন। বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি) কোর্সের জন্য আবশ্যিকভাবে আইএইচটি, ঢাকা; আইএইচটি, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা এই ০৩ (তিন) টি প্রতিষ্ঠান পছন্দক্রম সিলেক্ট করবেন। বিএসসি ইন (ফিজিওথেরাপি) কোর্সের জন্য আবশ্যিকভাবে আইএইচটি, ঢাকা; আইএইচটি, রাজশাহী এই ০২ (দুই)টি প্রতিষ্ঠান পছন্দক্রম সিলেক্ট করবেন। বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং) কোর্সের জন্য আবশ্যিকভাবে আইএইচটি, ঢাকা প্রতিষ্ঠানটি সিলেক্ট করবেন। এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সের জন্য আবশ্যিকভাবে জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা প্রতিষ্ঠানটি সিলেক্ট করবেন।

অনলাইন আবেদন দাখিল পদ্ধতি:

১ ।আবেদনকারীগণ যে কোন ইন্টারনেট ব্রাউজার থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েব পোর্টাল http://dgme.teletalk.com.bd এ লগইন করবেন। অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত তথ্য Advertisement অংশে পাওয়া যাবে। আবেদনকারীকে ভালোভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে অনলাইন আবেদন পূরণ করতে হবে।

২। Select করার পর BSC in Health Technology এবং Home page- এ দুইটি অংশ রয়েছে। প্রথমটি Registration এর জন্য যেখানে অনলাইন আবেদনের Application form রয়েছে এবঙ ২য় অংশ Download এর জন্য যেখান থেকে প্রার্থী তার Application copy এবং Admit card download করতে পারবে। এখানে ০৩ (তিন) টি অপশন আছে।

প্রথমটি- Online Application form for National Curriculum (SSC/Equivalent & HSC/Equivalent) Candidates- যারা ২০২৩/২০২৪/২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য।

দ্বিতীয়টি-Online Application form for GCE (O/A/Both/Equivalent)- যারা ‘ও’ লেভেল সমমান/’এ’ লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

তৃতীয়টি- Online Application form for Diploma/Departmental candidates এর জন্য যারা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। ডিপার্টমেন্টাল প্রার্থী সেক্ষেত্রে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র (এসএসসি পরীক্ষার মার্কসিট, ডিপ্লোমা পরীক্ষার চূড়ান্ত পর্বের মার্কসিট ও ডিপ্লোমা সনদ সংশ্লিষ্টদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত কপি) পরিচালক (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরারব জমা প্রদান করে আইডি নম্বর গ্রহণ করতে হবে।

৩.১ ।এরপর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে উল্লিখিত পরীক্ষাসমূহের রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পাশের সন উল্লেখ করতে হবে এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স সমূহের যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক সেই কোর্সটি সিলেক্ট করতে হবে এবং Next অপশন ক্লিক করতে হবে। ভর্তিচ্ছু আবেদনকারী কেবল ০১ (এক) টি কোর্সের জন্য আবেদন করতে পারবেন। ওয়েব পেইজের নিচের অংশে যে কোন একটি কোর্স সিলেক্ট করবেন।

  • BSC in health technology (Laboratory)
  • BSC in physiotherapy
  • BSC in health technology (Radiology & imaging)
  • BSC in health technology (Food safety)

উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছু প্রার্থী এই চারটি অপশন এর যে কোন একটি কোর্সে আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু প্রার্থী উক্ত কোর্স সমূহের যে কোনো একটি কোর্সে ক্লিক করবেন। এরপর প্রার্থী Personal Information, Present Adress, Permanent Adress পূরণ করবেন। উল্লিখিত অনলাইন আবেদন ফরমের Personal Information অংশের Application status অংশে General Tribal Quota এর অপশন রয়েছে। Tribal Quota বা উপজাতীয় কোটা দাবির ক্ষেত্রে তথ্যসমূহ সঠিকভাবে অনলাইনে উল্লেখ করতে হবে এবং প্রার্থীর নিজ জেলা প্রশাসক, সার্কেল চিফ, গোত্র প্রধানদের স্বাক্ষরিত সনদ থাকতে হবে। এই পৃষ্ঠায় প্রার্থী এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবে।

৩.২ । ‘O’ Level/সমমান বা ‘A’ Level/ সমমান উত্তীর্ণ প্রার্থী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত আইডি নম্বর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রদত্ত্ব ফোন নম্বর ব্যবহার করে লগইন করবেন নির্ধারিত ফোন নম্বর উল্লেখ করবেন। ‘O’ Level/সমমান বা ‘A’ Level/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী নিম্নের ০৪ (চারটি) বিষয়ের যে কোন একটি বিষয়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীকে যে কোনো একটি কোর্সে সিলেক্ট করে Next অপশনে ক্লিক করতে হবে।

  • BSC in health technology (Laboratory)
  • BSC in physiotherapy
  • BSC in health technology (Radiology & imaging)
  • BSC in health technology (Food safety)

এরপর ‘O’ Level/সমমান বা ‘A’ Level/ সমমান উত্তীর্ণ প্রার্থী অনলাইনের ওয়েবপেইজে Personal Information, Present Adress, Permanent Adress পূরণ করবেন। উল্লিখিত অনলাইন আবেদন ফরমের Personal Information অংশের Application status অংশে General Tribal Quota এর অপশন রয়েছে। Tribal Quota বা উপজাতীয় কোটা দাবির ক্ষেত্রে তথ্যসমূহ সঠিকভাবে অনলাইনে উল্লেখ করতে হবে এবং প্রার্থীর নিজ জেলা প্রশাসক, সার্কেল চিফ, গোত্র প্রধানদের স্বাক্ষরিত সনদ থাকতে হবে। এরপর ‘O’ Level/সমমান বা ‘A’ Level/ সমমান উত্তীর্ণ প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যাদি উল্লিখিত ওয়েব পেইজে লিপিবদ্ধ করবেন।

৩.৩ । ডিপ্লোমা পাশকৃত প্রার্থী/ডিপার্টমেন্টাল প্রার্থীগণ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত আইডি নম্বর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রদত্ত্ব ফোন নম্বর ব্যবহার করে লগইন করবেন নির্ধারিত ফোন নম্বর উল্লেখ করবেন। ডিপ্লোমা পাশকৃত প্রার্থী। ডিপার্টমেন্টাল প্রার্থী নিচের চারটি কোর্সের মধ্যে কেবল সংশ্লিষ্ট ০১ (এক) টি কোর্সে আবেদন করবেন। এক্ষেত্রে প্রার্থীকে যে কোনো একটি কোর্সে সিলেক্ট করে Next অপশনে ক্লিক করতে হবে।

  • BSC in health technology (Laboratory)
  • BSC in physiotherapy
  • BSC in health technology (Radiology & imaging)
  • BSC in health technology (Food safety)

এরপর ডিপ্লোমা পাশকৃত প্রার্থী। ডিপার্টমেন্টাল প্রার্থী অনলাইনের ওয়েবপেইজে Personal Information, Present Adress, Permanent Adress পূরণ করবেন। উল্লিখিত অনলাইন আবেদন ফরমের Personal Information অংশের Application status অংশে General Tribal Quota এর অপশন রয়েছে। অংশে Tribal Quota এর অপশন রয়েছে। Tribal Quota বা উপজাতীয় কোটা দাবির ক্ষেত্রে তথ্যসমূহ সঠিকভাবে অনলাইনে উল্লেখ করতে হবে এবং প্রার্থীর নিজ জেলা প্রশাসক, সার্কেল চিফ, গোত্র প্রধানদের স্বাক্ষরিত সনদ থাকতে হবে। ডিপ্লোমা পাশকৃত প্রার্থী/ডিপার্টমেন্টাল প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যাদি উল্লিখিত ওয়েব পেইজে লিপিবদ্ধ করবেন।

৪ । এরপর Choice Option পূরণ করতে হবে। অনলাইনে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন দাখিলের সময় আবেদনকারীকে সকল প্রতিষ্ঠানের (প্রযোজ্য ক্ষেত্রে) পছন্দক্রম উল্লেখ করতে হবে। বাম পাশের কলেজের লিস্ট থেকে পছন্দের প্রতিষ্ঠানকে হাইলাইট করে Add বাটন ক্লিক করলে সেটা ডানদিকে চলে যাবে। এভাবে এক এক করে নিজের পছন্দের ক্রমানুসারে সকল প্রতিষ্ঠানকে ডানদিকে নিতে হবে। ডান পাশের লিস্ট হবে পছন্দক্রম।

৫। এরপর প্রার্থীকে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। Website এ প্রবেশের পূর্বে কম্পিউটারে নির্ধারিত মাপে ছবি ও স্বাক্ষর সংরক্ষণ করে রাখতে হবে। এরপর প্রার্থীকে অনলাইন আবেদনের উপরের অংশের ডান পাশে Upload your photo বক্স এ ক্লিক করে ছবি এবং অনলাইন আবেদনের নিচের অংশের ডানপাশে Upload your Signature বক্সে ক্লিক করে স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি ও স্বাক্ষর প্রয়োজনীয় মাপে তৈরি করা ও মিলিয়ে দেখার জন্য Home Page এ একটি Link দেয়া আছে।

300×300 pixel মাপের প্রার্থীর একটি রঙ্গিন ছবি (jpg) আপলোড দিতে হবে। স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা প্রার্থীর

ছবির ফাইলের সাইজ 100 kb এর বেশী হবে না।

300×80 pixel মাপের স্ক্যান করা প্রার্থীর একটি স্বাক্ষর আপলোড দিতে হবে।

৬ । পৃষ্ঠার শেষে Declaration বাটনে ক্লিক করে Submit বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থী মূল অনলাইন আবেদন ফরম দেখতে পাবে। আবেদন ফরম এর শুরুতে প্রার্থীর ইউজার আইডি এবং প্রার্থী যে কোর্সে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ রয়েছে। ডিপ্লোমা/ডিপার্টমেন্টাল প্রার্থীর ক্ষেত্রে কোর্স সংশ্লিষ্টতায় অসামঞ্জতা দেখা দিলে তার আবেদন/প্রার্থীতা/ভর্তি পরীক্ষার ফল বাতিল হবে। উক্ত অনলাইন এপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে। এই ইউজার আইডি দিয়ে ভর্তি পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর একটি পাসওয়ার্ড আসবে। প্রার্থীকে তার নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে। এডমিট কার্ড ডাউনলোডের সময় পরবর্তীতে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। ভর্তি পরীক্ষার ফি সঠিকভাবে জমা দানের পর অনলাইন আবেদন চূড়ান্তভাবে দাখিল হয়েছে বলে গণ্য হবে।

৭ । ফি জমা দেওয়ার পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে IHT লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে এসএমএস প্রেরন করতে হবে।

উদাহরণ: IHT < Space > FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User ID এরপর, ফিরতি SMS এ একটি PIN, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১০০০/- (এক হাজার) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। Message অপশনে গিয়ে IHT লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।

উদাহরণ: IHT <Space> YES <Space>456789 টাইপ করে Send করুন 16222 নম্বরে। PIN নম্বরটি সঠিকভাবে লেখা হলে উক্ত টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS এ User Id ও Password দেওয়া হবে। পরবর্তীতে User ID ও Password দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড:

টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ফি জমা দেওয়ার ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আগামী ০২/০৩/২০২৬ খ্রি. ও ০৩/০৩/২০২৬ খ্রি. পর্যন্ত রঙিন প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে, টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এ বিষয়ে এসএসএস প্রাপ্তির পর প্রবেশপত্র ডাউনলোড বাঞ্চনীয়। প্রবেশপত্র হারিয়ে গেলে পরীক্ষার পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। কারিগরি সহায়তার জন্য টেলিটক নম্বর থেকে ১২১ অথবা অন্য যে কোন অপারেটর থেকে ০১৫০০-১২১১২১ নম্বরে কল করা যাবে।

পরীক্ষা পদ্ধতি

সাধারণ আসনের প্রার্থীকে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) এর সিলেবাস অনুযায়ী ১০০ (একশত) নম্বরের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। ডিপার্টমেন্টাল প্রার্থী/ডিপ্লোমাধারীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর ১০০ (একশত) নম্বরের এক ঘন্টা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার পাশ নম্বর ৪০। লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উত্তর পত্র OMR মেশিনে দেখা হবে। মেধাভিত্তিক প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না। ভর্তি পরীক্ষার ফলের সাথে একাডেমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে। কোন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

প্রার্থী নির্বাচন

(ক) সাধারণ আসনের প্রার্থীদের ক্ষেত্রে  : এসএসসি তে প্রাপ্ত জিপিএ-এর ১০ গুণ (৫০%)

      এইচএসসি তে প্রাপ্ত জিজিএ-এর ১০ গুণ (৫০%) ও লিখিত পরীক্ষা-১০০ নম্বর।

(খ) ডিপ্লোমা পাশকৃত/ ডিপার্টমেন্টাল প্রার্থীদের ক্ষেত্রে   : এসএসসি তে প্রাপ্ত নম্বর থেকে ৫০/ জিপিএ-এর ১০ গুণ (৫০%)

ডিপ্লোমাতে প্রাপ্ত নম্বর থেকে ৫০/ জিপিএ-এর ১০ গুণ (৫০%) ও লিখিত পরীক্ষা-           ১০০ নম্বর।

লিখিত পরীক্ষার নম্বর বিন্যাস :

i) সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে ১০০ (একশত) নম্বরের এক ঘন্টা MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার মান বন্টন:

ক্রমিক নংবিষয়নম্বর বিন্যাস
০১ইংরেজি১৫
০২পদার্থ২০
০৩রসায়ন২৫
০৪জীববিজ্ঞান৩০
০৫সাধারণ জ্ঞান১০
মোট১০০

ii) এসআইটিসহ সকল ডিপ্লোমাধারীদের জন্য MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষার মান বন্টন:

ক্রমিক নংবিষয়নম্বর বিন্যাস
০১এনাটমী২০
০২ফিজিওলজি২০
০৩কমিউনিটি মেডিসিন১০
০৪মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোজি২০
০৫ইংরেজি২০
০৬সাধারণ জ্ঞান১০
মোট১০০

মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোর্স ভিত্তিক তালিকা প্রস্তুত করা হবে এবং প্রার্থীদের অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে।

নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় নিম্নলিখিত কাগজ-পত্রাদি জমা দিতে হবে।

i. এসএসসি (বিজ্ঞান) ও এইচএসসি (বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) পরীক্ষার পাশের মূল সনদপত্র।

ii. এসএসসি (বিজ্ঞান) ও এইচএসসি (বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) পরীক্ষার পাশের মূল নম্বরপত্র।

iii. ডিপ্লোমা পাশ প্রার্থীদের পক্ষে সংশিষ্ট বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ডিপ্লোমা পাশের সনদ/প্রশংসা পত্র।

iv. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্র, যোগদানপত্র এবং চাকুরীকালের বিবরণ সম্বলিত প্রত্যয়ন পত্র।

V. উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে নিজ নিজ জেলা প্রশাসক এবং গোত্র প্রধানের স্বাক্ষরিত সনদপত্র।

vi. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙ্গিন সত্যায়িত ছবি।

vii. নাগরিক সনদপত্র/জন্মনিবন্ধনের কপি।

প্রার্থী যে প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবে সেই প্রতিষ্ঠানে তাকে ভর্তি হতে হবে। নির্বাচিত প্রার্থী নিদিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা হতে তা পূরণ করা হবে। ভর্তির সময় শিক্ষার্থীর মূল সনদপত্র এবং মার্কশীট অধ্যক্ষের দপ্তরে জমা দিতে হবে। মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে তার নির্বাচন বাতিল বলে গণ্য হবে। কোনোক্রমেই এক কোর্স থেকে অন্য কোর্সে মাইগ্রেশনের অনুমতি দেওয়া হবে না।

অনুমোদিত কোর্স কারিকুলাম অনুযায়ী কোর্সসমূহ পরিচালিত হবে। শিক্ষার্থী ভর্তি ও রেজিষ্ট্রেশনের বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

ভর্তিকৃত শিক্ষার্থী আবাসিক সুবিধা প্রদানে কর্তৃপক্ষ বাধ্য নন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আইএইচটি, ঢাকা; আইএইচটি, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা অফিস থেকে অফিস চলাকালীন সময়ে সকাল ৮:০০ ঘটিকা থেকে ২:৩০ ঘটিকা পর্যন্ত জানা যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd. টেলিটকের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

২৫. আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফল চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।

প্রার্থীর দেয়া কোনো তথ্য (যা ইনস্টিটিউট নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার আবেদন/ইনস্টিটিউট নির্ধারণ/ভর্তি বাতিল বলে গণ্য হবে।

যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

অনুলিপি কার্যার্থে ও জ্ঞাতার্থে: (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)

১) মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। (দৃষ্টি আকর্ষণ: মাননীয় উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)।

২) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। (দৃষ্টি আকর্ষণ: সচিব মহোদয়ের একান্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)।

৩) সচিব, পার্বত্য জেলা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। (দৃষ্টি আকর্ষণ: সচিব মহোদয়ের একান্ত সচিব, পার্বত্য জেলা বিষয়ক মন্ত্রণালয়)

৪) অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৫) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা। দৃষ্টি আকর্ষণ: সহকারী পরিচালক (প্রশাসন)।

৬) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। দৃষ্টি আকর্ষণ: সহকারী পরিচালক (প্রশাসন)।

৭) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন/চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

৮) যুগ্ম-সচিব (চিকিৎসা শিক্ষা অধিশাখা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৯) পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

১০) পরিচালক (এমআইএস), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য অধিদপ্তর এর ওয়েবসাইট-এ প্রকাশ করার অনুরোধসহ।

১১) ডীন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

১২) ডীন, চিকিৎসা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১৩) পরিচালক, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা।

১৪) অধ্যক্ষ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকা।

১৫) অধ্যক্ষ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী।

১৬) অফিস কপি।

Download Circular PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *