আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৩য় ধাপে ওয়েটিং লিস্ট প্রকাশিত
আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষা নির্বাচিত শিক্ষার্থীদের ৩য় ধাপ অপেক্ষমান তালিকা থেকে ফল প্রকাশ
শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬ খ্রি.
২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটসসমূহে যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ২৪/১০/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে নম্বর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী ৩য় ধাপ অপেক্ষমান তালিকা থেকে ফল প্রকাশ করা হলো। সংশ্লিষ্ট সরকারি আইএইচটি ও ম্যাটসসমূহে অপেক্ষমান তালিকাভুক্ত শিক্ষার্থীদের ০৩/০২/২০২৬ খ্রি. হতে ১৩/০২/২০২৬ খ্রি. পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানসমূহে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৫/০২/২০২৬ খ্রি. তারিখের মধ্যে ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপস্থিত শিক্ষার্থীদের সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের স্বাস্থ্য পরীক্ষা করবে। কোনো শিক্ষার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা কোনো শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হলে তার প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ভর্তি পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর প্রদত্ত তথ্য ভুল/অসত্য প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd
ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd
হতে জানা যাবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের কার্যালয় হতে জানা যাবে।
ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে:
১. ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এসএসসি/সমমান পরীক্ষায় পাশকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বরপত্র।
৩. এসএসসি/সমমান পরীক্ষায় পাশের মূল সনদপত্র/মূল প্রশংসাপত্র।
৪. স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনার কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত মূল নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদপত্র।
৫. ০৬ (ছয়) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (০১ (এক) কপি সত্যায়িত বাকি ০৫ (পাঁচ) কপি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে)।
৬. সরকারি চাকুরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে, নিয়োগ পত্রের কপি, যোগদান পত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের চাকুরির প্রত্যয়ন পত্র।
৭. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ, পার্বত্যজেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র; অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোষ্ঠী প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র







