IHT MATS Admission Circular 2026 Published

২০২৬-২০২৭ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহে যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি: (সকল সরকারি ও বেসরকারি আইএইচটি ও ম্যাটস এ শিক্ষার্থী ভর্তির জন্য প্রযোজ্য)

২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স ও ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহে ভর্তির জন্য ভর্তিচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে:

ভর্তি পরীক্ষা কার্যক্রম:

অনলাইন আবেদন শুরুর তারিখ           :  ১৪/০৮/২০২৫ খ্রি. (সকাল ১০:০০ টা)

অনলাইন আবেদনের শেষের তারিখ                : ২৭/০৮/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.)

ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২৮/০৮/২০২৫ খ্রি. (রাত ১১:৫৯ মি.)

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড                : ১৪/০৯/২০২৫ খ্রি. (সকাল ১০:০০টা) হতে ১৬/০৯/২০২৫(রাত ১১:৫৯ মি.) খ্রি. পর্যন্ত।

ভর্তি পরীক্ষার তারিখ                       : ১৯/০৯/২০২৫ খ্রি. (শুক্রবার) সকাল ১০:০০টা হতে ১১:০০টা পর্যন্ত।

অনলাইনে আবেদন পূরণ করার সময় নির্দেশনাবলী ভালোভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুযায়ী প্রার্থীকে সতর্কতার সাথে পূরণ করতে হবে।

ভর্তির যোগ্যতা:

৪.১ প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

৪.২ প্রার্থী যে শিক্ষাবর্ষের জন্য আইএইচটি ও ম্যাট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাকে সর্বশেষ শিক্ষাবর্ষে বা তৎপূর্ববর্তী ০৪ (চার) শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ প্রার্থীকে ২০২২ খ্রি. হতে ২০২৬ খ্রি. পর্যন্ত সময়সীমার মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪.৩ প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং নূন্যতম জিপিএ ৩.০০ হতে হবে। এসএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে এবং নূন্যতম জিপিএ ২.০০ থাকতে হবে।

৪.৪ বাংলাদেশের নাগরিক যারা ‘ও’ লেভেল/সমমান এবং ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মার্কশীটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী ঢাকা বরাবরে ২০০০/- (দুইহাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করে Equivalence Certificate সংগ্রহ পূর্বক ID নম্বর নিতে হবে। উক্ত সার্টিফিকেট সংগ্রহ করার সময় ‘ও’ লেভেল/সমমান এবং ‘এ’ লেভেল/সমমান পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র এবং সনদপত্রসমূহের প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত কপি সাথে আনতে হবে। আবেদনপত্র জমা প্রদানের স্থান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার কক্ষ নং ২০৪ (স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবনের ২য় তলা, মহাখালী, ঢাকা)। আগামী ২১/০৮/২০২৫ খ্রি. তারিখের মধ্যে আইডি নম্বর গ্রহণ করতে হবে। Equivalence Certificate শুধু মাত্র ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

০৫. ভর্তি পরীক্ষার ফি: ৭০০ (সাতশত) টাকা অফেরৎযোগ্য যা কেবল প্রিপেইড টেলিটক বাংলাদেশ লি. এর মাধ্যমে জমা প্রদান করতে হবে।

০৬. ভর্তি পরীক্ষার নিয়ম:

৬.১ এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৫ এর গুণিতক দ্বিগুণ হিসেবে ১০ নম্বর এবং ১০০ নম্বরের MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে।

৬.২ এসএসসি সিলেবাস অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে ১০০ (একশত) নম্বরে ০১ (এক) ঘন্টার পরীক্ষা (বাংলা- ১৫, ইংরেজী- ১৫, গণিত- ১৫, পদার্থ- ১৫, রসায়ন- ১৫, জীববিজ্ঞান- ১৫, সাধারণ জ্ঞান- ১০) গ্রহণ করা হবে। পাশ নম্বর ৪০ (চল্লিশ) নির্ধারিত থাকবে।

৬.৩ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য (অনুত্তীর্ণ) প্রার্থীগণ কোন সরকারি এবং বেসরকারি আইএইচটি ও ম্যাটস-এ ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেনা।

০৭. ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সরকারি আইএইচটি সমূহের নাম ও ডিপ্লোমা কোর্স সমূহের তালিকা ও আসন বিন্যাস:

৭.১ (ছক-১): IHT Subjects code (কোড সমূহ)

Name of the Institute of Health TechnologySubjects
LaboratoryRadiographyPhysiotherapyDentistryPharmacyRadiotherapyOTAICA
Institute of Health Technology, Dhaka.111  112  113114115116117118
Institute of Health Technology, Rajshahi121122123124125126
Institute of Health Technology, Bogura131  132  133  134  135  136  
Institute of Health Technology, Chattogram141142  143  144  145  146  
Institute of Health Technology, Barishal151152153154155156
Institute of Health Technology, Rangpur161162163164165166
Institute of Health Technology, Jhenaidah171172173174175176
Institute of Health Technology, Sylhet181182183184185186
Institute of Health Technology, Kashiani, Gopalgonj241

Example: 124: IHT-Rajbari

৭.২ (ছক-২) ০৯ টি আইএইচটি তে মোট আসন সংখ্যা: ২৩৭৯ টি।

Name of the Institute of Health TechnologySubjects
Laboratory  Radiography  Physiotherapy  Dentistry  Pharmacy  Radiotherapy  OTA  ICATribalTotal
IHT, Dhaka৫৩৫৩৫৩৪৭৪৮২০২৫২৫৩২৭
IHT, Rajshahi৫২৫২৫২৪৮৫০২০২৭৭
IHT, Bogura৬০৬০৫৫৫৩৫৬২০৩০৭
IHT, Chattogram৫২৫২৫২৪৮৫০২০২৭৭
IHT, Barishal৫২৫২৫২৪৮৫০২০২৭৭
IHT, Rangpur৫২৫২৫২৪৮৫০২০২৭৭
IHT, Jhenaidah৫২৫২৫২৪৮৫০২০২৭৭
IHT, Sylhet৫২৫২৫২৪৯৫০২৫৭
IHT, Kashiani, Gopalganj৫৪৪৮১০৩

৭.৩ (ছক-৩): MATS (কোড সমূহ)

MATS, BagerhatMATS, KushtiaMATS, NoakhaliMATS, SirajganjMATS, TangailMATS, CumillaMATS, Faridpur
511512513514515516517

৭.৪ (ছক-৪): ০৭ টি ম্যাটস এ মোট আসন সংখ্যা: ৬৬৪ টি।

ম্যাটসমেধা ভিত্তিক আসনপার্বত্য উপজাতিমোট আসন
ম্যাটস, বাগেরহাট১৫১১৫২
ম্যাটস, কুষ্টিয়া১০১১০২
ম্যাটস, নোয়াখালী১০১১০২
ম্যাটস, সিরাজগঞ্জ১০১১০২
ম্যাটস, টাংগাইল১০১১০২
ম্যাটস, কুমিল্লা৫১৫২
ম্যাটস, ফরিদপুর৫১৫২

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি পর্যায়ে অনুমোদিত বেসরকারি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ ২ টি কোর্স ⅰ) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কার্ডিওলজি); ii) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কার্ডিয়াক পারফিউশন) এবং বেসরকারি বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউট (বিএইচপিআই) এ ২ টি কোর্স ⅰ) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (অকুপেশনাল থেরাপি) ii) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স) কোর্স সমূহে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীগণ সরকারি পর্যায়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নূন্যতম পাশ নম্বর পেয়ে উপরোক্ত প্রতিষ্ঠানে উক্ত বিষয়ে ভর্তি হতে পারবেন।

বিভাগীয় প্রার্থী:

৮.১ আইএইচটি কোর্সের সকল অনুষদে সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীর জন্য ১০% আসন সংরক্ষিত থাকবে।

৮.২ বিভাগীয় প্রার্থীদের অন্যান্য সাধারণ প্রার্থীর ন্যায় একই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভাগীয় প্রার্থীদের কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

৮.৩ বিভাগীয় প্রার্থীর বয়স ৪০ (চল্লিশ) বছরের বেশী হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ বিভাগীয় প্রার্থীদের বয়স ২৭/০৮/২০২৫ খ্রি. তারিখে ৪০ (চল্লিশ) বৎসরের বেশী হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

৮.৪ বিভাগীয়/ডিপার্টমেন্টাল প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন অগ্রবর্তী করে এসএসসি/সমমানের পরীক্ষা পাশের সত্যায়িত সনদপত্র, এসএসসি/সমমানের পরীক্ষা সত্যায়িত নম্বরপত্র, স্থায়ী ঠিকানা উল্লেখ পূর্বক নাগরিকত্বের সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙ্গিন সত্যায়িত ছবিসহ পরিচালক (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দপ্তর (স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবনের ২য় তলা) মেডিকেল এডুকেশন শাখায় জমা দিয়ে ২১/০৮/২০২৫ খ্রি. তারিখের মধ্যে আই ডি (Id) সংগ্রহ পূর্বক অনলাইনে আবেদন করতে পারবেন। আই ডি (Id) ছাড়া Departmental প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

সংরক্ষিত আসন:

৯.১ উপজাতীয় প্রার্থীদের জন্য মোট আসনের ১% আসন সংরক্ষিত থাকবে।

৯.২ উপজাতীয় প্রার্থীদেরকেও অন্যান্য সাধারণ প্রার্থীদের মত একই শিক্ষাগত যোগ্যতাসহ একই সংঙ্গে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

৯.৩ সংরক্ষিত আসনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকারের সর্বশেষ বিধি-বিধান প্রযোজ্য হবে। তবে কোন সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার কেন্দ্র:

দেশের ৮ টি সরকারি আইএইচটি ও ৭ টি সরকারি ম্যাটস সমূহের মনোনিত ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইএইচটিসমূহের ডিপ্লোমা কোর্স বা ম্যাটস এ ভর্তির জন্য প্রার্থী নিচে যে কোন কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায অংশগ্রহণ করতে পারবেন।

SL NoExam CenterCode No
01Institute of Health Technology, Dhaka.81
02Institute of Health Technology, Rajshahi.82
03Institute of Health Technology, Bogura.83
04Institute of Health Technology, Chottogram.84
05Institute of Health Technology, Barishal.85
06Institute of Health Technology, Rangpur.86
07Institute of Health Technology, Jhenaidah.87
08Institute of Health Technology, Sylhet.88
09Medical Assistant Training School, …….91
10Medical Assistant Training School, Kushtia.92
11Medical Assistant Training School, Noakhali.93
12Medical Assistant Training School, Sirajgong.94
13Medical Assistant Training School, Tangail.95
14Medical Assistant Training School, Cumilla.96
15Medical Assistant Training School, Faridpur.97

 অনলাইন আবেদন পুরনের নিয়মাবলী:

১১.১ অনলাইন আবেদনপত্র দাখিল করার পূর্বে নির্দেশাবলী ভালোভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে ভর্তি ফরম পূরণের যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ করার জন্য টেলিটক প্রি-পেইড নাম্বার থেকে ৭০০/-(সাতশত) টাকা পরীক্ষার ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা দেয়ার পর দাখিলকৃত আবেদনপত্রের কোনো পরিবর্তন করা যাবে না এবং আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে।

ওয়েবসাইটে আবেদনপত্র পূরণের পূর্বে নিম্নেবর্ণিত তথ্য ও অন্যান্য উপকরণ সাথে রাখতে হবে:

 ছবির মাপ ও স্বাক্ষর সংক্রান্ত:

(ক) 300×300 Pixel মাপের নিজের একটি রঙ্গিন ছবি (jpg) আপলোড করতে হবে। ফাইলের সাইজ 100 KB এর বেশী হবেনা। (স্ক্যান করা অথবা ডিডিটাল ক্যামেরায় তোলা)

(খ) 300×80 Pixel মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (jpg) আপলোড দিতে হবে। (কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপর স্ক্যান করতে হবে)।

১১.২.২ ছবি ও স্বাক্ষর কম্পিউটারে (যে কম্পিউটার থেকে এ website এ ঢুকবেন) অথবা pendrive এ পূর্ব থেকে সংরক্ষণ করতে হবে। ইংরেজিতে নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা (জেলা, থানা/উপজেলা, পোস্ট কোড ইত্যাদি) লিখিতভাবে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

১১.২.৩ ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে লিখে রাখা প্রয়োজন। এটা করার আগে অভিভাবক/স্বজনদের সাহায্য নেয়া যেতে পারে।

 অনলাইন আবেদন দাখিল পদ্ধতি:

১১.৩.১ আবেদনকারীগণ যে কোন ইন্টারনেট ব্রাউজার থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েব পোর্টাল http://dgme.teletalk.com.bd এ লগইন করবেন। লগইন করার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের Admission for IHT & MATS এর অনলাইন আবেদন ফরম (Online Application Form) দেখা যাবে উক্ত পৃষ্ঠায় অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি (Advertisement) Application Form পাওয়া যাবে।

অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত তথ্য Advertisement অংশে পাওয়া যাবে। আবেদনকারীকে ভালোভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে অনলাইন আবেদন পূরণ করতে হবে।

Application Form অংশে ক্লিক করলে Diploma course in Institute of Health Technology/Diploma Course in Medical Assistant Training School এর প্রোগ্রামটি সিলেক্ট করতে হবে এবং Next অপশনটি ক্লিক করতে হবে।

১১.৩.৪ ক্লিক করার পর কারিকুলাম সিলেকশন পেজটি (Curriculum Selection) ওপেন হবে। এখানে দুটো অপশন আছে প্রথমটি যারা এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করেছে তাদের জন্য এবং অপরটি যারা ‘ও’ লেভেল/ সমমান পরীক্ষায় পাশ করেছে এবং ডিপার্টমেন্টাল প্রার্থী হিসেবে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন তাদের জন্য। দ্বিতীয় ধরণের প্রার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের পূর্বে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর দপ্তর থেকে Equivalent Certificate ID/ Departmental ID সংগ্রহ করতে হবে উক্ত ID ছাড়া অনলাইন ফরম পূরণ করা যাবে না। প্রার্থীদের এই পেইজে National (SSC/Equivalent) অথবা GCE(O Level Equivalent) এর যে কোন একটি অপশন সিলেক্ট করতে হবে।

প্রার্থীগণ যারা এসএসসি/সমমান পরীক্ষায় ২০২১ খ্রি. থেকে ২০২৫ খ্রি. সময়সীমার মধ্যে উত্তীর্ণ হয়েছেন তাদের আবেদন প্রক্রিয়া:

(ক) প্রার্থীগণ National Curriculum/ SSC/Equivalent অপশনটি সিলেক্ট করবেন। উক্ত অপশন সিলেক্ট করার পর প্রার্থীর Examination Board সিলেক্ট করতে হবে। Roll Number/Registration Number লিখতে হবে এবং Passing Year সিলেক্ট করে Next অপশন ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর বেসিক ইনফরমেশন অংশে Applicant’s Name, Father’s Name, Mother’s Name, Date of Birth, Nationality, Gender তথ্যসমূহ উল্লেখ করা থাকবে। প্রার্থীকে বাংলায় আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেইল লিখতে হবে এবং Religion, National Id, Birth Registration, Passport Id, Marital Status, Quota সিলেক্ট করতে হবে। এখানে এগারো (১১) ডিজিটের একটি মোবাইল নম্বর বাধ্যতামূলক যা ভর্তি প্রক্রিয়া চলাকালিন সার্বক্ষণিক অবশ্যই চালু রাখতে হবে। টাকা জমা দেওয়ার পর এই মোবাইলে ও পরীক্ষার কেন্দ্রের নাম এর মাধ্যমে আসবে।

(খ) কোটার ক্ষেত্রে Tribal, Not Applicable অপশন পাওয়া যাবে। যে কোন একটি অপশন ক্লিক করতে হবে।

(গ) প্রার্থীকে এরপর Present Address & Permanent Address পূরণ করতে হবে।

(ঘ) এই পেইজে এর পর নিচে স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর SSC/Equivalent Level এর তথ্য দেখা যাবে।

(ঙ) এরপর প্রার্থীকে Institute ও Subject চয়েজ অংশটি পূরণ করতে হবে। পেইজের এই অংশে বামদিকে IHT with Subject, MATS সূমহের নাম রয়েছে। প্রার্থী তার পছন্দ ক্রমানুশারে এক এক প্রতিষ্ঠান সিলেক্ট করবেন। এক্ষেত্রে, সকল প্রতিষ্ঠান সিলেক্ট করা বাধ্যতামূলক।

(চ) এরপর প্রার্থীকে ড্রপডাউন বক্স থেকে পরীক্ষা কেন্দ্র (Exam Center) নির্বাচন করতে হবে।

(ছ) Other Qualification ঘরে গিয়ে জীববিজ্ঞান বিষয়ে তথ্য প্রদান করতে হবে।

(জ) এরপর Verification Code ঘরে গিয়ে সুনির্দিষ্ট কোড বসাতে হবে।

(ঝ) এরপর এর পইজের নিরে অংশে Declaration বাটন ক্লিক করে Submit বাটন ক্লিক করতে হবে।

(ঞ) Submit করার পর Application preview অংশ দেখা যাবে। এই অংশে কোন ভুল থাকলে তা সংশোধনের জন্য Change

Needed? Click here to Edit the Application লেখাযুক্ত লাইনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় সংশোধনের পর পূর্বের ন্যায় পূনাঙ্গ তথ্য প্রদান করে পুনরায় Declaration বাটন ক্লিক করে Submit বাটন ক্লিক করতে হবে।

(ট) এরপর Upload Photo/ Signature অংশ পূরণের লক্ষ্যে Choose File অপশনে ক্লিক করে নির্ধারিত মাপে প্রার্থীর ছবি (300×300 Pixel) ও স্বাক্ষর (300×80 Pixel) আপলোড করতে হবে এজন্য প্রার্থীকে Choose File অপশনে ক্লিক করে পূর্ব থেকে তৈরি করে রাখা সিলেক্ট করতে হবে। আবেদনকারীর ছবি ও স্বাক্ষর কম্পিউটার থেকে অথবা পেইনড্রাইভ থেকে ব্রাউজ করে সিলেক্ট করতে হবে।

(ঠ) এরপর Declaration বাটন ক্লিক করে Submit এ ক্লিক করতে হবে। Submit এ ক্লিক করার পর Application Copy আসবে যাতে ইউজার আইডি থাকবে। এই ইউজার আইডি দিয়ে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৭০০ (সাতশত) টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর একটি পাসওয়ার্ড আসবে।

(ঢ) উপরোক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তিতে এডমিট কার্ড ডাউনলোডের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে।

যারা লেভেল/ সমমান পরীক্ষায় পাশ করেছে এবং ডিপার্টমেন্টাল প্রার্থী হিসেবে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন তাদের ফরমপূরণ এর নিয়মাবলী:

(ক) প্রার্থীগণ GEC (O/Equivalent Level)/ Departmental Candidate প্রার্থীদের Curriculum Selection পেইজে গিয়ে নির্ধারিত স্থানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত আইডি এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রদানকৃত মোবাইল নম্বর টাইপ করে Next অপশনে ক্লিক করতে হবে।

(খ) ক্লিক করার পর Application Form এর Basic Information অংশে প্রার্থীর নাম ও জাতীয়তা স্বয়ংক্রিয়ভাবে উল্লেখ থাকবে। এখানে বাংলায় প্রার্থীর নাম, বাংলা ও ইংরেজিতে প্রার্থীর পিতা ও মাতার নাম ও প্রার্থীর জন্মতারিখ লিখতে হবে। এখানে প্রার্থীর Religion, Gender, Marital Status সিলেক্ট করতে হবে। এরপর প্রার্থীর National ID, Birth Registration, Passport Id সিলেক্ট করে তথ্য পূরণ করতে হবে। প্রার্থীকে ১১ সংখ্যা বিশিষ্ট মোবাইল নম্বর ও ইমেইল প্রদান করতে হবে এবং কোটা বিষয়ে তথ্য পূরণ করতে হবে।

(গ) প্রার্থীকে এরপর Present Address & Permanent Address পূরণ করতে হবে।

(ঘ) GEC (O/Equivalent Level) বা শিক্ষাগত যোগ্যতা অংশে প্রার্থীকে Examination Name, Roll No, Group/Subject, Institute/Board, Result, Passing year এর তথ্য প্রদান করতে হবে।

(ঙ) এরপর প্রার্থীকে Institute Subject চয়েজ অংশটি পূরণ করতে হবে। পেইজের এই অংশে বামদিকে IHT with Subject, MATS সমূহের নাম রয়েছে। প্রার্থী তার পছন্দ ক্রমানুশারে এক এক প্রতিষ্ঠান সিলেক্ট করবেন। এক্ষেত্রে, সকল প্রতিষ্ঠান সিলেক্ট করা বাধ্যতামূলক।

(চ) এরপর প্রার্থীকে ড্রপডাউন বক্স থেকে পরীক্ষার কেন্দ্র (Exam Center) নির্বাচন করতে হবে।

(ছ) এরপর Other Qualification ঘরে গিয়ে জীববিজ্ঞান বিষয়ে তথ্য প্রদান করতে হবে।

(জ) এরপর Verification Code ঘরে গিয়ে সুনির্দিষ্ট কোড বসাতে হবে।

(ঝ) এরপর এই পেইজের নিচের অংশে Declaration বাটন ক্লিক করে Submit বাটন ক্লিক করতে হবে।

(ঞ) Submit করার পর Application preview অংশ দেখা যাবে। এই অংশে কোন ভুল থাকলে তা সংশোধনের জন্য Change Needed? Click here to Edit the Application লেখাযুক্ত লাইনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় সংশোধনের পর পূর্বের ন্যায় পূর্ণাঙ্গ তথ্য প্রদান করে পুনরায় Declaration বাটন ক্লিক করে Submit বাটন ক্লিক করতে হবে।

(ট) এরপর Upload Photo/ Signature অংশ পূরণের লক্ষ্যে Choose File অপশনে ক্লিক করে নির্ধারিত মাপে প্রার্থীর ছবি (300×300 Pixel) ও স্বাক্ষর (300×80 Pixel) আপলোড করতে হবে এজন্য প্রার্থীকে Choose File অপশনে ক্লিক করে পূর্ব থেকে তৈরি করে রাখা আবেদনকারীর ছবি ও স্বাক্ষর কম্পিউটার থেকে অথবা পেইড্রাইভ থেকে ব্রাউজ করে সিলেক্ট করতে হবে।

(ঠ) এরপর Declaration বাটন ক্লিক করে Submit এ ক্লিক করতে হবে। Submit এ ক্লিক করার পর Application Copy আসবে যাতে ইউজার আইডি থাকবে। এই ইউজার আইডি দিয়ে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৭০০ (সাতশত) টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর একটি পাসওয়ার্ড আসবে।

(ঢ) উপরোক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তিতে এডমিট কার্ড ডাউনলোডের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে।

ফি জমা দেওয়ার পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে IHTM লিখে, স্পেস দিয়ে User Id লিখে 16222 নম্বরে এসএমএস প্রেরন করতে হবে।

উদাহরণ: IHTM < Space > FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User ID এরপর, ফিরতি SMS এ একটি PIN, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে ৭০০/- (সাতশত) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। Message অপশনে গিয়ে IHTM লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।

উদাহরণ: IHTM <Space> YES <Space>456789 টাইপ করে Send করুন 16222 নম্বরে। PIN নম্বরটি সঠিকভাবে লেখা হলে উক্ত টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS এ User Id Password দেওয়া হবে। পরবর্তীতে User Id ও Password দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

 প্রবেশপত্র ডাউনলোড:

টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ফি জমা দেওয়ার ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আগামী ১৪/০৯/২০২৫ খ্রি. হতে ১৬/০৯/২০২৫ খ্রি. পর্যন্ত রঙিন প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে, টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এ বিষয়ে এসএসএস প্রাপ্তির পর প্রবেশপত্র ডাউনলোড বাঞ্চনীয়। প্রবেশপত্র হারিয়েগেলে পরীক্ষার পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। কারীগরি সহায়তার জন্য টেলিটক নম্বর থেকে ১২১ অথবা অন্য যে কোন অপারেটর থেকে ০১৫০০-১২১১২১ নম্বরে কল করা যাবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

পরীক্ষার্থীকে বল পয়েন্ট কলম ও Download করা রঙ্গিন প্রবেশ পত্র এবং এসএসসি/সমমান পরীক্ষার Registration ফরম পরীক্ষার হলে অবশ্যই নিয়ে আসতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, কোন ধরনের ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, হাতঘড়ি বা পকেটঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রার্থীকে অসুদপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে অথবা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

১৫. ফলাফল প্রস্তুত/প্রার্থী বাছাই/নির্বাচনের নিয়মাবলী:

১৫.১ এস.এস.সি/সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর ২ গুন ৫ × ২ = ১০ নম্বর

MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা                         = ১০০ নম্বর

    মোট নম্বর = ১১০ নম্বর

১৫.২ MCQ পদ্ধতি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার উত্তরপত্র OMR মেশিনে দেখা যাবে।

১৫.৩ জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রমানুসারে প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন দাখিলকারী শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে গভনিং বডি ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে।

১৫.৪ ভর্তি কমিটি কর্তৃক অনুমোদিত চূড়ান্ত তালিকার সংঙ্গে প্রার্থীদের মেধাভিত্তিক যৌক্তিক সংখ্যা অপেক্ষমান তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের ওয়েবসাইটে প্রকাশসহ নথিতে সংরক্ষণ করা হবে।

১৫.৫ চূড়ান্ত তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীগণকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পূর্বক কোর্সে যোগদান করতে হবে।

১৫.৬ চূড়ান্তভাবে ভর্তি সম্পন্নের পর কোনো শিক্ষার্থীকে কোর্স শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই ভর্তিকৃত সরকারি বা বেসরকারি আইএইচটি ও ম্যাটস হতে অন্যত্র মাইগ্রেশন করা যাবে না।

১৫.৭ অভিন্ন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রমের পাশাপাশি অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা তাদের স্ব স্ব পছন্দ অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।

১৫.৮ বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি আইএইচটি ও ম্যাটস কর্তৃক সিডিউল অনুযায়ী ভর্তিকৃতদের তালিকাসহ প্রতিবেদন পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও সচিব, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে তাৎক্ষণিকভাবে অবহিত করবে।

১৫.৯ (ক) মেধা ও পছন্দের ভিত্তিতে অনুষদ ভিত্তিক অপেক্ষমান তালিকা তৈরী করা হবে। নির্বাচিত প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে অসমর্থ হলে অপেক্ষমান তালিকা হতে তা পূরণ করা হবে। ভর্তির সময় ছাত্র-ছাত্রীগণকে মূল সনদ/সাময়িক সনদ/প্রশংসাপত্র, মূল একাডেমিক টান্সক্রিপ্ট, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ফলাফলের কপি অধ্যক্ষের দপ্তরে জমা দিতে হবে। আইএইচটি/ম্যাটসসমূহের নির্বাচিত প্রার্থীদের কোনো মাইগ্রেশনের সুযোগ নাই। আইএইচটিসমূহে কোন ক্রমেই আন্ত:অনুষদ মাইগ্রেশনের অনুমতি দেওয়া হবে না।

(খ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভর্তি পরীক্ষায় সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে ও অপেক্ষমান তালিকার ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

(গ) ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত তালিকা এবং অপেক্ষমান তালিকা একই সাথে প্রকাশ করা হবে।

১৫.১০ প্রার্থী যে প্রতিষ্ঠানে নির্বাচিত হবে সেই প্রতিষ্ঠানেই তাকে ভর্তি হতে হবে। নির্বাচিত প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা হতে তা পূরণ করা হবে। ভর্তির সময় শিক্ষার্থীর মূল সনদপত্র এবং মার্কশীট অধ্যক্ষের দপ্তরে জমা দিতে হবে। মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে তার নির্বাচন বাতিল বলে গন্য হবে। কোনোক্রমেই আন্ত:অনুষদ মাইগ্রেশনের অনুমতি দেওয়া হবে না।

সার্টিফিকেটসমূহ যাচাই: ভর্তির পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কৃর্তক প্রত্যেক ছাত্র-ছাত্রীর এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে যাচাই করতে হবে।

কারিকুলাম ও ইন্টার্নশীপ

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অনুমোদিত কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পাদন করতে হবে। ম্যাটস এর শিক্ষার্থীদের কোর্স শেষে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অনুমোদিত লকবুক অনুযায়ী নিকটস্থ ১০০ (একশত) শয্যা অথবা জেলা সদর হাসপাতালে ০৬ (ছয়) মাসের ইন্টার্নশীপ সম্পন্ন করতে হবে।

নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় প্রদেয় দলিলাদিসমূহ:

১৮.১ ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

১৮.২ এসএসসি/সমমান পরীক্ষায় পাশকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বরপত্র।

১৮.৩ এসএসসি/সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র/মূল প্রশংসাপত্র।

১৮.৪ স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনারের কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/যথাযথ কর্তৃপক্ষ পদত্ত মূল নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের কপি।

১৮.৫ ০৫ (পাঁচ) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িত কপি)।

১৮.৬ সরকারি চাকুরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে, নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের চাকুরির প্রত্যয়ন পত্র।

১৮.৭ পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

১৯. পরীক্ষায় অবতীর্ণ/উত্তীর্ণ/নির্বাচিত কোনো প্রার্থীর দেয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার পরীক্ষা/ফলাফল/ভর্তি যে কোনো সময় বাতিল বলে গন্য হবে।

২০. নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির পর দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে। শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কলেজ একাডেমিক কাউন্সিল এর সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবে।

২১. যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *