Polytechniq Admission Circular 2026 Published
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
আগারগাঁও, শেরে-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।
www.bteb.gov.bd
০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের ভর্তি নির্দেশিকা
(সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য)
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রম এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ শিক্ষাক্রমে ১ম পর্বের ১ম ও ২য় শিফট (প্রযোজ্য ক্ষেত্রে) এ শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
১. শিক্ষাক্রম ভিত্তিক আবেদনের যোগ্যতা:
| শিক্ষাক্রম | ভর্তির যোগ্যতা |
| ১.১ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ১.১.১ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য় শিফট): টেকনোলজিসমুহঃ অটোমোবাইল, আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, সিভিল (উড), কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কন্সট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রোমেডিকেল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ফুড, গ্লাস, গ্রাফিক্স ডিজাইন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সার্ভেয়িং, টেলিকমিউনিকেশন, ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট, ক্যাডেন্ট্রাল টপোগ্রাফিক সার্ভে এন্ড ল্যান্ড ইনফরমেশন, ডিজও ইনফরমেটিক্স, ফটোগ্রামেট্রি এন্ড রিমোট সেন্সিং এবং মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি। | যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এস.এস.সি/দাখিল/এস.এস.সি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)। সমমানের পরীক্ষা অথবা ‘ও’ লেভেল পরীক্ষায় ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এস.এস.সি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য: ছাত্র/ছাত্রী: সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ২.০০ সহ ন্যূনতম জিপিএ ৩.০০: ‘ও‘ লেভেল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য: ছাত্র/ছাত্রী: একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে। |
| ১.১.২ ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১ম ও ২য় শিফট): | |
| ১.১.৩ ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য় শিফট): স্পেশালাইজেশনসমুহঃ ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, অ্যাপারেল ম্যানুফেকচারিং, জুট, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং, ফ্যাশন ডিজাইন। | |
| ১.১.৪ ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং: টেকনোলজিসমুহঃ মেরিন টেকনোলজি এবং শিপ বিল্ডিং টেকনোলজি। | যে কোন শিক্ষা বোর্ড। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে অথবা এস.এস.সি (ভোকেশনাল)। দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় (গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানসহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ নিয়ে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদার্থ বিজ্ঞান, গণিত, ইংরেজিসহ ৫ টি বিষয় নিয়ে ন্যূনতম C-গ্রেডে O-Level সনদপ্রাপ্ত শিক্ষার্থীগণও আবেদন করতে পারবে। খ) বয়সঃ আবেদনের তারিখে সর্বোচ্চ ১৮ বছর। গ) শারীরিক যোগ্যতাঃ উচ্চতা: ছাত্রদের জন্য ন্যূনতম ৫ ফিট ৪ ইঞ্চি এবং ছাত্রীদের জন্য ন্যূনতম ৫ ফিট ২ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি: ন্যূনতম ৬/৬ চশমাসহ হতে হবে। ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI (Body Mass Index) চার্ট মোতাবেক হতে হবে। BMI: সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৫ হতে হবে, যেমন: উচ্চতা ৫’২” এর জন্য ওজন: ৪৩-৫৭ কেজি ৫’ ৪” এর জন্য ৪৫-৬৬ কেজি; ৫’ ৬” এর জন্য ৪৮-৭১ কেজি; ৫’ ৮” এর জন্য ৫০-৭৫ কেজি: ৫’ ১০” এর জন্য ৫৪-৮০ কেজি; ৬’ এর জন্য ৫৬-৮৪ কেজি হতে হবে। স্বীকৃত চিকিৎসক হতে মেডিকেল ফিটনেস সনদ, চক্ষু ও কালার ভিশন ফিটনেস সনদ ও হিয়ারিং ফিটনেস সনদপ্রাপ্ত হতে হবে। উল্লেখ্য, মেরিন ও শিপ বিল্ডিং টেকনোলজিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের CDC (Continuous Discharge Certificate) পাওয়ার ন্যূনতম যোগ্যতাকে ভর্তির যোগ্যতা হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে। |
| ১.২ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ১.২.১ ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ১.২.২ ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ১.২.৩ ডিপ্লোমা-ইন-ফিসারিজ ১.২.৪ ডিপ্লোমা-ইন-লাইভস্টক | যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল/ এস.এস.সি (ভোকেশনাল)। দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত অথবা ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড ও অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
| ১.৩ বেসরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ১.৩.১ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং: টেকনোলজিসমূহঃ অটোমোবাইল, এয়ারক্রাফট মেইন্টেন্যান্স (এ্যারোস্পেস), এয়ারক্রাফট মেইন্টেন্যান্স (এভিয়োনিক্স), আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কন্সট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রোমেডিকেল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ফুড, ফুটওয়্যার, গ্লাস, গ্রাফিক্স ডিজাইন, মেরিন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, শিল্প বিল্ডিং, সার্ভেয়িং, ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট, ক্যাডেস্ট্রাল, টপোগ্রাফিক সার্ভে এন্ড ল্যান্ড ইনফরমেশন, টেলিকমিউনিকেশন। | যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল /এস.এস.সি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)/ সমমানের পরীক্ষায় ২০২১ খ্রি. থেকে ২০২৫ খ্রি. এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ২.০০ প্রাপ্ত অথবা ‘ও’ লেভেল পাশকৃত ২০২৩ খ্রি থেকে ২০২৫ খ্রি এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। বেসরকারী প্রতিষ্ঠানের নির্ধারিত আসন সংখ্যায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি সম্পন্ন করা হবে। |
| ১.৩.২ ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং: স্পেশালাইজেশনসমুহঃ ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, অ্যাপারেল ম্যানুফেকচারিং, জুট, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং, ফ্যাশন ডিজাইন। ১.৩.৩ ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ১.৩.৪ ডিপ্লোমা-ইন-ফিসারিজ | |
| * ‘ও‘ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ঢাকা শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি পাসকৃত শিক্ষার্থীদের সাথে সমতুল্যতা/সমমান সনদ গ্রহণপূর্বক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে জমাদান সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবে। | |
২.০ ভর্তির আবেদনের পদ্ধতি (সকল ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমের ক্ষেত্রে প্রযোজ্য):
২.০ ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণকরে অনলাইনে দাখিল করতে হবে। আবেদনের সময় সম্প্রতি তোলা (পরিস্কার পাসপোর্ট সাইজের রঙিন ছবি JPEG Format-এ, এবং অনধিক 100 kb) ছবি আপলোড করতে হবে। আবেদনকারীর সঠিক ছবি আপলোডের বিষয়টি নিশ্চিত হতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরমসহ ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী ও ফলাফল সংক্রান্ত তথ্যাদি ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.btebadmission.gov.bd ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তর, বন অধিদপ্তর, বিএমইটিসহ সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউট, মেরিন ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট, মৎস্য ইনস্টিটিউট,ফিশারিজ ইনস্টিটিউট, লাইভস্টক ইনস্টিটিউট ও বেসরকারি ইনস্টিটিউটসমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে;
২.২ অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষাক্রমভিত্তিক প্রতি শিফটের জন্য ১৬২ টাকা (তন্মধ্যে ১৬০ টাকা আবেদন ফি ও ০২ টাকা মোবাইল অপারেটর ফি) অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ (দশ) টি টেকনোলজি ট্রেড/স্পেশালাইজেশন সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে প্রতি শিফটের জন্য মাত্র একবারই আবেদন করা যাবে এবং প্রত্যক শিফটের জন্য আবেদন ফি প্রযোজ্য হবে;
২.৩ ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা জমা দিতে হবে।
৩.০ শিক্ষার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি:
৩.১ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নম্বর, এস.এস.সি বা সমমান পরীক্ষার জিপিএ এবং পছন্দ ক্রমানুসারে টেকনোলজি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। শিক্ষার্থীর আবেদন ফরমে প্রদত্ত পছন্দ ও মেধা এবং কোটা অনুসরণে ১ম পর্বে ১ম বর্ষে (প্রযোজ্য ক্ষেত্রে শিফটে) শিক্ষার্থী নির্বাচন করা হবে;
৩.২ ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ
| বিষয় | মান | মন্তব্য |
| বাংলা | ১০ | এসএসসি/সমমানের সিলেবাস হতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। |
| ইংরেজী | ১০ | |
| গণিত | ২০ | |
| বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) | ২০ | |
| অ্যাপটিচুড টেস্ট | ১০ | |
| মোট | ১০ | |
| এসএসসি এর জিপিএ | ৩০ | |
| সর্বমোট স্কোর | ১০০ |
৩.৩ ভর্তির ক্ষেত্রে মেধাক্রম নির্ধারণের শর্তাবলি নিম্নরূপঃ
৩.৩.১ প্রথমে প্রাপ্ত স্কোর এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৩.৩.২ একই স্কোর হলে সাধারণ গণিতের জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৩.৩.৩ সাধারণ গণিতের জিপিএ একই হলে উচ্চতর গণিত/সাধারণ বিজ্ঞানের সর্বোচ্চ জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৩.৩.৪ উচ্চতর গণিত/ বিজ্ঞানের সর্বোচ্চ জিপিএ একই হলে ইংরেজি এর জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৩.৩.৫ ইংরেজি এর জিপিএ একই হলে পদার্থ রসায়ন এর সর্বোচ্চ জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৩.৩.৬ পদার্থ রসায়ন এর সর্বোচ্চ জিপিএ একই হলে মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৩.৪ অনলাইন আবেদন ফরমে প্রদত্ত পছন্দ, ভর্তি পরীক্ষার সর্বমোট স্কোর এবং কোটার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের যে কোন পর্যায়ের নির্বাচনে নিশ্চায়ন না করলে তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে।
৪.০ ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি:
৪.১ ডিপ্লোমা পর্যায়ের সকল শিক্ষাক্রমের সরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য:
৪.১.১ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১% এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১%। কোটার অর্ন্তভুক্ত কোন আসন শূন্য থাকলে তা সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে;
৪.১.২ মহিলা শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিজ জেলা ও নিজ বিভাগকে অগ্রাধিকার দেয়া হবে।
৫.০ ভর্তি সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম:
৫.১ মুক্তিযোদ্ধা সন্তানদের শনাক্তকরণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে:
৫.২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের প্রমাণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক/ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে;
৫.৩ তৃতীয় লিঙ্গর প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/সনদপত্র জমা দিতে হবে;
৫.৪ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ/পরিচয় পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে;
৫.৫ সরকার নির্ধারিত সকল কোটায় প্রচলিত বিধি অনুযায়ী ভর্তির পর কোন আসন শূন্য থাকলে তা সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা যাবে;
৫.৬ ভর্তির সময় সকল প্রার্থীকে তাদের এস.এস.সি/ সমমান পরীক্ষা পাশের প্রমাণক হিসেবে বোর্ড হতে প্রদত্ত মূল নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং নিবন্ধনভূক্তির সময় হার্ড কপির সাথে মূল নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট বোর্ডে জমা প্রদান করতে হবে এবং শিক্ষাক্রমের সর্বশেষ পরীক্ষা পর্যন্ত উল্লিখিত মূল নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা থাকবে। এ সময়ের মধ্যে কোন প্রার্থী উক্ত নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট ফেরত চাইলে প্রতিষ্ঠান তার ভর্তি বাতিল করে তা ফেরত দিতে পারবে। এস.এস.সি/ সমমান পরীক্ষা পাশের প্রমাণক হিসেবে বোর্ড হতে প্রদত্ত মূল নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট জমা নেওয়া ব্যতিত কোন শিক্ষার্থীকে ভর্তি করানো যাবেনা;
৫.৭ নিশ্চায়নকৃত কোন শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা প্রদানপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে তার নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে। উক্ত শূন্য আসনসহ মোট খালি আসনে ভর্তি কার্যক্রম চলমান অবস্থায় অপেক্ষমান তালিকা হতে মেধা ও পছন্দ ক্রমানুসারে পূরণের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে অপেক্ষমান তালিকা হতে মেধা ও পছন্দের ক্রমঅনুযায়ী ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিদিষ্ট সময় পর পর ভর্তির সুযোগ প্রদান করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীর ক্লাস শুরুর ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তির আবেদনে সংযোজিত ছবি ও শিক্ষার্থীর সাথে মিলিয়ে নিতে হবে। এক্ষেত্রে কোন অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে ক্লাস শুরুর ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে বোর্ড কর্তৃক প্রদেয় অনলাইন ইন্টারফেসের মাধ্যমে সংশোধন করতে হবে। পরবর্তীতে ছবি সংশোধনের কোন সুযোগ থাকবে না। এছাড়া শিক্ষার্থী একাধিক শিক্ষাক্রমে/ পূর্বে অন্য কোথাও অধ্যয়নরত থাকলে তা ক্লাস শুরুর ৪র্থ সপ্তাহের মধ্যেই বাতিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দ্বৈত (Duplicate) ভর্তি বাতিল না করলে রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না;
৫.৮ সরকারি প্রতিষ্ঠানসমুহে শিক্ষার্থী ভর্তি নিশ্চায়নের পর অটো মাইগ্রেশন (Auto Migration) অন রাখলে প্রত্যকবার অপেক্ষমান ফলাফল প্রকাশের সময় আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীর ভর্তির আবেদনে উল্লেখিত টেকনোলজি ও প্রতিষ্ঠানের পছন্দক্রমের উপরের দিকে ভর্তির সুযোগ প্রদেয় হবে এবং পূর্বের ভর্তির সুযোগপ্রাপ্ত ও নিশ্চায়নকৃত টেকনোলজি ও প্রতিষ্ঠানের পরিবর্তে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত টেকনোলজি ও প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে। পছন্দের টেকনোলজি ও প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলে। নিশ্চায়নকৃত প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে চাইলে অটো মাইগ্রেশন (Auto Migration) বন্ধ করতে হবে। উল্লেখ্য, সাধারণভাবে অটো মাইগ্রেশন (Auto Migration) অন থাকবে;
৫.৯ নিশ্চায়নকৃত শিক্ষার্থী সরকারি প্রতিষ্ঠানসমূহে মূল নম্বরপত্র জমা প্রদান করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে অটো মাইগ্রেশন (Auto Migration)-এর ফলে প্রতিষ্ঠান পরিবর্তন হলে উক্ত শিক্ষার্থীর প্রদেয় সমূদয় ফিসহ মূল নম্বরপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীকে ফেরত দিতে হবে; ৫.৯
৫.১০ ডিপ্লোমা পর্যায়ে প্রথম পর্বে প্রতি গ্রুপ ও প্রতি টেকনোলজিতে ৫০ জন (ড্রপআউটসহ) শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতি টেকনোলজিতে ন্যূনতম ১০ জন শিক্ষার্থী থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রদান করা হবে;
৫.১১ এইচ.এস.সি (ভোকেশনাল)/এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি)/ ডিপ্লোমা-ইন-কমার্স প্রতি পর্বে প্রতি ট্রেডে/স্পেশালাইজেশন এ ৫০ জন (ড্রপআউটসহ) শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতি ট্রেড/স্পেশালাইজেশন এ ন্যূনতম ১০ জন শিক্ষার্থী থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রদান করা হবে;
৫.১২ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নির্ধারিত নিবন্ধন ফি প্রদান করতে হবে। ক্লাস আরম্ভের তারিখ হতে ৪৫ দিনের মধ্যে অন-লাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে;
৫.১৩ বেসরকারি হতে সরকারি প্রতিষ্ঠানে অথবা সরকারি প্রতিষ্ঠান হতে বেসরকারি প্রতিষ্ঠানে বদলি হতে পারবেনা;
৫.১৪ বাংলাদেশ সরকারের বিদেশি ছাত্র ভর্তি নীতিমালা-অনুসরণপূর্বক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে বিদেশি শিক্ষার্থী ভর্তি করা যেতে পারে;
৫.১৫ ‘ও’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বরপত্র/সনদপত্র ঢাকা শিক্ষা বোর্ড হতে এস.এস.সি এর সমতুল্য/সমমান করে মেধাক্রম অনুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে।
৫.১৬ ভর্তি পরীক্ষা শুধু সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বেসরকারি প্রতিষ্ঠানসমূহ জিপিএ-এর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।
৬. ডাটাবেসে তথ্য নেই, এমন শিক্ষার্থীর আবেদনের ক্ষেত্রে:
৬.১ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে: এসএসসি/সমমান ‘ও’ লেভেল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী যাদের তথ্য ডাটাবেসে নেই এমন শিক্ষার্থী এবং ‘ও’ লেভেল হতে পাসকৃত শিক্ষার্থীদের নিজ উদ্যোগে ঢাকা শিক্ষা বোর্ড হতে সমমান করার পর আবেদনের সময়সীমার শেষ তারিখের কমপক্ষে ০২ দিন পূর্বে নম্বরপত্রের মূলকপি ও সমমান সনদ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২ নং ভবনের ৭০৬ নং কক্ষে উপস্থিত হয়ে প্রদর্শন করে ফটোকপি জমা দিতে হবে। এরপরে এ সকল শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবে। উল্লেখ্য ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে Blank Form-এ ভর্তির সুযোগ নেই।
৭. অন-লাইনে ভর্তির আবেদন ও নিশ্চায়নের পদ্ধতি:
| ধাপ সমূহ | করণীয় |
| ৭.১ আবেদন, ভর্তি পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও নিশ্চায়নের ফি প্রদান পদ্ধতি | আবেদনকারীকে অন-লাইনে আবেদন শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে শিক্ষাক্রমভিত্তিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত পেমেন্ট কোড অনুসরনপূর্বক মোবাইল ব্যাংকিং বিকাশ/ নগদ/রকেট/উপায়/ট্যাপ/ওকে ওয়ালেট-এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.btebadmission.gov.bd) -এ শিক্ষাক্রমভিত্তিক পেমেন্ট কোড বিকাশ/নগদ/রকেট/উপায়/ট্যাপ/ওকে ওয়ালেট এর মাধ্যমে আবেদনের ফি প্রদান পদ্ধতি ও নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি বর্ণনা করা হয়েছে। তদনুসারে শিক্ষাক্রম ও শিফটভিত্তিক (প্রযোজ্য ক্ষেত্রে) সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আবেদন ফি প্রদান করতে হবে। ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক বা একাধিক শিক্ষাক্রমের জন্য শুধুমাত্র একবার ভর্তি পরীক্ষা ফি বাবদ ৫০০/- (পাঁচ শত টাকা মাত্র) পেমেন্ট কোড ব্যবহার করে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ এবং ওকে ওয়ালেট এর মাধ্যমে প্রদান করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদন ফি ও ভর্তি পরীক্ষা ফি উভয়ই প্রদান করলে ইউজার ইন্টারফেস সচল হবে। |
| ৭.২ অন-লাইনে আবেদন পদ্ধতি | (ক) আবেদন ফি প্রদানকারী শিক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.btebadmission.gov.bd- এ প্রবেশ করে পেমেন্টকৃত প্রোগ্রাম সংশ্লিষ্ট Apply Now বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর আবেদনকারী সংশ্লিষ্ট প্রোগ্রামের Application পেজ দেখতে পাবে। Application পেজ-এর নির্ধারিত ঘরে আবেদনকারীর এস.এস.সি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও নিজ মোবাইল নম্বর এন্ট্রি পূর্বক ‘Next’ Button ক্লিক করবে। আবেদনকারীকে তার মোবাইল নম্বর সতর্কতার সহিত প্রদান করতে হবে। পরবর্তীতে সমস্ত যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্যাদি প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরণ করা হবে। (খ) ‘Next’ Button ক্লিক করার পর আবেদনকারী তার যাবতীয় তথ্য দেখতে পাবে। (যদি আবেদনকারী ফি প্রদান না করে থাকে- সে ক্ষেত্রে আবেদনকারী আবেদন ফি প্রদান করেনি এরূপ Message প্রদর্শিত হবে।) (গ) আবেদনকারী তার স্ক্যানকৃত ছবি (ফরমেট jpg সাইজ ৫০ KB Ges১৫০ px × ১২০ px) আপলোড করবে। আপলোড করার পর নীচের ‘Save and Next Button ক্লিক করবে। সফলভাবে তথ্য সংরক্ষিত হলে আবেদনকারী একটি সিকিউরিটি কোড দেখতে পাবে। আবেদনকারীকে অবশ্যই সিকিউরিটি কোডটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। এরপর Next বাটনে ক্লিক করলে Applicant’s Account পেজ প্রদর্শিত হবে। ঐ পেজে আবেদনকারী তার সংশ্লিষ্ট প্রোগ্রামের Apply Now বাটনে ক্লিক করবে। এরপর আবেদনকারী উক্ত প্রোগ্রামের অপশন ফরম দেখতে পারবে। অপশন ফরমে আবেদনকারী তার ভর্তিচ্ছু প্রোগ্রামসমূহ Drop Down মেনুতে দেখতে পাবে। (ঘ) Selection Criteria প্রদর্শিত হলে আবেদনকারীকে পছন্দনীয় জেলা, ঐ জেলার প্রতিষ্ঠান এবং ঐ প্রতিষ্ঠানের শিফ্ট, টেকনোলজি নির্বাচন করে ‘Add Selected Institute’ Button এ ক্লিক করতে হবে। এভাবে সরকারী প্রতিষ্ঠানে আবেদনকারী সর্বোচ্চ সরকারী ১০ টি প্রতিষ্ঠান/টেকনোলজির পছন্দক্রম এবং বেসরকারী প্রতিষ্ঠানে আবেদনকারী শুধুমাত্র ১ টি প্রতিষ্ঠান ও টেকনোলজি নির্বাচন করতে পারবে। পছন্দক্রম নির্বাচন করার পর ‘Submit’ Button এ ক্লিক করে নির্বাচিত প্রোগ্রাম এ আবেদন সম্পন্ন করবে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে আবেদনকারী বাম পার্শ্বে আবেদনকৃত প্রোগ্রামের নাম দেখতে পাবে এবং Submit-কৃত আবেদনটি প্রিন্ট নিতে পারবে। উল্লেখ্য, বেসরকারী প্রতিষ্ঠানে আবেদনকারীর আবেদনকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট টেকনোলজিতে শূন্য আসন থাকলে ফলাফল প্রকাশিত হবে। ফলাফল প্রকাশ হলে নিশ্চায়ন ফি প্রদান করে ভর্তি নিশ্চায়ন সম্পূর্ন করতে হবে। শিক্ষাক্রমভিত্তিক পেমেন্ট কোড ব্যবহার করে বিকাশ/নগদ/রকেট/উপায়/ট্যাপ/ওকে ওয়ালেট এর মাধ্যমে নিশ্চায়ন ফি প্রদান করতে হবে। (ঙ) সরকারি প্রতিষ্ঠানে (প্রযোজ্য ক্ষেত্রে) আবেদনের জন্য আবেদনকারী কোটা Selection এর Drop Down মেনু দেখতে পাবে। প্রোগ্রামে আবেদন করার পূর্বে আবেদনকারী তার প্রযোজ্য কোটা নির্বাচন করে তার নির্দিষ্ট প্রোগ্রাম Submit করবে। একই প্রার্থীর একাধিক কোটা প্রযোজ্য হলে- Drop Down মেনু থেকে একাধিক কোটা নির্বাচন করতে হবে। (চ) আবেদনকারী তার প্রেগ্রামে Select-কৃত প্রতিষ্ঠান/টেকনোলজি ও তার পছন্দক্রম দেখতে পারবে। আবেদনকারী চাইলে তার আবেদনকৃত প্রোগ্রামে প্রতিষ্ঠান/টেকনোলজি’র পছন্দক্রম পরিবর্তন এবং নতুন প্রতিষ্ঠান/টেকনোলজি সংযোজন ও পূর্বেও Select-কৃত প্রতিষ্ঠান/টেকনোলজি বিয়োজন করতে পারবে। আবেদনকারী ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে Applicant Login অপশন থেকে SSC Roll, Board, Passing Year Security Code এন্ট্রি করে Applicant’s Account পেজ এ যেতে পারবে এবং চাইলে তার আবেদনকৃত প্রোগ্রামে প্রতিষ্ঠান/টেকনোলজি’র পছন্দক্রম পরিবর্তন এবং নতুন প্রতিষ্ঠান/টেকনোলজি সংযোজন ও পূর্বেও Select-কৃত প্রতিষ্ঠান/টেকনোলজি বিয়োজন করতে পারবে। (ছ) একই আবেদনকারী একাধিক প্রোগ্রামে (যেমন- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইত্যাদি) আবেদন করতে চাইলে আবেদনকারীকে প্রত্যেক প্রেগ্রামের জন্য আলাদা আলাদা Payment সম্পন্ন করতে হবে। Payment সম্পন্ন করে Applicant Login অপশান থেকে SSC Roll, Board, Passing Year I Security Code এন্ট্রি করে পূর্বের নিমাবলী অনুসরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
| ৭.৩ কোটা প্রদান (প্রযোজ্য ক্ষেত্রে) | সরকারি প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালা ২০২৫ অনুযায়ী কোটা নির্বাচন করা হবে। শিক্ষার্থীরা অন-লাইনে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করবে। একজন প্রার্থী একাধিক কোটার যোগ্য হলে- প্রার্থী তা অন-লাইনে দিতে পারবে। প্রথমে Drop Down List থেকে নির্বাচিত (Selected) কোটার সাথে যাবতীয় সকল Evidence/Certificate PDF ফরমেটে (অনধিক ২ MB) আপলোড করতে হবে। একষিক কোটার জন্য আবেদন করলেও সকল কোটার সংশ্লিষ্ট Evidence/Certificate একসাথে একটি মাত্র PDF ফাইল (অনধিক ২ MB) হিসেবে আপলোড করতে হবে। উল্লেখ্য যে, কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কারিগরি প্রতিষ্ঠানকর্তৃক কোটা সংক্রান্ত দলিলাদি যাচাই করা হবে বিধায় কোটার অপশন (Option) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রযোজ্য নয় এমন কোটা নির্বাচন করা হলে অথবা পরবর্তীতে দলিলাদি দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোটা বা ভর্তি বাতিল বলে গণ্য হতে পারে। উল্লেখ্য, কোটায় আবেদনকারীর Application ID সম্বলিত প্রিন্ট আউটসহ আবেদনপত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২ নং ভবনের ৭০৬ নং কক্ষে কারিকুলাম বিশেষজ্ঞ (কৃষি) এর নিকট অনলাইনে আবেদনের সময়সীমার শেষ তারিখের মধ্যে মূলকপি প্রদর্শনপূর্বক ফটোকপি জমা দিতে হবে। অন্যথায় নির্ধারিত কোটা বিবেচ্য হবে না। |

