আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬-২৭ প্রকাশিত
আইএইচটি ম্যাটস ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬-২৭ আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন।
Result Link https://results.zikraamin.me/

প্রবেশপত্র এর রোল নাম্বার দিয়ে সার্চ করলেই রেজাল্ট পাওয়া যাবে।
স্বাস্থ্য অধিদপপ্তর থেকে রেজাল্ট PDF শিট আকারে প্রকাশ করা হবে ।
১ম রেজাল্টে একটা PDF শিট এ চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নাম্বার এবং কোন আইএইচটিতে চান্স পেয়েছে সেটা উল্লেখ থাকবে ।
পরবর্তী PDF মেরিট পজিশন , ওয়েটিং লিস্ট , শিক্ষার্থীরা কত নাম্বার পেয়েছে সেটা উল্লেখ থাকবে ।
মাইগ্রেশন
১। সরকারি আইএইচটি/ম্যাটস এ ভর্তির জন্য নির্ধারিত তারিখ শেষে শূন্য আসনসমূহের বিপরীতে ইতিপূর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের ভর্তি পরীক্ষায় আবেদনকালীন সময়ের পছন্দক্রমের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের (সর্বোচ্চ তিনবার) সুযোগ প্রদান করা যাবে। প্রত্যেক মাইগ্রেশন শেষে শূন্য আসনসমূহ অপেক্ষমান তালিকা হতে মেধা ও প্রাথমিক পছন্দক্রম অনুসারে পূরণ করা হবে। নির্বাচিত প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে অসমর্থ হলে অপেক্ষমান তালিকা হতে তা পূরণ করা হবে;
২। সরকারি আইএইচটি/ম্যাটস এ তৃতীয় দফা মাইগ্রেশনের পর ভর্তি বাতিল/ভর্তি না হওয়া ইত্যাদি কারণে শূন্য আসনে অপেক্ষমান তালিকা হতে ভর্তি বা শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মাইগ্রেশন করা যাবে না;
৩। চূড়ান্তভাবে ভর্তি সম্পন্নের পর কোন শিক্ষার্থীকে কোর্স শেষ না হওয়া পর্যন্ত কোনভাবেই ভর্তিকৃত সরকারি বা বেসরকারি আইএইচটি ও ম্যাটস হতে অন্যত্র মাইগ্রেশন করা যাবে না;
৪। মাইগ্রেশন সংক্রান্ত বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় প্রদেয় দলিলাদি সমূহ:
১। ২০২৬-২০২৭ খ্রি. শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২। এসএসসি/সমমান পরীক্ষায় পাশকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বরপত্র।
৩। এসএসসি/সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র/মূল প্রশংসাপত্র।
৪। স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনারের কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের কপি।
৫। ০৫(পাঁচ) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত কপি)।
৬। সরকারি চাকুরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে, নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের চাকুরির প্রত্যয়ন পত্র।
৭। পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।
স্ব-অর্থায়নে ভর্তি: অভিন্ন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা তাদের স্ব স্ব পছন্দ অনুযায়ী যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন দাখিলকারী শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে।
যাদের ডিপ্লোমাতে চান্স হয়নি তারা চাইলে আইএইচটিতে বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষায় শতভাগ কমন পেতে আমাদের ভর্তি গাইড এখনই সংগ্রহ করুন।


ডিপ্লোমা ইন আইএইচটি ম্যাটস । সাস ম্যাটস আইএইচটি ভর্তি পরীক্ষায় আমাদের গাইড এবং কোচিং এর ক্লাস থেকে শতভাগ কমন এসেছে ।

