সাস পলিটেকনিক ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ২০২৬ (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং)

499৳ 

লেখক: সাস সম্পাদনা পরিষদ
প্রকাশক: সাস পাবলিকেশন্স
প্রকাশকাল: মে ২০২৬
পৃষ্ঠা: ৫০০

ক্যাটাগরি: পলিটেকনিক ভর্তি গাইড (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং)


হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
www.bteb.gov.bd

০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের ভর্তি নির্দেশিকা
(সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য)

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রম এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ শিক্ষাক্রমে ১ম পর্বের ১ম ও ২য় শিফট (প্রযোজ্য ক্ষেত্রে) এ শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে আবেদন আহবান করা যাচ্ছে।

 শিক্ষাক্রম ভিত্তিক আবেদনের যোগ্যতা:

শিক্ষাক্রমভর্তির যোগ্যতা
১.১ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ১.১.১ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য় শিফট): টেকনোলজিসমুহঃ অটোমোবাইল, আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, সিভিল (উড), কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কন্সট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রোমেডিকেল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ফুড, গ্লাস, গ্রাফিক্স ডিজাইন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সার্ভেয়িং, টেলিকমিউনিকেশন, ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট, ক্যাডেন্ট্রাল টপোগ্রাফিক সার্ভে এন্ড ল্যান্ড ইনফরমেশন, ডিজও ইনফরমেটিক্স, ফটোগ্রামেট্রি এন্ড রিমোট সেন্সিং এবং মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি।যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এস.এস.সি/দাখিল/এস.এস.সি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)। সমমানের পরীক্ষা অথবা ‘ও’ লেভেল পরীক্ষায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের উত্তীর্ণ নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।   এস.এস.সি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য: ছাত্র/ছাত্রী: সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ২.০০ সহ ন্যূনতম জিপিএ ৩.০০: লেভেল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য: ছাত্র/ছাত্রী: একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে।
১.১.২ ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১ম ও ২য় শিফট):
১.১.৩ ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য় শিফট): স্পেশালাইজেশনসমুহঃ ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, অ্যাপারেল ম্যানুফেকচারিং, জুট, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং, ফ্যাশন ডিজাইন।
১.১.৪ ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং: টেকনোলজিসমুহঃ মেরিন টেকনোলজি এবং শিপ বিল্ডিং টেকনোলজি।যে কোন শিক্ষা বোর্ড। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে অথবা এস.এস.সি (ভোকেশনাল)। দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় (গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানসহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ নিয়ে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদার্থ বিজ্ঞান, গণিত, ইংরেজিসহ ৫ টি বিষয় নিয়ে ন্যূনতম C-গ্রেডে O-Level সনদপ্রাপ্ত শিক্ষার্থীগণও আবেদন করতে পারবে। খ) বয়সঃ আবেদনের তারিখে সর্বোচ্চ ১৮ বছর। গ) শারীরিক যোগ্যতাঃ উচ্চতা: ছাত্রদের জন্য ন্যূনতম ৫ ফিট ৪ ইঞ্চি এবং ছাত্রীদের জন্য ন্যূনতম ৫ ফিট ২ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি: ন্যূনতম ৬/৬ চশমাসহ হতে হবে। ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI (Body Mass Index) চার্ট মোতাবেক হতে হবে। BMI: সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৫ হতে হবে, যেমন: উচ্চতা ৫’২” এর জন্য ওজন: ৪৩-৫৭ কেজি ৫’ ৪” এর জন্য ৪৫-৬৬ কেজি; ৫’ ৬” এর জন্য ৪৮-৭১ কেজি; ৫’ ৮” এর জন্য ৫০-৭৫ কেজি: ৫’ ১০” এর জন্য ৫৪-৮০ কেজি; ৬’ এর জন্য ৫৬-৮৪ কেজি হতে হবে। স্বীকৃত চিকিৎসক হতে মেডিকেল ফিটনেস সনদ, চক্ষু ও কালার ভিশন ফিটনেস সনদ ও হিয়ারিং ফিটনেস সনদপ্রাপ্ত হতে হবে। উল্লেখ্য, মেরিন ও শিপ বিল্ডিং টেকনোলজিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের CDC (Continuous Discharge Certificate) পাওয়ার ন্যূনতম যোগ্যতাকে ভর্তির যোগ্যতা হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে।
১.২ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ১.২.১ ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ১.২.২ ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ১.২.৩ ডিপ্লোমা-ইন-ফিসারিজ ১.২.৪ ডিপ্লোমা-ইন-লাইভস্টকযে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল/ এস.এস.সি (ভোকেশনাল)। দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত অথবা ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড ও অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
১.৩ বেসরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ১.৩.১ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং: টেকনোলজিসমূহঃ অটোমোবাইল, এয়ারক্রাফট মেইন্টেন্যান্স (এ্যারোস্পেস), এয়ারক্রাফট মেইন্টেন্যান্স (এভিয়োনিক্স), আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কন্সট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রোমেডিকেল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ফুড, ফুটওয়‍্যার, গ্লাস, গ্রাফিক্স ডিজাইন, মেরিন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, শিল্প বিল্ডিং, সার্ভেয়িং, ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট, ক্যাডেস্ট্রাল, টপোগ্রাফিক সার্ভে এন্ড ল্যান্ড ইনফরমেশন, টেলিকমিউনিকেশন।যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল /এস.এস.সি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)/ সমমানের পরীক্ষায় ২০২২ খ্রি. থেকে ২০২৬ খ্রি. এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ২.০০ প্রাপ্ত অথবা ‘ও’ লেভেল পাশকৃত ২০২৪ খ্রি থেকে ২০২৫৬খ্রি এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। বেসরকারী প্রতিষ্ঠানের নির্ধারিত আসন সংখ্যায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি সম্পন্ন করা হবে।
১.৩.২ ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং: স্পেশালাইজেশনসমুহঃ ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, অ্যাপারেল ম্যানুফেকচারিং, জুট, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং, ফ্যাশন ডিজাইন। ১.৩.৩ ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ১.৩.৪ ডিপ্লোমা-ইন-ফিসারিজ 
* ‘লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ঢাকা শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি পাসকৃত শিক্ষার্থীদের সাথে সমতুল্যতা/সমমান সনদ গ্রহণপূর্বক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে জমাদান সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবে।

  ভর্তির আবেদনের পদ্ধতি (সকল ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমের ক্ষেত্রে প্রযোজ্য):

ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণকরে অনলাইনে দাখিল করতে হবে। আবেদনের সময় সম্প্রতি তোলা (পরিস্কার পাসপোর্ট সাইজের রঙিন ছবি JPEG Format-এ, এবং অনধিক 100 kb) ছবি আপলোড করতে হবে। আবেদনকারীর সঠিক ছবি আপলোডের বিষয়টি নিশ্চিত হতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরমসহ ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী ও ফলাফল সংক্রান্ত তথ্যাদি ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.btebadmission.gov.bd ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তর, বন অধিদপ্তর, বিএমইটিসহ সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউট, মেরিন ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট, মৎস্য ইনস্টিটিউট,ফিশারিজ ইনস্টিটিউট, লাইভস্টক ইনস্টিটিউট ও বেসরকারি ইনস্টিটিউটসমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে;

অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষাক্রমভিত্তিক প্রতি শিফটের জন্য ১৬২ টাকা (তন্মধ্যে ১৬০ টাকা আবেদন ফি ও ০২ টাকা মোবাইল অপারেটর ফি) অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ (দশ) টি টেকনোলজি ট্রেড/স্পেশালাইজেশন সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে প্রতি শিফটের জন্য মাত্র একবারই আবেদন করা যাবে এবং প্রত্যক শিফটের জন্য আবেদন ফি প্রযোজ্য হবে;

ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা জমা দিতে হবে।

শিক্ষার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি:

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নম্বর, এস.এস.সি বা সমমান পরীক্ষার জিপিএ এবং পছন্দ ক্রমানুসারে টেকনোলজি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। শিক্ষার্থীর আবেদন ফরমে প্রদত্ত পছন্দ ও মেধা এবং কোটা অনুসরণে ১ম পর্বে ১ম বর্ষে (প্রযোজ্য ক্ষেত্রে শিফটে) শিক্ষার্থী নির্বাচন করা হবে;

ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ

বিষয়মানমন্তব্য
বাংলা১০এসএসসি/সমমানের সিলেবাস হতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইংরেজী১০
গণিত২০
বিজ্ঞান (পদার্থ ও রসায়ন)২০
অ্যাপটিচুড টেস্ট১০
মোট১০
এসএসসি এর জিপিএ৩০
সর্বমোট স্কোর১০০

 

Reviews

  1. SAS Coaching BD

    Helpfull book

Add a review

Your email address will not be published. Required fields are marked *