পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭ প্রকাশিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

ভর্তি বিজ্ঞপ্তি

(ক) সরকারি প্রতিষ্ঠানসমূহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম পর্বে ভর্তি কার্যক্রমের সময়সূচি:

ক্রমবিষয়তারিখ, বার ও সময়
ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ২৯/০৮/২০২৬ (শনিবার) হতে ১৮/০৯/২০২৬ (শুক্রবার)
আবেদনকৃত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড২১/০৯/২০২৬ (সোমবার) হতে ২৫/০৯/২০২৬ (শুক্রবার)
ভর্তি পরীক্ষা গ্রহণ২৬/০৯/২০২৬ (শনিবার) সকাল: ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত
১ম পর্যায়ের ফলাফল প্রকাশ২৯/০৯/২০২৬ (মঙ্গলবার)
১ম পর্যায়ের নিশ্চায়ন২৯/০৯/২০২৬ (মঙ্গলবার) হতে ০১/১০/২০২৬ (বৃহস্পতিবার)
১ম পর্যায়ের মাইগ্রেশন০২/১০/২০২৬ (শুক্রবার)
অপেক্ষমান তালিকা হতে ২য় পর্যায়ের ফলাফল প্রকাশ০২/১০/২০২৬ (শুক্রবার)
২য় পর্যায়ের নিশ্চায়ন০২/১০/২০২৬ (শুক্রবার) হতে ০৪/১০/২০২৬ (রবিবার)
২য় পর্যায়ের মাইগ্রেশন০৫/১০/২০২৬ (সোমবার)
১০১ম ও ২য় পর্যায় থেকে নিশ্চায়ন করতে করতে হবে, পছন্দক্রম পরিবর্তন না করলে ফলাফলের জন্য বিবেচিত হবে না)। না পারা এবং অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ইউজার লগইন করে পছন্দক্রম নির্বাচন (ভর্তির সুযোগপ্রাপ্ত হয়ে নিশ্চায়ন না করলে নতুনভাবে পছন্দক্রম নির্বাচন০৫/১০/২০২৬ (সোমবার) হতে ০৬/১০/২০২৬ (মঙ্গলবার)
১১৩য় পর্যায়ের ফলাফল প্রকাশ০৭/১০/২০২৬ (বুধবার)
১২৩য় পর্যায়ের নিশ্চায়ন০৭/১০/২০২৬ (বুধবার) হতে ০৮/১০/২০২৬ (বৃহস্পতিবার)
১৩১ম, ২য় ও ৩য় পর্যায়ের নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ০৯/১০/২০২৬ (শুক্রবার)
১৪১ম ও ২য় পর্যায়ের নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি১০/১০/২০২৬ (শনিবার) হতে ১১/১০/২০২৬ (রবিবার)
১৫ক্লাস শুরু১১/১০/২০২৬ (রবিবার)

(খ) বেসরকারি প্রতিষ্ঠানসমুহে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/এগ্রিকালচার/ফিসারিজ শিক্ষাক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম পর্বে ভর্তি কার্যক্রমের সময়সূচি:

ক্রমবিষয়তারিখ, বার
ভর্তির জন্য অনলাইনে আবেদন, নিশ্চায়ন ও প্রতিষ্ঠানে ভর্তি২৯/০৮/২০২৬ (শনিবার) হতে ১১/১০/২০২৬ (রবিবার)
ফলাফল ও অনলাইনে ভর্তি নিশ্চায়নশিক্ষার্থীর ভর্তির আবেদনের সাথে সাথেই প্রতিষ্ঠানের আসন শূন্য থাকা সাপেক্ষে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে এবং এসএমএস পাওয়া মাত্রই নির্ধারিত ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, সঠিকভাবে নিশ্চায়নকৃত শিক্ষার্থীর নাম Confirmed List এ অন্তভুক্ত হবে। Confirmed List এ থাকা শিক্ষার্থী একই শিক্ষাবর্ষে একাধিক প্রতিষ্ঠানে নিশ্চায়ন করলে বা পূর্বে যে কোন শিক্ষাবর্ষে ভর্তি থাকলে তা বোর্ড নির্ধারিত সময়ে বাতিল না করলে উক্ত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হবে না।
প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তির সময়সূচিভর্তি নিশ্চায়ন করার ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হয়ে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, সদ্য তোলা ছবি (৩ কপি), প্রশংসাপত্র (ফটোকপি) জমা প্রদান সাপেক্ষে ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি নিশ্চায়ন বাতিল করতে পারবে। ভর্তির সময় শিক্ষার্থী Confirmed List এ আছে কিনা তা যাচাই করে মূল নম্বরপত্রসহ ভর্তি করতে হবে। Confirmed List এ না থাকলে শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে ভর্তি করলেও উক্ত শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন হবে না।
ক্লাস শুরু১১/১০/২০২৬ (রবিবার)

(গ) ০২ বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রম ১ম বর্ষে ভর্তি কার্যক্রমের সময়সূচি:

ক্রমবিষয়তারিখ, বার
ভর্তির জন্য অনলাইনে আবেদন, নিশ্চায়ন ও প্রতিষ্ঠানে ভর্তি২৯/০৮/২০২৬ (শনিবার) হতে ২৩/০৯/২০২৬ (বুধবার)  
ফলাফল ও অনলাইনে ভর্তি নিশ্চায়নশিক্ষার্থীর ভর্তির আবেদনের সাথে সাথেই প্রতিষ্ঠানের আসন শূন্য থাকা সাপেক্ষে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে এবং এসএমএস পাওয়া মাত্রই নির্ধারিত ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, সঠিকভাবে নিশ্চায়নকৃত শিক্ষার্থীর নাম Confirmed List এ অন্তর্ভুক্ত হবে। Confirmed List এ থাকা শিক্ষার্থী একই শিক্ষাবর্ষে একাধিক প্রতিষ্ঠানে নিশ্চায়ন করলে বা পূর্বে যে কোন শিক্ষাবর্ষে ভর্তি থাকলে তা বোর্ড নির্ধারিত সময়ে বাতিল না করলে উক্ত শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন হবে না।
প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তির সময়সূচিভর্তি নিশ্চায়ন করার ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হয়ে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি, প্রশংসাপ (ফটোকপি) জমা প্রদান সাপেক্ষে ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি নিশ্চায়ন বাতিল করতে পারবে। ভর্তির সময় শিক্ষার্থী Confirmed List এ আছে কিনা তা যাচাই করে মূল নম্বরপত্রসহ ভর্তি করতে হবে। Confirmed List এ না থাকলে শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে ভর্তি করলেও উক্ত শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন হবে না
ক্লাস শুরু২৩/০৯/২০২৬ (বুধবার)

বি. দ্রঃ

১। বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি https://tmed.gov.bd/, https://techedu.gov.bd/, www.btebadmission.gov.bd, www.bteb.gov.bd ও স্ব-স্ব মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২। ‘০’ লেভেল হতে পাসকৃত শিক্ষার্থীদের নিজ উদ্যোগে ঢাকা শিক্ষা বোর্ড হতে সমমান করার পর এবং ২০২৩ হতে ২০২৬ সনে পাশকৃত শিক্ষার্থী যাদের তথ্য ডাটাবেজে নাই এমন শিক্ষার্থীদের আবেদনের সময়সীমার শেষ তারিখের কমপক্ষে ০২ দিন পূর্বে নম্বরপত্রের মূলকপি ও সমমান সনদ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২ নং ভবনের ৭০৬ নং কক্ষে উপস্থিত হয়ে প্রদর্শন করে ফটোকপি জমা দিতে হবে। এরপরে এ সকল শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবে। উল্লেখ্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে Blank Form এ ভর্তির সুযোগ নেই।

০৩। বিস্তারিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি নীতিমালা-২০২৬ অনুসরণ করতে হবে।

(প্রকৌশলী অনিমেশ পাল)

পরিচালক (কারিকুলাম)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *