Nursing Admission Circular 2026-27 Published

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনা

সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ০৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য ভর্তি সংক্রান্ত নির্দেশনা:

“২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা” অনুযায়ী নিম্নলিখিত শর্তে ভর্তিচ্ছু প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

শর্তাবলি:

১. আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. আবেদনকারীকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালে এইচএসসি/সমমান এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না।

৩. (ক) ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম হবে না। আবেদনকারীকে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

(খ) ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: আবেদনকারীকে যে কোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম হবে না।

৪. O-Level/A-Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী কাউন্সিল নির্ধারিত ফি-প্রদানপূর্বক কাউন্সিল থেকে সমতাকরণ সনদ সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন।

৫. অনলাইন ফরম পূরণের নিয়মাবলি:

৫.১ Website: bnmc.teletalk.com.bd

৫.২ অনলাইনে আবেদনের জন্য নিম্নবর্ণিত তথ্য, ছবি ও স্বাক্ষর প্রয়োজন:

(ক) আবেদনকারীর 300×300 pixel মাপের ডিজিটাল ক্যামেরায় তোলা রঙিন ছবি jpg ফাইলের সাইজ 100 KB এর বেশি হবে না।

(খ) আবেদনকারীর স্বাক্ষর 300×80 pixel মাপের স্ক্যান করা jpg ফরমেটে ফাইলের সাইজ 60KB এর বেশি হবে না। ছবি ও স্বাক্ষর প্রয়োজনীয় মাপে তৈরি করার জন্য Home page এ একটি Link দেওয়া আছে।

(গ) ছবি ও স্বাক্ষর যে কম্পিউটার থেকে আবেদন করবে সেই কম্পিউটার অথবা Pendrive এ পূর্ব থেকে সংরক্ষিত রাখতে হবে।

(ঘ) ইংরেজিতে নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা (জেলা, থানা/উপজেলা, পোষ্টকোড ইত্যাদিসহ) লিখিতভাবে নিজের কাছে রাখতে হবে।

(ঙ) নার্সিং কলেজ/নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউটসমূহের নামের পছন্দক্রম একবার দেয়ার পর আর পরিবর্তন করা যাবে না। নার্সিং কলেজ কোড-১০১ থেকে ১২৭ (সারণি-২), নার্সিং ইনস্টিটিউট কোড-২০১ থেকে ২৪৯ (সারণি-৩) এবং মিডওয়াইফারি ইনস্টিটিউট কোড ৩০১ থেকে ৩৬২ (সারণি-৪)।

(চ) ভর্তি পরীক্ষার কেন্দ্র (Centre) নির্বাচনে সারণি-১ এর প্রয়োজন হবে।

(ছ) ওয়েব ব্রাউজার হতে bnmc.teletalk.com.bd এ প্রবেশ করতে হবে। আবেদনের পূর্বে ভর্তির নিয়মাবলি ভালোভাবে পড়তে হবে।

(জ) এখানে শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার তথ্য ইনপুট দেওয়ার অপশন আছে। প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার্থীর ডাটা ভেরিফিকেশন সাপেক্ষে এপ্লিকেশন ফরম দেখা যাবে।

(ঝ) পশ্চাৎপদ জনগোষ্ঠী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) কোটায় আবেদন করার সুযোগ থাকলে সংশ্লিষ্ট কোটার বাটনে ক্লিক করতে হবে। কোটার অপশন পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। কোটায় ভর্তির সুযোগ পেলে ভর্তির সময় প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে।

(ঞ) প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ এবং পৃষ্ঠার মাঝামাঝি পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডসমূহ এবং গ্রেড পয়েন্ট স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাবোর্ড, “O & A-Level”-এর প্রার্থীরা তাদের অপশনে গিয়ে তথ্য সমূহ নিজেরা পূরণ করবেন)। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে সঠিকতা যাচাই (ভেরিফিকেশন) করা হবে। যাচাইয়ে সঠিক পাওয়া না গেলে ভর্তি বাতিল করা হবে।

(ট) বর্তমান ঠিকানা (Present Address) ও স্থায়ী ঠিকানা (Permanent Address) এক হলে Permanent Address এর বাটনে ক্লিক করলেই চলবে।

(ঠ) আবেদনে ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে User ID ও Password প্রদান করা হবে। দ্বিতীয় ঘরে প্রয়োজনে যোগাযোগের জন্য আরেকটি মোবাইল নম্বর দিতে হবে।

(ড) ভর্তিচ্ছু প্রতিষ্ঠান নির্বাচন: ভর্তিচ্ছু প্রতিষ্ঠান নির্বাচনের জন্য Choice option পূরণ করতে হবে। বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স অনুযায়ী ফরমের বাম পাশের লিষ্টে কলেজ/ইনস্টিটিউটের নাম রয়েছে। বাম পাশের এই লিষ্ট থেকে পছন্দের কলেজ/ইনস্টিটিউ হাইলাইট করে Add বাটন ক্লিক করলে সেটা ডান দিকের লিষ্টে চলে যাবে। এভাবে এক এক করে নিজের পছন্দের কলেজ গুলোকে ক্রমানুসারে ডান দিকের লিষ্টে নিতে হবে। ডানপাশের এই লিষ্ট-ই হবে শিক্ষার্থীর পছন্দক্রম।

বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য প্রতিষ্ঠানের তালিকা সারণি-২, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের জন্য প্রতিষ্ঠানের তালিকা সারণি-৩ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য প্রতিষ্ঠানের তালিকা সারণি-৪ এ উল্লেখ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর মেধা ও পছন্দের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত হবে। (অধিক সংখ্যক প্রতিষ্ঠান পছন্দের ক্রমে রাখা সমীচীন এতে ভর্তির সুযোগ বেশি থাকবে)।

(ঢ) ছবি ও স্বাক্ষর কম্পিউটার অথবা পেনড্রাইভ থেকে ব্রাউজ করে সিলেক্ট করতে হবে।

(ণ) ছবি ও স্বাক্ষর নির্ধারিত সাইজের না হলে আপলোড হবে না। ছবি ও স্বাক্ষর নির্দেশনা মোতাবেক করার অপশন অনলাইনে থাকবে।

(ত) ফরমের শেষে Declaration বাটনে ক্লিক করে তারপর Submit বাটনে ক্লিক করতে হবে।

(থ) ডাউনলোডকৃত User ID সম্বলিত আবেদন ফরমটি সংরক্ষণ করতে হবে, ফরমে নির্দেশনা অনুসরণ করে Teletalk Prepaid মোবাইল থেকে আবেদনের ফি জমা দিতে হবে।

(দ) সতর্কতা: আবেদনের কপিতে যদি কোনো ভুল তথ্য দেখা যায় অথবা ছবি বা স্বাক্ষর ভুল হয় তবে সঠিক ছবি/স্বাক্ষর/তথ্য আপলোড করে নতুনভাবে ফরম পূরণ করতে হবে। ফি জমা দেওয়ার পরেই আবেদন পত্র চূড়ান্তভাবে গৃহীত হবে। একবার পরীক্ষার ফি জমা দিলে দ্বিতীয়বার আবেদনের সুযোগ থাকবে না এবং ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

(ধ) প্রি-পেইড টেলিটক মোবাইলের মাধ্যমে ফি জমা দিলে এসএমএস এর মাধ্যমে User ID ও Password পাওয়া যাবে। User ID ও Password দিয়ে নির্ধারিত তারিখের মধ্যেই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

(ন) ফি এর টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে জমা দিতে হবে। ফরম পূরণকালে আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে প্রয়োজনীয় SMS দেওয়া হবে।

(প) ফি জমা দেয়ার পদ্ধতিঃ

(ক) BNMC<Space>User ID টাইপ করে Send করুন 16222 নম্বরে।

(খ) BNMC<Space>YES<Space>PIN দিয়ে Send করুন 16222 নম্বরে।

PIN Number টি সঠিকভাবে লেখা হলে উক্ত টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পরীক্ষার ফি বাবদ বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০/-(সাতশত) টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/-(পাঁচশত) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS এ User ID ও Password দেওয়া হবে।

(ফ) প্রবেশপত্র: নির্ধারিত তারিখের মধ্যে bnmc.teletalk.com.bd লিংক থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। বিষয়টি SMS এর মাধ্যমে ও জানানো হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে ও নির্ধারিত তারিখের মধ্যে পুনরায় একই প্রক্রিয়ায় প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

(ব) সারণি-১ এ পরীক্ষা কেন্দ্রের নাম ও কোড দেওয়া হলো। সারণি-১ এ বর্ণিত ২১ (একুশ) টি Centre Code এর মধ্যে একজন পরীক্ষার্থী যে কোন একটি Centre পছন্দ করতে পারবেন। সেন্টারের নাম ও কোড নম্বর নিম্নরূপ:

সারণি-১

Dhaka Nursing College, Dhaka1
College of Nursing, Sher-e-Banglanagar, Dhaka2
Chattogram Nursing College, Chattogram3
Rajshahi Nursing College, Rajshahi4
Nursing and Midwifery College, Khulna5
Sylhet Nursing College, Sylhet6
Barishal Nursing College, Barishal7
Rangpur Nursing College, Rangpur8
Mymensingh Nursing College, Mymensingh9
Shaheed Tajuddin Ahmad Nursing College, Gazipur10
Nursing and Midwifery College, Faridpur11
Nursing and Midwifery College, Tangail12
Nursing and Midwifery College, Cumilla13
Nursing and Midwifery College, Noakhali14
Nursing and Midwifery College, Jashore15
Bogura Nursing College, Bogura16
Dinajpur Nursing College, Dinajpur17
Nursing Institute, Patuakhali18
Nursing and Midwifery College, Habiganj19
Nursing Institute, Rangamati20
Nursing and Midwifery College, Coxsbazar21

০৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স এর জন্য নার্সিং কলেজের নাম ও আসন সংখ্যা

সারণি-২

101Dhaka Nursing College, DhakaBachelor of Science in Nursing100
102Rajshahi Nursing College, RajshahiBachelor of Science in Nursing100
103Chattogram Nursing College, ChattogramBachelor of Science in Nursing100
104Mymensingh Nursing College, MymensinghBachelor of Science in Nursing100
105Rangpur Nursing College, RangpurBachelor of Science in Nursing100
106Sylhet Nursing College, SylhetBachelor of Science in Nursing100
107Barishal Nursing College, BarishalBachelor of Science in Nursing100
108Dinajpur Nursing College, DinajpurBachelor of Science in Nursing100
109College of Nursing, Sher-e-Banglanagar, DhakaBachelor of Science in Nursing100
110Manikganj Nursing College, ManikganjBachelor of Science in Nursing100
111Shaheed Tajuddin Ahmad Nursing College, GazipurBachelor of Science in Nursing100
112Lalmonirhat Nursing College, LalmonirhatBachelor of Science in Nursing50
113Bandarban Nursing College, BandarbanBachelor of Science in Nursing50
114Nursing and Midwifery College, DinajpurBachelor of Science in Nursing30
115Pabna Nursing College, PabnaBachelor of Science in Nursing50
116Nursing & Midwifery College, JashoreBachelor of Science in Nursing50
117Nursing & Midwifery College, KhulnaBachelor of Science in Nursing50
118Nursing & Midwifery College, TangailBachelor of Science in Nursing50
119Sirajganj Nursing College, SirajganjBachelor of Science in Nursing25
120Nursing & Midwifery College, BoguraBachelor of Science in Nursing50
121Nursing & Midwifery College, GopalganjBachelor of Science in Nursing40
122Sayeda Nafisa Islam Nursing College, KishoreganjBachelor of Science in Nursing25
123Nursing & Midwifery College, FaridpurBachelor of Science in Nursing30
124Gopalganj Nursing College, GopalganjBachelor of Science in Nursing50
125Narshingdi Nursing College, NarshingdiBachelor of Science in Nursing50
126Gaibanda Nursing College, GaibandaBachelor of Science in Nursing50
127Natore Nursing College, NatoreBachelor of Science in Nursing50
Total:1800

০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এর নাম ও আসন সংখ্যা

সারণি-৩

201Nursing Institute Mitford, DhakaDiploma in Nursing Science & Midwifery80
202Nursing & Midwifery College, KhulnaDiploma in Nursing Science & Midwifery80
203Nursing & Midwifery College, CumillaDiploma in Nursing Science & Midwifery80
204Nursing & Midwifery College, FaridpurDiploma in Nursing Science & Midwifery80
205Nursing & Midwifery College, TangailDiploma in Nursing Science & Midwifery80
206Nursing & Midwifery College, BoguraDiploma in Nursing Science & Midwifery80
207Nursing & Midwifery College, DinajpurDiploma in Nursing Science & Midwifery80
208Pabna Nursing College, PabnaDiploma in Nursing Science & Midwifery80
209Nursing Institute, RangamatiDiploma in Nursing Science & Midwifery80
210Nursing & Midwifery College, NoakhaliDiploma in Nursing Science & Midwifery80
211Nursing Institute, KushtiaDiploma in Nursing Science & Midwifery80
212Nursing & Midwifery College, JashoreDiploma in Nursing Science & Midwifery80
213Nursing Institute, PatuakhaliDiploma in Nursing Science & Midwifery80
214Nursing Institute, MunshiganjDiploma in Nursing Science & Midwifery50
215Nursing Institute, NetrokonaDiploma in Nursing Science & Midwifery50
216Nursing Institute, SherpurDiploma in Nursing Science & Midwifery50
217Nursing Institute, RajbariDiploma in Nursing Science & Midwifery50
218Nursing Institute, SirajganjDiploma in Nursing Science & Midwifery50
219Nursing Institute, ChapainawabganjDiploma in Nursing Science & Midwifery50
220Nursing Institute, KurigramDiploma in Nursing Science & Midwifery50
221Nursing Institute, JoypurhatDiploma in Nursing Science & Midwifery50
222Nursing Institute, ThakurgaonDiploma in Nursing Science & Midwifery50
223Nursing Institute, BrahmanbariaDiploma in Nursing Science & Midwifery70
224Nursing & Midwifery College, CoxsbazarDiploma in Nursing Science & Midwifery50
225Nursing & Midwifery College, FeniDiploma in Nursing Science & Midwifery50
226Nursing Institute, MoulvibazarDiploma in Nursing Science & Midwifery50
227Nursing & Midwifery College, BholaDiploma in Nursing Science & Midwifery50
228Nursing Institute, BagerhatDiploma in Nursing Science & Midwifery50
229Nursing Institute, ChuadangaDiploma in Nursing Science & Midwifery50
230Nursing Institute, MaguraDiploma in Nursing Science & Midwifery50
231Nursing & Midwifery College, SatkhiraDiploma in Nursing Science & Midwifery70
232Nursing & Midwifery College, GopalganjDiploma in Nursing Science & Midwifery50
233Nursing Institute, MadaripurDiploma in Nursing Science & Midwifery50
234Nursing Institute, PirojpurDiploma in Nursing Science & Midwifery50
235Nursing Institute, BargunaDiploma in Nursing Science & Midwifery50
236Nursing Institute, NaogaonDiploma in Nursing Science & Midwifery50
237Nursing & Midwifery College, NilphamariDiploma in Nursing Science & Midwifery50
238Nursing Institute, PanchagarhDiploma in Nursing Science & Midwifery50
239Nursing Institute, KishoreganjDiploma in Nursing Science & Midwifery50
240Nursing & Midwifery College, JamalpurDiploma in Nursing Science & Midwifery50
241Nursing Institute, JhenaidahDiploma in Nursing Science & Midwifery50
242Nursing Institute, ChandpurDiploma in Nursing Science & Midwifery50
243Nursing & Midwifery College, HabiganjDiploma in Nursing Science & Midwifery50
244Syeda Zohra Tajuddin Nursing College, Kapasia, GazipurDiploma in Nursing Science & Midwifery50
245Lalmonirhat Nursing College, LalmonirhatDiploma in Nursing Science & Midwifery50
246Bandarban Nursing College, BandarbanDiploma in Nursing Science & Midwifery50
247Narail Nursing College, NarailDiploma in Nursing Science & Midwifery25
248Patuakhali Nursing Institute, Bauphal, PatuakhaliDiploma in Nursing Science & Midwifery50
249Alhaj Abdur Razzak Nursing College, Damudya, ShariatpurDiploma in Nursing Science & Midwifery50
Total:2855

০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইনস্টিটিউটের নাম ও আসন সংখ্যা

সারণি-৪

301Dhaka Nursing College, DhakaDiploma in Midwifery50
302Rajshahi Nursing College, RajshahiDiploma in Midwifery50
303Chattogram Nursing College, ChattogramDiploma in Midwifery50
304Mymensingh Nursing College, MymensinghDiploma in Midwifery50
305Rangpur Nursing College, RangpurDiploma in Midwifery50
306Sylhet Nursing College, SylhetDiploma in Midwifery50
307Barishal Nursing College, BarishalDiploma in Midwifery50
308Bogura Nursing College, BoguraDiploma in Midwifery50
309Fouzderhat Nursing College, ChattogramDiploma in Midwifery50
310Manikganj Nursing College, ManikganjDiploma in Midwifery25
311Nursing College, Mitford, DhakaDiploma in Midwifery25
312Nursing & Midwifery College, CumillaDiploma in Midwifery25
313Nursing & Midwifery College, NoakhaliDiploma in Midwifery25
314Nursing & Midwifery College, TangailDiploma in Midwifery25
315Nursing & Midwifery College, FaridpurDiploma in Midwifery25
316Nursing & Midwifery College, KhulnaDiploma in Midwifery25
317Nursing & Midwifery College, JashoreDiploma in Midwifery25
318Nursing Institute, KushtiaDiploma in Midwifery25
319Nursing & Midwifery College, SatkhiraDiploma in Midwifery25
320Pabna Nursing College, PabnaDiploma in Midwifery25
321Dinajpur Nursing College, DinajpurDiploma in Midwifery25
322Nursing & Midwifery College, BoguraDiploma in Midwifery50
323Nursing Institute, MunshiganjDiploma in Midwifery25
324Nursing & Midwifery College, GopalganjDiploma in Midwifery25
325Nursing & Midwifery College, HabiganjDiploma in Midwifery25
326Nursing Institute, ChandpurDiploma in Midwifery25
327Nursing Institute, SirajganjDiploma in Midwifery25
328Nursing Institute, RajbariDiploma in Midwifery25
329Nursing Institute, JhenaidahDiploma in Midwifery25
330Nursing Institute, JoypurhatDiploma in Midwifery25
331Nursing Institute, KishoreganjDiploma in Midwifery25
332Nursing Institute, MoulvibazarDiploma in Midwifery25
333Nursing & Midwifery College, FeniDiploma in Midwifery25
334Nursing Institute, KurigramDiploma in Midwifery25
335Nursing Institute, PirojpurDiploma in Midwifery25
336Nursing Institute, NaogaonDiploma in Midwifery25
337Nursing Institute, RangamatiDiploma in Midwifery25
338Nursing Institute, PatuakhaliDiploma in Midwifery25
339Syeda Zohra Tajuddin Nursing College, Kapasia, GazipurDiploma in Midwifery25
340Lalmonirhat Nursing College, LalmonirhatDiploma in Midwifery25
341Bandarban Nursing College, BandarbanDiploma in Midwifery25
342College of Nursing, Shere Banglanagar, DhakaDiploma in Midwifery25
343Jhalakathi Nursing College, JhalakathiDiploma in Midwifery50
344Nursing & Midwifery College, DinajpurDiploma in Midwifery25
345Nursing & Midwifery College, CoxsbazarDiploma in Midwifery25
346Nursing & Midwifery College, BholaDiploma in Midwifery25
347Nursing & Midwifery College, JamalpurDiploma in Midwifery25
348Nursing & Midwifery College, NilphamariDiploma in Midwifery25
349Nursing Institute, NetrokonaDiploma in Midwifery25
350Nursing Institute, Rajoir, MadaripurDiploma in Midwifery25
351Nursing Institute, SherpurDiploma in Midwifery25
352Nursing Institute, ChapainawabganjDiploma in Midwifery25
353Nursing Institute, ThakurgaonDiploma in Midwifery25
354Nursing Institute, BrahmanbariaDiploma in Midwifery25
355Nursing Institute, BagerhatDiploma in Midwifery25
356Nursing Institute, ChuadangaDiploma in Midwifery25
357Nursing Institute, MaguraDiploma in Midwifery25
358Nursing Institute, MadaripurDiploma in Midwifery25
359Nursing Institute, BargunaDiploma in Midwifery25
360Nursing Institute, PanchagarhDiploma in Midwifery25
361Sirajganj Nursing College, SirajganjDiploma in Midwifery25
362Sayeda Nafisa Islam Nursing College, KishoreganjDiploma in Midwifery25
Total:1825

৬. নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তি নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।

৭. শিক্ষার্থী মূল্যায়ন ও নম্বর বিভাজন:

(ক) এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং শিক্ষার্থী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী মূল্যায়ন করা হবে।

এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক         = ২৫ নম্বর (সর্বোচ্চ)

এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক        = ২৫ নম্বর (সর্বোচ্চ)

MCQ পরীক্ষা                                     = ১০০ নম্বর (সর্বোচ্চ)

সর্বমোট             = ১৫০ নম্বর

(খ) MCQ পরীক্ষার পাশ নম্বর ৪০ (চল্লিশ)।

৮. (ক) বিএসসি ইন নার্সিং: বাংলা-১৫, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি-১৫।

(খ) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি-২০।

(গ) পরীক্ষার সময়: ১ ঘন্টা ১৫ মিনিট

৯. অভিন্ন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম সম্পন্নের পর অবশিষ্ট উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব পছন্দ অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি/অকৃতকার্য হয়েছে এরূপ কোনো শিক্ষার্থী সরকারি ও বেসরকারি কোনো নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন না।

১০. এক কোর্সের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী কোনোভাবেই অন্য কোর্সে ভর্তি হতে পারবেন না।

১১. জাতীয় মেধা তালিকা ও প্রার্থী নির্বাচন:

(ক) প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের জাতীয় মেধা তালিকা [পশ্চাৎপদ জনগোষ্ঠীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) জন্য সংরক্ষিত আসনসহ] স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

(খ) নির্বাচিত শিক্ষার্থীদের অর্জিত মেধাক্রম এবং নার্সিং কলেজ/ইনস্টিটিউট পছন্দের ভিত্তিতে শিক্ষার্থীদের কোন সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হবেন, তা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হবে।

(গ) পরীক্ষায় অংশগ্রহণকারী/নির্বাচিত কোনো শিক্ষার্থীর দেয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হয়) অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার পরীক্ষার ফলাফল/ভর্তি বাতিল করা হবে।

১২. নির্বাচিত শিক্ষার্থীকে ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:

(ক) শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র;

(খ) শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট/মার্কশিট;

(গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সীলমোহর) রঙিন ছবি;

(ঘ) বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি সংবলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের অনলাইন কপি;

(ঙ) পশ্চাৎপদ জনগোষ্ঠীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) শিক্ষার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান/সার্কেল চীফের স্বাক্ষরিত সনদ এবং জেলা প্রশাসকের সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

১৩.অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার দুপুর ১২.০০)
 অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার, রাত ১১.৫৯)
 অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার, রাত ১১.৫৯)
 অনলাইন প্রবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ: ২২-২৪ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার-মঙ্গলবার, বিকাল ০৫.০০টা)
 ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার, সকাল ১০.০০-১১.১৫ পর্যন্ত)

১৪. প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবেন।

[ভর্তি কমিটির অন্যান্য সদস্যদের স্বাক্ষর]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *