বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি নীতিমালা-২০২৬
[ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমের জন্য]
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ০২ (দুই) বছর মেয়াদি এইচ.এস.সি (ভোকেশনাল), এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সে ভর্তির জন্য নিম্নরূপ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি নীতিমালা-২০২৬” প্রণয়ন করা হলো:
১.০ সংজ্ঞা:
১.১ ‘বোর্ড’ অর্থ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড;
১.২ ‘কলেজ’ ও ‘ইনস্টিটিউট’ অর্থ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের জন্য অনুমোদনপ্রাপ্ত বা একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান;
১.৩ ‘নির্ধারিত ফরম’ অর্থ ভর্তির জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত অনলাইনে প্রদর্শিত আবেদন ফরম;
১.৪ ‘প্রার্থী’ অর্থ ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থী;
১.৫ ‘শিক্ষার্থী’ অর্থ ভর্তির জন্য নির্বাচিত প্রার্থী;
১.৬ ‘ভর্তি কমিটি’ অর্থ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত ভর্তি কমিটি।
২.০ শিক্ষাক্রমভিত্তিক ভর্তির আবেদনের যোগ্যতা:
| শিক্ষাক্রম | ভর্তির যোগ্যতা |
| ২.১ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা) (১ম ও ২য় শিফট): ২.১.১ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং (১ম ও ২য় শিফট) টেকনোলজিসমূহ: টুরিজম এন্ড হসপিটালিটি, অটোমোবাইল, আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, সিভিল (উড), কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কন্সট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রোমেডিকেল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ফুড, গ্লাস, গ্রাফিক্স ডিজাইন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সার্ভেয়িং, ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট, ক্যাডেস্ট্রাল, টপোগ্রাফিক সার্ভে এন্ড ল্যান্ড ইনফরমেশন, ফটোগ্রামেট্রি এন্ড রিমোট সেন্সিং, জিও ইনফরমেটিক্স, টেলিকমিউনিকেশন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং। | যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) /সমমানের পরীক্ষা অথবা ‘ও’ লেভেল পরীক্ষায় ২০২৩ থেকে ২০২৬ সালের উত্তীর্ণ নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা ২০২৬-২০২৭শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এসএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য: সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ২.০০ সহ ন্যূনতম জিপিএ ৩.০০; ‘ও‘ লেভেল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য: একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে। |
| ২.১.২ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য় শিফট) স্পেশালাইজেশনসমুহ: ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, অ্যাপারেল ম্যানুফেকচারিং, জুট প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং এবং ফ্যাশন ডিজাইন। | |
| ২.১.৩ ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিসমূহঃ মেরিন এবং শিপ বিল্ডিং। | যে কোন শিক্ষা বোর্ড / বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে অথবা এস.এস.সি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় (গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানসহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ নিয়ে ২০২৩ থেকে ২০২৬ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২০২৭শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদার্থ বিজ্ঞান, গণিত, ইংরেজিসহ ৫ টি বিষয় নিয়ে ন্যূনতম C-গ্রেডে O-Level সনদপ্রাপ্ত শিক্ষার্থীগণও আবেদন করতে পারবে। খ) বয়সঃ আবেদনের তারিখে সর্বোচ্চ ১৮ বছর। গ) শারীরিক যোগ্যতাঃ উচ্চতা: ছাত্রদের জন্য ন্যূনতম ৫ ফিট ৪ ইঞ্চি এবং ছাত্রীদের জন্য ন্যূনতম ৫ ফিট ২ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি: ন্যূনতম ৬/৬ চশমাসহ হতে হবে। ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI (Body Mass Index) চার্ট মোতাবেক হতে হবে। BMI: সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৫ হতে হবে, যেমন: উচ্চতা ৫’ ২” এর জন্য ওজন: ৪৩-৫৭ কেজি; ৫’ ৪” এর জন্য ৪৫-৬৬ কেজি; ৫’৬” এর জন্য ৪৮-৭১ কেজি; ৫’ ৮” এর জন্য ৫০-৭৫ কেজি; ৫’ ১০” এর জন্য ৫৪-৮০ কেজি; ৬’ এর জন্য ৫৬-৮৪ কেজি হতে হবে। স্বীকৃত চিকিৎসক হতে মেডিকেল ফিটনেস সনদ, চক্ষু ও কালার ভিশন ফিটনেস সনদ ও হিয়ারিং ফিটনেস সনদপ্রাপ্ত হতে হবে। উল্লেখ্য, মেরিন ও শিপ বিল্ডিং টেকনোলজিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের CDC (Continuous Discharge Certificate) পাওয়ার ন্যূনতম যোগ্যতাকে ভর্তির যোগ্যতা হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে। |
| ২.২ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ২.২.১ ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ২.২.২ ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ২.২.৩ ডিপ্লোমা-ইন-লাইভস্টক | যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)/সমমানের পরীক্ষায় ২০২৩ থেকে ২০২৬ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত অথবা ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড ও অন্য যে কোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
| ২.৩ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ২.৩.১ ডিপ্লোমা-ইন-ফিসারিজ | যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)/সমমানের পরীক্ষায় ২০২৩ থেকে ২০২৬ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ২.০০ প্রাপ্ত অথবা ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড ও অন্য যে কোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
| ২.৪ বেসরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ২.৪.১ ডিপ্লোমা-ইন-টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং টেকনোলজিসমুহ: টুরিজম এন্ড হসপিটালিটি, অটোমোবাইল, এয়ারক্রাফট মেইন্টেন্যান্স (এ্যারোস্পেস), এয়ারক্রাফট মেইন্টেন্যান্স (এভিয়োনিক্স), আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কন্সট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রোমেডিকেল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ফুড, ফুটওয়্যার, গ্লাস, গ্রাফিক্স ডিজাইন, মেরিন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, শিপ বিল্ডিং, সার্ভেয়িং, টেলিকমিউনিকেশন। ২.৪.২ ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশনসমুহ: ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, অ্যাপারেল ম্যানুফেকচারিং, জুট প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং এবং ফ্যাশন ডিজাইন। ২.৪.৩ ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ২.৪.৪ ডিপ্লোমা-ইন-ফিসারিজ | যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)/সমমানের পরীক্ষায় ২০২৩ থেকে ২০২৬ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ২.০০ প্রাপ্ত অথবা ‘ও’ লেভেল পাশকৃত ২০২৩ খ্রি. থেকে ২০২৬ খ্রি. এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
| ২.৫ সরকারি প্রতিষ্ঠান (২ বছর মেয়াদি): ২.৫.১ এইচএসসি (ভোকেশনাল): ট্রেডসমূহ: এগ্রোমেশিনারী, অটোমোবাইল, বিল্ডিং কন্সট্রাকশন অ্যান্ড মেইন্টেন্যান্স, ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং, কম্পিউটার অ্যান্ড আইওটি সিস্টেমস, ইলেকট্রিক্যাল ওয়ার্কস ‘অ্যান্ড মেইন্টেন্যান্স, ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, ফিস কালচার অ্যান্ড ব্রিডিং, মেশিন টুল অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স, পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং। | ক) এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২০২২ খ্রি. থেকে ২০২৬ খ্রি. এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্লাস্টারভিত্তিক (পরিশিষ্ট-১) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। খ) এসএসসি (বিজ্ঞান) ও দাখিল (বিজ্ঞান) পরীক্ষায় ২০২২ খ্রি. থেকে ২০২৬ খ্রি. এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে, তবে সংশ্লিষ্ট ট্রেডের শিখন ঘাটতি পূরনের লক্ষ্যে মেকআপ কোর্স সম্পন্ন করতে হবে। |
| ২.৬ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান (২ বছর মেয়াদি): ২.৬.১ এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি): স্পেশালাইজেশনসমূহ: কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম, ফাইন্যান্সিয়াল প্রাকটিসেস, ডিজিটাল টেকনোলজি- ইন-বিজনেস, ই-বিজনেস, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। | যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল)/ সমমানের পরীক্ষায় ২০২২ খ্রি থেকে ২০২৬ খ্রি এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
| ২.৬.২ ডিপ্লোমা-ইন-কমার্স: স্পেশালাইজেশনসমূহ: হিসাবরক্ষণ, শর্টহ্যান্ড। | |
| ২.৭ সরকারি প্রতিষ্ঠান (২ বছর মেয়াদি): ২.৭.১ সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড: টেকনোলজি/ট্রেডসমূহ: মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিসার, শিপ ফেব্রিকেশন, শিপ বিল্ডিং, ওয়েল্ডিং, শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ড্রাফটিং। | যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এস.এস.সি/এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল)/দাখিল/ সমমানের পরীক্ষায় ২০২২ খ্রি থেকে ২০২৬ খ্রি এর মধ্যে উত্তীর্ণ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ২.০০ সহ ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
| *’ও’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের সাথে সমমান সনদ গ্রহণপূর্বক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তির নির্ধারিত সময়ের মধ্যে জমাদান সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবে। | |
৩.০ ভর্তি কার্যক্রমের সময়সূচি:
৩.১ এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল)/সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পরবর্তী ৪৫ (পয়তাল্লিশ) কার্যদিবসের মধ্যে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়/কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পূর্বানুমোদন গ্রহণ করে বোর্ড প্রজ্ঞাপন জারি করে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাশ শুরু সংক্রান্ত সিডিউল ঘোষণা করবে।
৪.০ ভর্তির আবেদনের পদ্ধতি (সকল ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমের ক্ষেত্রে প্রযোজ্য):
৪.১ ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণকরে অনলাইনে দাখিল করতে হবে। আবেদনের সময় সম্প্রতি তোলা (পরিস্কার পাসপোর্ট সাইজের রঙিন ছবি JPEG Format-এ, এবং অনধিক ১০০ kb) ছবি আপলোড করতে হবে। আবেদনকারীর সঠিক ছবি আপলোডের বিষয়টি নিশ্চিত হতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.bteb.gov.bd এবং btebadmission.gov.bd বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে;
৪.২ অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষাক্রমভিত্তিক প্রতি শিফটের জন্য ২২০ টাকা টাকা (তন্মধ্যে ২১৭ টাকা আবেদন ফি ও ০৩ টাকা মোবাইল অপারেটর ফি) অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ (দশ) টি টেকনোলজি/ট্রেড/স্পেশালাইজেশন সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে প্রতি শিফটের জন্য মাত্র একবারই আবেদন করা যাবে এবং প্রত্যক শিফটের জন্য আবেদন ফি প্রযোজ্য হবে।
৪.৩ শুধুমাত্র ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফিসারিজ, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ও ডিপ্লোমা-ইন-লাইভস্টক শিক্ষাক্রমের সরকারি প্রতিষ্ঠানে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য এক/উভয় শিফটের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৫০০ টাকা প্রদান করতে হবে। এছাড়া এ সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে অনুচ্ছেদ ৪.২ প্রযোজ্য হবে।
৫.০ ভর্তির আবেদনের পদ্ধতি (এইচ.এস.সি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ক্ষেত্রে):
৫.১ ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র অনলাইনে দাখিল করতে হবে। আবেদনের সময় সম্প্রতি তোলা (পরিস্কার পাসপোর্ট সাইজের রঙিন ছবি JPEG Format-এ, এবং অনধিক ১০০ kb) ছবি আপলোড করতে হবে। আবেদনকারীর সঠিক ছবি আপলোডের বিষয়টি নিশ্চিত হতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.bteb.gov.bd এবং btebadmission.gov.bd বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাওয়া যাবে;
৫.২ অনলাইনে আবেদনের ক্ষেত্রে ২২০ টাকা টাকা (তন্মধ্যে ২১৭ টাকা আবেদন ফি ও ০৩ টাকা মোবাইল অপারেটর ফি) অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী আবেদন করা যাবে।
৫.৩ এস.এস.সি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে প্রচলিত বিভিন্ন ট্রেডের উপর ভিত্তি করে এইচ.এস.সি (ভোকেশনাল) শিক্ষাক্রমের জন্য ক্লাস্টার (পরিশিষ্ট-১) অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেডে শিক্ষার্থী ভর্তি করা হবে।
৬.০ শিক্ষার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি:
৬.১ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নম্বর, এস.এস.সি বা সমমান পরীক্ষার জিপিএ এবং পছন্দ ক্রমানুসারে টেকনোলজি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। শিক্ষার্থীর আবেদন ফরমে প্রদত্ত পছন্দ ও মেধা এবং কোটা অনুসরণে ১ম পর্বে/১ম বর্ষে (প্রযোজ্য ক্ষেত্রে শিফটে) শিক্ষার্থী নির্বাচন করা হবে;
৬.২ ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ
| বিষয় | মান | মন্তব্য |
| বাংলা | ১০ | এসএসসি/সমমানের সিলেবাস হতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। |
| ইংরেজী | ১০ | |
| গণিত | ২০ | |
| সাধারণ বিজ্ঞান | ২০ | |
| অ্যাপটিচুড টেস্ট | ১০ | |
| মোট | ৭০ | |
| এসএসসি এর জিপিএ (৪র্থ বিষয় ব্যতিত) | ৩০ | |
| সর্বমোট স্কোর | ১০০ |
৬.৩ ভর্তির ক্ষেত্রে মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে শর্তাবলি নিম্নরূপঃ
৬.৩.১ প্রথমে প্রাপ্ত স্কোর এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৬.৩.২ একই স্কোর হলে সাধারণ গণিতের জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৬.৩.৩ সাধারণ গণিতের জিপিএ একই হলে উচ্চতর গণিত/সাধারণ বিজ্ঞানের সর্বোচ্চ জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৬.৩.৪ উচ্চতর গণিত/ বিজ্ঞানের সর্বোচ্চ জিপিএ একই হলে ইংরেজি এর জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৬.৩.৫ ইংরেজি এর জিপিএ একই হলে পদার্থ/রসায়ন এর সর্বোচ্চ জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৬.৩.৬ পদার্থ রসায়ন এর সর্বোচ্চ জিপিএ একই হলে মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা করা হবে;
৬.৩.৭ জন্ম তারিখ একই হলে এসএসসি এর রেজিঃ নম্বর ভিত্তিতে (যার রেজিঃ নম্বর বেশি) মেধা তালিকা করা হবে।
৬.৪ অনলাইন আবেদন ফরমে প্রদত্ত পছন্দ, ভর্তি পরীক্ষার সর্বমোট স্কোর এবং কোটার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের যে কোন পর্যায়ের নির্বাচনে নিশ্চায়ন না করলে তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে।
৭.০ ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি:
৭.১ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং; ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফিসারিজ, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ও ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য:
৭.১.১ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১% এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১%। কোটার অর্ন্তভূক্ত কোন আসন শূন্য থাকলে তা সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে;
৭.১.২ মহিলা শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিজ জেলা ও নিজ বিভাগকে অগ্রাধিকার দেয়া হবে।
৮.০ ভর্তি, অর্থ ও বাজেট ব্যবস্থাপনা:
৮.১ ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ০২ (দুই) বছর মেয়াদি এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচ.এস.সি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড শিক্ষাক্রমের সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভর্তি কার্যক্রম ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সার্বিক সমন্বয় সাধন করবে;
৮.২ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটি ভর্তি কমিটি গঠন করবে;
৮.৩ গঠিত কমিটি ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় অর্থ ও বাজেট ব্যবস্থাপনা ও ব্যয় নির্বাহ এর বিষয়ে সুপারিশ করবে;
৮.৪ আবেদন ফি-এর ২২০ (দুইশত বিশ) টাকা হতে চুক্তি মোতাবেক মোবাইল অপারেটর ফি ও বুয়েট-এর কারিগরি সহায়তা ফি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভর্তি সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্বাহের জন্য শিক্ষার্থী প্রতি ৫৫ (পঞ্চান্ন) টাকা প্রদান করা হবে;
৮.৫ ভর্তি পরীক্ষা ফি-এর ৫০০ (পাঁচশত) টাকা হতে চুক্তি মোতাবেক মোবাইল অপারেটর ফি ও বুয়েট-এর কারিগরি সহায়তা ফি এবং ভর্তির প্রচার প্রচারণা ও পরীক্ষার আনুষাঙ্গিক ব্যয় নির্বাহসহ সংশ্লিষ্ট কেন্দ্রকে ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্বাহের জন্য শিক্ষার্থী প্রতি ১৫০ (একশত পঞ্চাশ) টাকা প্রদান করা হবে;
৮.৬ ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রয়োজনীয় উপকমিটি গঠন করতে পারবে;
৮.৭ কোটা সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কতৃক ০১ (এক) টি কমিটি থাকবে;
৮.৮ ভর্তি কার্যক্রম পরিচালনায় যেকোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত ভর্তি কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
৯.০ ভর্তি সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম:
৯.১ মুক্তিযোদ্ধা সন্তানদের শনাক্তকরণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে;
৯.২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের প্রমাণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক/ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে;
৯.৩ তৃতীয় লিঙ্গর প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/সনদপত্র জমা দিতে হবে;
৯.৪ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ/পরিচয় পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে;
৯.৫ সরকার নির্ধারিত সকল কোটায় প্রচলিত বিধি অনুযায়ী ভর্তির পর কোন আসন শূন্য থাকলে তা সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা যাবে;
৯.৬ ভর্তির সময় সকল প্রার্থীকে তাদের এস.এস.সি/ সমমান পরীক্ষা পাশের প্রমাণক হিসেবে বোর্ড হতে প্রদত্ত মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং নিবন্ধনভূক্তির সময় হার্ড কপির সাথে মূল নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট বোর্ডে জমা প্রদান করতে হবে এবং শিক্ষাক্রমের সর্বশেষ পরীক্ষা পর্যন্ত উল্লিখিত মূল নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা থাকবে। এ সময়ের মধ্যে কোন প্রার্থী উক্ত নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট ফেরত চাইলে প্রতিষ্ঠান তার ভর্তি বাতিল করে তা ফেরত দিতে পারবে। এস.এস.সি/ সমমান পরীক্ষা পাশের প্রমাণক হিসেবে বোর্ড হতে প্রদত্ত মূল নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট জমা নেওয়া ব্যতিত কোন শিক্ষার্থীকে ভর্তি করানো যাবেনা;
৯.৭ নিশ্চায়নকৃত কোন শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা প্রদানপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে তার নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে। উক্ত শূন্য আসনসহ মোট খালি আসনে ভর্তি কার্যক্রম চলমান অবস্থায় অপেক্ষমান তালিকা হতে মেধা ও পছন্দ ক্রমানুসারে পূরণের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে অপেক্ষমান তালিকা হতে মেধা ও পছন্দের ক্রমঅনুযায়ী ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিদিষ্ট সময় পর পর ভর্তির সুযোগ প্রদান করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীর ক্লাস শুরুর ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তির আবেদনে সংযোজিত ছবি ও শিক্ষার্থীর সাথে মিলিয়ে নিতে হবে। এক্ষেত্রে কোন অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে ক্লাস শুরুর ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে বোর্ড কর্তৃক প্রদেয় অনলাইন ইন্টারফেসের মাধ্যমে সংশোধন করতে হবে। পরবর্তীতে ছবি সংশোধনের কোন সুযোগ থাকবে না। এছাড়া শিক্ষার্থী একাধিক শিক্ষাক্রমে। পূর্বে অন্য কোথাও অধ্যয়নরত থাকলে তা ক্লাস শুরুর ৪র্থ সপ্তাহের মধ্যেই বাতিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দৈত (Duplicate) ভর্তি বাতিল না করলে রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না;
৯.৮ সরকারি প্রতিষ্ঠানসমুহে শিক্ষার্থী ভর্তি নিশ্চায়নের পর অটো মাইগ্রেশন (Auto Migration) অন রাখলে প্রত্যকবার অপেক্ষমান ফলাফল প্রকাশের সময় আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীর ভর্তির আবেদনে উল্লেখিত টেকনোলজি ও প্রতিষ্ঠানের পছন্দক্রমের উপরের দিকে ভর্তির সুযোগ প্রদেয় হবে এবং পূর্বের ভর্তির সুযোগপ্রাপ্ত ও নিশ্চায়নকৃত টেকনোলজি ও প্রতিষ্ঠানের পরিবর্তে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত টেকনোলজি ও প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে। পছন্দের টেকনোলজি ও প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলে। নিশ্চায়নকৃত প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে চাইলে অটো মাইগ্রেশন (Auto Migration) বন্ধ করতে হবে। উল্লেখ্য, সাধারণভাবে অটো মাইগ্রেশন (Auto Migration) অন থাকবে;
৯.৯ ভর্তি চলাকালীন অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পূর্বদিন পর্যন্ত শূন্য আসন থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান ও টেকনোলজির পছন্দক্রম পরিবর্তন করতে পারবে;
৯.১০ নিশ্চায়নকৃত শিক্ষার্থী সরকারি প্রতিষ্ঠানসমূহে মূল নম্বরপত্র জমা প্রদান করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে অটো মাইগ্রেশন (Auto Migration)-এর ফলে প্রতিষ্ঠান পরিবর্তন হলে উক্ত শিক্ষার্থীর প্রদেয় সমূদয় ফিসহ মূল নম্বরপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীকে ফেরত দিতে হবে;
৯.১১ ডিপ্লোমা প্রথম পর্বে প্রতি গ্রুপ ও প্রতি টেকনোলজিতে ৫০ জন (ড্রপআউটসহ) শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতি টেকনোলজিতে ন্যূনতম ১০ জন শিক্ষার্থী থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রদান করা হবে;
৯.১২ এইচ.এস.সি (ভোকেশনাল)/এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি)। ডিপ্লোমা-ইন-কমার্স প্রতি পর্বে প্রতি ট্রেডে/স্পেশালাইজেশন এ ৫০ জন (ড্রপআউটসহ) শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতি ট্রেড/স্পেশালাইজেশন এ ন্যূনতম ১০ জন শিক্ষার্থী থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রদান করা হবে;
৯.১৩ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নির্ধারিত নিবন্ধন ফি প্রদান করতে হবে। ক্লাস আরম্ভের তারিখ হতে ৪৫ দিনের মধ্যে অন-লাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে;
৯.১৪ ভর্তি নীতিমালা-২০২৬ এর আলোকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ভর্তি নির্দেশিকা জারি করবে;
৯.১৫ বেসরকারি হতে সরকারি প্রতিষ্ঠানে অথবা সরকারি প্রতিষ্ঠান হতে বেসরকারি প্রতিষ্ঠানে বদলি হতে পারবেনা;
৯.১৬ বাংলাদেশ সরকারের বিদেশি ছাত্র ভর্তি নীতিমালা-অনুসরণপূর্বক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে বিদেশি শিক্ষার্থী ভর্তি করা যেতে পারে;
৯.১৭ ‘ও’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বরপত্র/সনদপত্র ঢাকা শিক্ষা বোর্ড হতে এস.এস.সি এর সমমান করে মেধাক্রম অনুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে।
৯.১৮ ভর্তি পরীক্ষা শুধু সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বেসরকারি প্রতিষ্ঠানসমূহ জিপিএ-এর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।
১০.০ ভর্তি ও ফি:
১০.১ নিশ্চায়নের ক্ষেত্রে ফি:
১০.১.১ ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের নিশ্চায়নের ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবে (সরকারি পলিটেকনিক ও মেরিন ইনস্টিটিউটসমূহ ব্যতিত):
| ক্রমিক নং | বিবরণ | টাকা | মন্তব্য |
| ১ | রেজিস্ট্রেশন ফি | ২০০/- | বোর্ডের প্রাপ্য |
| ২ | রোভার স্কাউট ফি | ১৫/- | সংশ্লিষ্ট সংস্থা প্রাপ্য |
| ৩ | রেডক্রিসেন্ট ফি | ২০/- | |
| ৪ | অনলাইন পেমেন্ট চার্জ | ৩/- | |
| ৫ | রেজিস্ট্রেশন ফি | ২০০/- | চুক্তি অনুযায়ী পেমেন্ট অপারেটর প্রাপ্য |
| মোট | ২৩৮/- | ||
সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তির জন্য ২৩৫/- (দুইশত পয়ত্রিশ) টাকা+অনলাইন পেমেন্ট চার্জ ৩.০০/- (তিন) টাকা মোট (২৩৫+৩)= ২৩৮/- (দুইশত আটত্রিশ) টাকা প্রদানপূর্বক ভর্তি নিশ্চায়ন করতে হবে। ভর্তি নিশ্চায়ন না করলে এই আবেদনের আওতায় ভর্তির আর কোন সুযোগ থাকবে না।
১০.১.২ ডিপ্লোমা পর্যায়ের সরকারি পলিটেকনিক ও মেরিন ইনস্টিটিউটসমূহের শিক্ষার্থীদের নিশ্চায়নের ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবে:
| ক্রমিক নং | বিবরণ | টাকা | মন্তব্য |
| ১ | রেজিস্ট্রেশন ফি | ২০০/- | বোর্ডের প্রাপ্য |
| ২ | রোভার স্কাউট ফি | ৩০/- | সংশ্লিষ্ট সংস্থা প্রাপ্য |
| ৩ | রেডক্রিসেন্ট ফি | ২০/- | |
| ৪ | ম্যাগাজিন ফি | ২৫/- | ১৫৫/- প্রতিষ্ঠান প্রাপ্য |
| ৫ | ধর্মীয় তহবিল | ২৫/- | |
| ৬ | বেতন (প্রতি সেমিষ্টার) | ৬০/- | |
| ৭ | ভর্তি ফি | ২০/- | |
| ৮ | কল্যান তহবিল (দরিদ্র তহবিল) | ২০/- | |
| ৯ | অনলাইন পেমেন্ট চার্জ | ৫/- | চুক্তি অনুযায়ী পেমেন্ট অপারেটর প্রাপ্য |
| মোট | ৪০৫/- | ||
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শিক্ষার্থীদের ৪০০/-(চারশত)+অনলাইন পেমেন্ট চার্জ ০৫/- (পাঁচ) টাকা মোট (৪০০+৫)=৪০৫/- (চারশত পাঁচ) টাকা প্রদানপূর্বক ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে ভর্তির আর কোন সুযোগ থাকবে না।
১০.১.৩ এইচ.এস.সি/সমমান পর্যায়ের শিক্ষার্থীর নিশ্চায়নের ক্ষেত্রে নিম্নোক্ত হারে ফি প্রযোজ্য হবে:
| ক্রমিক নং | বিবরণ | টাকা | মন্তব্য |
| ১ | রেজিস্ট্রেশন ফি | ১৩০/- | বোর্ডের প্রাপ্য |
| ২ | রোভার/গার্লস গাইড ফি | ৩০/- | সংশ্লিষ্ট সংস্থা প্রাপ্য |
| ৩ | রেডক্রিসেন্ট ফি | ২০/- | |
| ৪ | বিজ্ঞান ও প্রযুক্তি ফি | ৪০/- | সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রাপ্য |
| ৫ | ক্রীড়া ফি | ১৫০/- | |
| ৬ | অনলাইন পেমেন্ট চার্জ | ৫/- | চুক্তি অনুযায়ী পেমেন্ট অপারেটর প্রাপ্য |
| মোট | ৩৭৫/- | ||
৩৭০/- (তিনশত সত্তর) টাকা+অনলাইন পেমেন্ট চার্জ ৫/- (পাঁচ) টাকা মোট (৩৭০+৫)=৩৭৫/- (তিনশত পচাত্তর) টাকা প্রদানপূর্বক ভর্তি নিশ্চায়ন করতে হবে।
১০.২ ভর্তির ক্ষেত্রে ফি (বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য):
(ক) বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য: সেশনচার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে:
| ঢাকা মেট্রোপলিটন এলাকা | মেট্রোপলিটন (ঢাকা ব্যতীত) | জেলা | মফস্বল/উপজেলা | ||
| এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য | বাংলা ভার্সন (আংশিক এমপিওভুক্ত ও এমপিও বহির্ভুত প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন ফিসহ) | ইংরেজি ভার্সন (আংশিক এমপিওভুক্ত ও এমপিও বহির্ভুত প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন ফিসহ) | ৩০০০/-(টাকা তিন হাজার মাত্র) | ২০০০/-(টাকা দুই হাজার মাত্র) | ১০০০/-(টাকা এক হাজার মাত্র) |
| ৫০০০/-(টাকা পাঁচ হাজার মাত্র) | ৯০০০/-(টাকা নয় হাজার মাত্র) | ১০,০০০/-(টাকা দশ হাজার মাত্র) | |||
উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান ৩০০০/- (তিন হাজার) টাকার বেশী আদায় করতে পারবে না।
(খ) সরকারি প্রতিষ্ঠান সমুহের জন্য: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৩ জুলাই ২০২৬ তারিখের ৫৭.০০.০০০০.০০০.০৫১.২২.০০০৩.২৫-৫০২ ন স্মারকের পরিপত্র মোতাবেক আদায়যোগ্য।
(গ) দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে;
(ঘ) রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ফি এর সমূদয় অর্থ ভর্তির আবেদনের পর নিশ্চায়নের সময় পরিশোধযোগ্য।
১১.০ ভর্তির বিষয়ে প্রচার কার্যক্রম:
১১.১ ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ঠ সকলের নিকট অবহিতকরনের লক্ষ্যে টেলিভিশনে স্কুল ফিলার প্রচার, টেলিভিশন টকশো আয়োজন, ইউটিউবে ভিডিও প্রচার, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন, স্থানীয় কেবল নেটওয়ার্কে প্রচার, স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন, লিফলেট/স্টিকার বিতরণসহ সংশ্লিষ্ট এলাকায় নানাবিধ উদ্যোগের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে;
১১.২ প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের মাসিক সমন্বয় সভায় যোগদান করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তি নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করবেন;
১১.৩ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রচারণা চালাবে;
১১.৪ প্রচারণা সংক্রান্ত একটি কমিটি গঠন করে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।
১২.০ নীতিমালার কার্যকারিতা ও প্রশাসনিক ব্যবস্থা:
১২.১ দেশের সকল সরকারি ও বেসরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বর্ণিত শিক্ষাক্রমের শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে;
১২.২ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ০২ (দুই) বছর মেয়াদি এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) শিক্ষাক্রমে শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাক্রমের প্রবিধান-২০২২ প্রযোজ্য হবে। এছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক নং ৫৭.০০.০০০০.০৫৩.২২.০০১.২১.৭২ তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. অনুসারে (পরিশিষ্ট-২) অ্যালাইড টেকনোলজির আওতায় সংশ্লিষ্ট টেকনোলজিকে মূল টেকনোলজির সমতুল্যতা আকারে সনদ প্রদান করা হবে;
১২.৩ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ নীতিমালার কোনরূপ ব্যত্যয় ঘটানো হলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ প্রতিষ্ঠানটির এম.পি.ও. ভুক্তি বাতিল করা হবে;
১২.৪ সরকারি কারিগরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নীতিমালায় কোনরূপ ব্যত্যয় ঘটানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
১৩.০ ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি:
১৩.১ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.bteb.gov.bd ও www.btebadmission.gov.bd এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগসহ সংশ্লিষ্ট অধিদপ্তর/পরিদপ্তর/ প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে পাওয়া যাবে:
১৩.২ শিক্ষাবর্ষের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বর্ণিত শিক্ষাক্রমের ভর্তি কার্যক্রম শুধুমাত্র অনলাইনে এবং ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থীদের এস.এস.সি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে সম্পন্ন করা হবে;
১৩.৩ ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ০২ (দুই) বছর মেয়াদি এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচ.এস.সি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড শিক্ষাক্রমের সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভর্তি কার্যক্রম এর ক্ষেত্রে সরকার নির্ধারিত ভর্তি সংক্রান্ত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে;
১৩.৪ ভর্তি সংক্রান্ত নীতিমালার আলোকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
১৩.৫ সরকার যে কোন সময় এ নীতিমালা সংশোধন করতে পারবে।
(মোঃ দাউদ মিয়া, এনডিসি) সচিব
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

