পলিটেকনিক অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন ও নিশ্চায়নের জন্য করণীয় ভর্তি পরীক্ষা ২০২৬

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

৮/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২১০।

www.bteb.gov.bd

ধাপ সমূহকরণীয়
SSC Result Verification পদ্ধতিআবেদনকারীকে ফি প্রদান করার পূর্বে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ভর্তির ওয়েবসাইটে (https://btebadmission.gov.bd/website/) প্রবেশ করে SSC Result Verification লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য (SSC Roll, Reg No, Board, Passing Year) যাচাই করতে হবে। তথ্য সঠিক হলে SSC Result Verified Successfully Message দেখাবে। তথ্য সঠিক পাওয়া গেলে আবেদন ফি প্রদান করা যাবে।
আবেদন ও নিশ্চায়নের ফি প্রদান পদ্ধতিআবেদনকারীকে শিক্ষাক্রম ও শিফটভিত্তিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত পেমেন্ট কোড অনুসরনপূর্বক মোবাইল ব্যাংকিং বিকাশ। নগদ। রকেট/ উপায়/ ট্যাপ। ওকে ওয়ালেট/ aibL mCash -এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://btebadmission.gov.bd/website/)- এ শিক্ষাক্রমভিত্তিক পেমেন্ট কোড ও বিকাশ। নগদ/রকেট/ উপায় / ট্যাপ/ওকে ওয়ালেট/ aibL mCash- এর মাধ্যমে আবেদনের ফি প্রদান পদ্ধতি ও নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি বর্ণনা করা হয়েছে।
শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের জন্য ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা ফি প্রদান পদ্ধতিশুধুমাত্র ০৪ বছর মেয়াদি সরকারি প্রতিষ্ঠানের জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আবেদন ফি ও ভর্তি পরীক্ষা ফি প্রদান প্রদান করতে হবে। এক বা একাধিক শিক্ষাক্রম ও শিফটের জন্য শুধুমাত্র একবার ভর্তি পরীক্ষা ফি বাবদ ৫০০/- (পাঁচ শত টাকা মাত্র) পেমেন্ট কোড ব্যবহার করে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ এবং ওকে ওয়ালেট এর মাধ্যমে প্রদান করতে হবে।
অন-লাইনে আবেদন পদ্ধতি(ক) আবেদন ফি প্রদানকারী শিক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://btebadmission.gov.bd/website/) এ প্রবেশ করে পেমেন্টকৃত প্রোগ্রাম সংশ্লিষ্ট Apply Now বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর আবেদনকারী সংশ্লিষ্ট প্রোগ্রামের Application পেজ দেখতে পাবে। Application পেজ-এর নির্ধারিত ঘরে আবেদনকারীর এস. এস. সি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও নিজ মোবাইল নম্বর এন্ট্রি পূর্বক “Next Button” ক্লিক করবে। আবেদনকারীকে তার নিজের মোবাইল নম্বর সতর্কতার সহিত প্রদান করতে হবে। পরবর্তীতে সমস্ত যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্যাদি প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরণ করা হবে। (খ) “Next Button” ক্লিক করার পর আবেদনকারী তার যাবতীয় তথ্য দেখতে পাবে। (যদি আবেদনকারী ফি প্রদান না করে থাকে- সে ক্ষেত্রে আবেদনকারী আবেদন ফি প্রদান করেনি এরূপ Message প্রদর্শিত হবে।) (গ) আবেদনকারী তার স্ক্যানকৃত ছবি (ফরমেট jpg, সাইজ 50 KB এবং 150 px x 120 px) আপলোড করবে। আপলোড করার পর নীচের ‘Save and Next’ Button ক্লিক করবে। সফলভাবে তথ্য সংরক্ষিত হলে আবেদনকারী একটি সিকিউরিটি কোড দেখতে পাবে। আবেদনকারীকে অবশ্যই সিকিউরিটি কোডটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। এরপর Next বাটনে ক্লিক করলে Applicant’s Account পেজ প্রদর্শিত হবে। ঐ পেজে আবেদনকারী তার সংশ্লিষ্ট প্রোগ্রামের Apply Now বাটনে ক্লিক করবে। এরপর আবেদনকারী উক্ত প্রোগ্রামের অপশন ফরম দেখতে পারবে। অপশন ফরমে আবেদনকারী তার ভর্তিচ্ছু প্রোগ্রামসমূহ Drop Down মেনুতে দেখতে পাবে। (ঘ) Selection Criteria প্রদর্শিত হলে আবেদনকারীকে পছন্দনীয় জেলা, ঐ জেলার প্রতিষ্ঠান এবং ঐ প্রতিষ্ঠানের শিফট, টেকনোলজি নির্বাচন করে ‘Add Selected Institute’ Button এ ক্লিক করতে হবে। এভাবে সরকারী প্রতিষ্ঠানে আবেদনকারী সর্বোচ্চ সরকারী ১০ টি প্রতিষ্ঠান/টেকনোলজির পছন্দক্রম এবং বেসরকারী প্রতিষ্ঠানে আবেদনকারী শুধুমাত্র ১ টি প্রতিষ্ঠান ও টেকনোলজি নির্বাচন করতে পারবে। পছন্দক্রম নির্বাচন করার পর ‘Submit’ Button এ ক্লিক করে নির্বাচিত প্রোগ্রাম এ আবেদন সম্পন্ন করবে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে আবেদনকারী বাম পার্শ্বে আবেদনকৃত প্রোগ্রামের নাম দেখতে পাবে এবং Submit-কৃত আবেদনটি প্রিন্ট নিতে পারবে। উল্লেখ্য, বেসরকারী প্রতিষ্ঠানে আবেদনকারীর আবেদনকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট টেকনোলজিতে শূন্য আসন থাকলে ফলাফল প্রকাশিত হবে। ফলাফল প্রকাশ হলে নিশ্চায়ন ফি প্রদান করে ভর্তি নিশ্চায়ন সম্পূর্ন করতে হবে। শিক্ষাক্রমভিত্তিক পেমেন্ট কোড ব্যবহার করে বিকাশ/নগদ/রকেট/উপায়/ট্যাপ/ওকে ওয়ালেট এর মাধ্যমে নিশ্চায়ন ফি প্রদান করতে হবে। (ঙ) সরকারি প্রতিষ্ঠানে (প্রযোজ্য ক্ষেত্রে) আবেদনের জন্য আবেদনকারী কোটা Selection এর Drop Down মেনু দেখতে পাবে। প্রোগ্রামে আবেদন করার পূর্বে আবেদনকারী তার প্রযোজ্য কোটা নির্বাচন করে তার নির্দিষ্ট প্রোগ্রাম Submit করবে। একই প্রার্থীর একাধিক কোটা প্রযোজ্য হলে- Drop Down মেনু থেকে একাধিক কোটা নির্বাচন করতে হবে। (চ) আবেদনকারী তার প্রোগ্রামে Select-কৃত প্রতিষ্ঠান/টেকনোলজি ও তার পছন্দক্রম দেখতে পারবে। আবেদনকারী চাইলে তার আবেদনকৃত প্রোগ্রামে প্রতিষ্ঠান/টেকনোলজি’র পছন্দক্রম পরিবর্তন এবং নতুন প্রতিষ্ঠান/টেকনোলজি সংযোজন ও পূর্বেও Select-কৃত প্রতিষ্ঠান/টেকনোলজি বিয়োজন করতে পারবে। আবেদনকারী ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে Applicant Login অপশন থেকে SSC Roll, Board, Passing Year Security Code এন্ট্রিকরে Applicant’s Account পেজ এ যেতে পারবে এবং চাইলে তার আবেদনকৃত প্রোগ্রামে প্রতিষ্ঠান/টেকনোলজি’র পছন্দক্রম পরিবর্তন এবং নতুন প্রতিষ্ঠান/টেকনোলজি সংযোজন ও পূর্বেও Select-কৃত প্রতিষ্ঠান/টেকনোলজি বিয়োজন করতে পারবে। (ছ) একই আবেদনকারী একাধিক প্রোগ্রামে (যেমন- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার টেকনোলজি ইত্যাদি) আবেদন করতে চাইলে- আবেদনকারীকে প্রত্যেক প্রোগ্রামের জন্য আলাদা আলাদা Payment সম্পন্ন করতে হবে। Payment সম্পন্ন করে Applicant Login অপশান থেকে SSC Roll, Board, Passing Year Security Code এন্ট্রি করে পূর্বের নিমাবলী অনুসরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কোটা প্রদান (প্রযোজ্য ক্ষেত্রে)সরকারি প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালা অনুযায়ী কোটা নির্বাচন করা হবে। শিক্ষার্থীরা অন-লাইনে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করবে। একজন প্রার্থী একাধিক কোটার যোগ্য হলে- প্রার্থী তা অন-লাইনে দিতে পারবে। প্রথমে Drop Down List থেকে নির্বাচিত (Selected) কোটার সাথে যাবতীয় সকল Evidence/Certificate PDF ফরমেটে (অনধিক 2 MB) আপলোড করতে হবে। একধিক কোটার জন্য আবেদন করলেও সকল কোটার সংশ্লিষ্ট Evidence/Certificate একসাথে একটি মাত্র PDF ফাইল (অনধিক 2 MB) হিসেবে আপলোড করতে হবে। উল্লেখ্য যে, কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কারিগরি প্রতিষ্ঠানকর্তৃক কোটা সংক্রান্ত দলিলাদি যাচাই হবে বিধায় কোটার অপশন (Option) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রযোজ্য নয় এমন কোটা নির্বাচন করা হলে অথবা পরবর্তীতে দলিলাদি দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোটা বা ভর্তি বাতিল বলে গণ্য হতে পারে। উল্লেখ্য, কোটায় আবেদনকারীর Application ID সম্বলিত প্রিন্ট আউটসহ আবেদনপত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনের ৭০৬ নং কক্ষে কৃষিবিদ ড. মো: আব্দুল মালেক, কারিকুলাম বিশেষজ্ঞ (কৃষি) এর নিকট অনলাইনে আবেদনের সময়সীমার শেষ তারিখের মধ্যে মূলকপি প্রদর্শনপূর্বক ফটোকপি জমা দিতে হবে। অন্যথায় নির্ধারিত কোটা বিবেচ্য হবে না।

বুয়েট হেল্প ডেস্ক:

মোবা: ০১৩০৪৭৩২১৯৬/০১৩০৫৭০৩৮৭১ মোবা: ০১৭৬৮৭৫৫৯৩২

(সরকারি ছুটির দিন ব্যতিত অফিস চলাকালিন সময়।

কারিগরি শিক্ষা বোর্ডের হেল্প ডেস্ক:

মোবা: ০১৩২২৮৩০৩০৮/ ০১৩২২৮৩০৩০৯

স্বাক্ষরিত

পরিচালক (কারিকুলাম)

ও ভর্তি কমিটির সদস্য সচিব

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *