পলিটেকনিক ভর্তি পরীক্ষা ২০২৬ গুরুত্বপূর্ণ তথ্য একসাথে

জরুরী প্রশ্ন-উত্তর

১। অটোমাইগ্রেশন কি?

উত্তর: শিক্ষার্থীরা আবেদনের সময়ে টেকনোলজি-প্রতিষ্ঠান পছন্দ প্রদান করে থাকে, সেই পছন্দ অনুসারে একটি ক্রমিক নং রয়েছে। অটোমাইগ্রেশন হলো আপনার পছন্দক্রম অনুযায়ী ফলাফল উপরের ক্রমিক নম্বরের দিকে যাবে।

২। অটোমাইগ্রেশন ডিফল্টভাবে কি থাকে?

উত্তর: একজন শিক্ষার্থীর ডিফল্ট ভাবে অটোমাইগ্রেশন খোলা থাকে। শিক্ষার্থী ইচ্ছে করলে বা পছন্দের প্রতিষ্ঠান-টেকনোলজিতে ভর্তির সুযোগ হলে সেটি বন্ধ করতে পারবে। বন্ধ না করলে অটোমাইগ্রেশন খোলা থাকবে।

৩। অটোমাইগ্রেশন কখন কিভাবে হয়?

উত্তর: পছন্দক্রম অনুযায়ী উপরের দিকে আসন খালি হলে এবং অটোমাইগ্রেশন খোলা থাকলে, আপনার ফলাফল পছন্দক্রম অনুযায়ী উপরের ক্রমিক নম্বরের দিকে যাবে। ১ম পর্যায়ের ফলাফলের পর ১ম অটোমাইগ্রেশন হবে ও ২য় পর্যায়ের ফলাফলের পর ২য় অটোমাইগ্রেশন হবে। যতবার অপেক্ষামান তালিকা প্রকাশ হবে ততবার অটোমাইগ্রেশন হবে। অটোমাইগ্রেশন খোলা থাকলে সর্বশেষ যে টেকনোলজি-প্রতিষ্ঠান থাকবে সেখানে আপনাকে অধ্যায়ন করতে হবে। তবে শিক্ষার্থী ইচ্ছে করলে বা পছন্দের প্রতিষ্ঠান-টেকনোলজিতে ভর্তির সুযোগ হলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে।

৪। কোটায় আবেদনকারীদের করণীয়?

উত্তর: কোটায় আবেদনকারীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। আবেদন করার পর Application ID এর প্রিন্ট কপিসহ অনলাইনে আবেদনের সময়সীমার শেষ তারিখের মধ্যে নিম্ন লিখিত (ক্রম ৫ মোতাবেক) প্রমানকের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি প্রদর্শন পূর্বক ফটোকপি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনের ৭০৬ নং কক্ষে কৃষিবিদ ড. মো: আব্দুল মালেক, কারিকুলাম বিশেষজ্ঞ (কৃষি) এর নিকট সরাসরি জমা দিতে হবে। অন্যথায় কোটার জন্য বিবেচ্য হবে না। এছাড়া প্রমাণক মিথ্যা/নকল প্রমানিত হলে আবেদনকৃত শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গন্য হবে এবং ফৌজদারি আইন মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

৫। কোটার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস সংযুক্ত করতে হবে?

উত্তর: কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণক ছক আকারে উপস্থাপন করা হলো।

ক্রমকোটার নামপ্রমাণকমন্তব্য
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিস্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র।কোটায় আবেদনকারীর Application ID সম্বলিত প্রিন্ট আউটসহ আবেদনপত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনের ৭০৬ নং কক্ষে কৃষিবিদ ড. মো: আব্দুল মালেক, কারিকুলাম বিশেষজ্ঞ (কৃষি) এর নিকট অনলাইনে আবেদনের সময়সীমার শেষ তারিখের মধ্যে মূলকপি প্রদর্শনপূর্বক ফটোকপি জমা দিতে হবে।
মুক্তিযোদ্ধামুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান অথবা কাউন্সিলার কর্তৃক সম্পর্ক সনদ দাখিল করতে হবে।
বিশেষ শিশু (Special Childবিশেষ শিশুদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র অথবা সমাজসোব অধিদপ্তর হতে প্রাপ্ত আইডি কার্ড এর মূলকপি।

৬। লেভেল পাসকৃত শিক্ষার্থীদের করণীয় কি? তারা কিভাবে ভর্তি হতে পারবে?

উত্তর: ‘ও’ লেভেল হতে যারা পাস করেছে তাদের নম্বরপত্র ঢাকা শিক্ষা বোর্ড হতে এসএসসি এর সমমান করে মেধাক্রম অনুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থী নিজ উদ্যোগে ঢাকা শিক্ষা বোর্ড হতে সমমান করার পর মূল কাগজপত্রসহ ভর্তি বিজ্ঞপ্তি মোতাবেক আবদনের নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনের ৭০৬ নং কক্ষে উপস্থিত হয়ে ম্যানুয়ালী আবেদন করতে হবে।

৭। দ্বৈত (Duplicate) ভর্তি থাকলে করণীয়: শিক্ষার্থী একাধিক শিক্ষাক্রমে বা একই শিক্ষাক্রমে পূর্বে অন্য কোথাও অধ্যয়নরত থাকলে বা একই শিক্ষাবর্ষে একাধিক প্রতিষ্ঠান/শিক্ষাক্রমে নিশ্চায়ন করলে তা বোর্ড নির্ধারিত তারিখের মধ্যেই বাতিল করতে হবে। বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে দ্বৈত (Duplicate) ভর্তি বাতিল না করলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না।

৮। Blank Form এ ভর্তি কি? ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে Blank Form এ ভর্তি নেই।

৯। আবেদন সংক্রান্ত তথ্যের জন্য কোন হেল্প লাইন রয়েছে কি?

উত্তর: হ্যাঁ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হেল্প লাইন ০১৩২২-৮৩০৩০৮, ০১৩২২-৮৩০৩০৯ এবং বুয়েটের হেল্প লাইন ০১৩০৪৭৩২১৯৬, ০১৩০৫৭০৩৮৭১, ০১৭৬৮৭৫৫৯৩২ তথ্যের জন্য যোগাযোগ করা যাবে। এছাড়া বোর্ডের ইমেইল btebadmission2024@gmail.com -এর মাধ্যমে তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *