BSc Nursing Question Solve 2025-26

বিএসসি ইন নার্সিং প্রশ্ন সমাধান ২0২৫-২৬

বিএসসি ইন নার্সিং

ভর্তি পরীক্ষা: ২০২৫-২৬

১. সরিষা জাতীয় উদ্ভিদে যে ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায় তা হলো:

(ক) প্যারাসাইটিক(খ) ডায়াসাইটিক
(গ) গ্রামিনিয়াস(ঘ) অ্যানাইসোসাইটিক

উত্তর: (ঘ)

২. বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয়-

(ক) প্রকৃতি(খ) বাক্যাংশ
(গ) পদ(ঘ) পদাণু

উত্তর: (গ)

৩. এক মোল পানির ওজন হলো-

(ক) ১৮.০ গ্রাম(খ) ১৮.২৫ গ্রাম
(গ) ১৮.৫ গ্রাম(ঘ) ১৮.২ গ্রাম

উত্তর: (ক)

৪. বায়ুমণ্ডলের যে স্তরে প্রাকৃতিক ঝড়-ঝঞ্ঝা সংঘটিত হয় তার নাম-

(ক) স্ট্রাটোস্ফিয়ার(খ) মেজোস্ফিয়ার
(গ) আয়নোস্ফিয়ার(ঘ) ট্রপোস্ফিয়ার

উত্তর: (ঘ)।

৫. ফরমালিন যে কাজে ব্যবহৃত হয় তা হলো-

(ক) পুষ্টিগুণ সংরক্ষণ(খ) আকার সংরক্ষণ
(গ) রং সংরক্ষণ(ঘ) পচনরোধ

উত্তর: (ঘ)

৬. যে আলোক রশ্মি মানব শরীরে ভিটামিন তৈরী করতে সাহায্য করে তার নাম-

(ক) আলফা রশ্মি(খ) ইনফ্রারেড রশ্মি
(গ) অতিবেগুনি রশ্মি(ঘ) গামা রশ্মি

উত্তর: (গ)

৭. কোনটি মানব দেহের জন্য ভালো কোলেস্টেরল?

(ক) HDL(খ) VLDL
(গ) LDL(ঘ) Triglyceride (TG)

উত্তর: (ক)

০৮. ‘রেইনকোট’ গল্পে গেরিলা আক্রমণে ধ্বংস হয়েছিল-

(ক) ইলেকট্রিক ট্রান্সফর্মার(খ) শহীদ মিনার
(গ) কলেজের গেইট(ঘ) প্রিন্সিপালের বাংলো

উত্তর: (ক)

০৯. দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম মেডিকেল কলেজের অন্তর্ভুক্ত হলো-

(ক) শেরে বাংলা মেডিকেল কলেজ
(খ) এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
(গ) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
(ঘ) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

উত্তর: (ক)

১০. ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা-

(ক) জীবনানন্দ দাশ(খ) সুফিয়া কামাল
(গ) সুকান্ত ভট্টাচার্য(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (গ)

১১. নিউটনের গতির ৩য় সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হলো-

(ক) 360°(খ) 180°
(গ) 0°(ঘ) 90°

উত্তর: (খ)

১২. ‘পরম শূন্য’ তাপমাত্রা হলো-

(ক) -273°K(খ) 0°K
(গ) 0°C(ঘ) 0°F

উত্তর: (খ)

১৩. একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দুইটির সমষ্টি হলো-

(ক) ৩০°(খ) ৯০°
(গ) ৪৫°(ঘ) ৬০°

উত্তর: (খ)

১৪. ক্ষারীয় মাধ্যমে pH-নির্দেশক ফেনলফথ্যালিনের বর্ণ হলো-

(ক) নীল(খ) লালচে বেগুনি
(গ) হলুদ(ঘ) লাল

উত্তর: (খ)

১৫. ‘রোজা’ শব্দটি যে ভাষা থেকে গৃহীত তা হলো-

(ক) উর্দু(খ) তুর্কি
(গ) আরবি(ঘ) ফারসি

উত্তর: (ঘ)

সমাধান: ‘রোজা’ শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। এর আরবি প্রতিশব্দ হলো ‘সওম’।

১৬. He is not good ______ Maths. Fill in the blank with options given below.

(ক) about(খ) with
(গ) in(ঘ) at

উত্তর: (ঘ)

১৭. ভিটামিন গুণসমৃদ্ধ এসিডের নাম হলো-

(ক) অ্যামিনো এসিড(খ) সাইট্রিক এসিড
(গ) এসকরবিক এসিড(ঘ) এসিডিক এসিড

উত্তর: (গ)

১৮. মুসলিম রেনেসাঁয় কবি হিসেবে সমাদৃত ছিলেন-

(ক) সৈয়দ শামসুল হক(খ) আল মাহমুদ
(গ) ফররুখ আহমদ(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (গ)

১৯. ‘মাসি-পিসি’ গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো-

(ক) আহ্লাদি(খ) বুড়ো রহমান
(গ) পিসি(ঘ) মাসি

উত্তর: (ক)

২০. এসিড বৃষ্টির প্রধান কারণ হলো-

(ক) SO₂(খ) CO₂
(গ) CO(ঘ) NO

উত্তর: (ক)

২১. এস এস সি পরীক্ষার কয়েকদিন পূর্বে ইয়াসমিনের মা অকস্মাৎ মৃত্যুবরণ করেন। পরীক্ষার ফলাফলে বিরূপ প্রভাব এড়াতে তার উচিত হবে-

(ক) পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া
(খ) বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটিয়ে শোক ভোলার চেষ্টা করা
(গ) প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া
(ঘ) পরীক্ষা বাদ দিয়ে পরিবারের প্রতি যত্নবান হওয়া

উত্তর: (গ)

২২. ইলেকট্রনের বৈশিষ্ট্য হলো-

(ক) চার্জ না থাকা(খ) স্তর না থাকা
(গ) ধনাত্মক চার্জ(ঘ) ঋণাত্মক চার্জ

উত্তর: (ঘ)

২৩. a = 2 ও b = 5 হলে a³ + b³ = হলো-

(ক) ১৩১(খ) ২৮
(গ) ১৩৩(ঘ) ৮২

উত্তর: (গ)

সমাধান: a = 2 ও b = 5

a³ + b³ = (2)³ + (5)³

= 8 + 125

= 133

২৪. ‘বিলাসী’ গল্প যার জবানীতে বর্ণিত হয় তার নাম-

(ক) বিলাসী(খ) মৃত্যুঞ্জয়
(গ) খুড়া(ঘ) নেড়া

উত্তর: (ঘ)

২৫. ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত শব্দ হলো-

(ক) র‍্যাকেট(খ) ওভার
(গ) অফসাইড(ঘ) গোল

উত্তর: (খ)

২৬. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ১৫ এবং তাদের গুণফল ৫৬ হলে সংখ্যাটি হলো-

(ক) ৭৮(খ) ৬৯
(গ) ৯৬(ঘ) ৯৮

উত্তর: (ক)

সমাধান: ধরি, সংখ্যাদ্বয় = x ও y

প্রশ্নমতে, x + y = 15

xy = 56

(x − y)² = (x + y)² − 4xy = (15)² − (4 × 56) = 225 − 224 = 1

∴ (x − y)² = 1

∴ x − y = 1

x + y = 15 ; x − y = 1 ⇒ 2x = 14 ∴ x = 7

x + y = 15 ; x − y = 1 ⇒ 2y = 16 ∴ y = 8

∴ সংখ্যা = 78

২৭. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা গুলোর অন্যতম হলো-

(ক) রাজশাহী(খ) ঝালকাঠি
(গ) টাঙ্গাইল(ঘ) ফরিদপুর

উত্তর: (ক)

২৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শৈশবকালে ছিলেন-

(ক) শান্ত(খ) ডানপিটে
(গ) ভীতু(ঘ) লাজুক

উত্তর: (খ)

২৯. আমিষ পরিপাকে সাহায্যকারী এনজাইমের নাম হলো-

(ক) ট্রিপসিন(খ) মলটেজ
(গ) লাইপেজ(ঘ) ল্যাকটেজ

উত্তর: (ক)

৩০. কার্বোহাইড্রেট ফ্যাক্টরী নামে পরিচিত কোষের অঙ্গাণুটির নাম-

(ক) গলজি বডি(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) লাইসোসোম(ঘ) মাইটোকন্ড্রিয়া

উত্তর: (খ)

৩১. উভচর প্রাণীদের বৃক্কের ধরন হলো-

(ক) মেটানেফ্রোস(খ) প্রোনেফ্রোস
(গ) মেসোনেফ্রোস(ঘ) সিউডোনেফ্রোস

উত্তর: (গ)

৩২. ‘ব্রেইল’ ভাষা ব্যবহারকারীরা হলো-

(ক) শারীরিক প্রতিবন্ধী(খ) শ্রবণ প্রতিবন্ধী
(গ) মানসিক প্রতিবন্ধী(ঘ) দৃষ্টি প্রতিবন্ধী

উত্তর: (ঘ)

৩৩. The meeting was held ______ last December. Choose the correct preposition to fill in the gap.

(ক) on(খ) at
(গ) in(ঘ) by

উত্তর: (গ)

সমাধান: নির্দিষ্ট মাস ও বছরের পূর্বে Preposition হিসেবে ‘in’ বসে। যেমন: in December, in 2026।

৩৪. I saw a ______ of cows in the field. Fill in the gap with the appropriate word given below.

(ক) bunch(খ) group
(গ) flock(ঘ) herd

উত্তর: (ঘ)

৩৫. দুর্বল এসিডের সংকেত হলো-

(ক) H₂SO₄(খ) CH₃COOH
(গ) HCl(ঘ) HNO₃

উত্তর: (খ)

৩৬. মানবদেহে লৌহ সঞ্চিত থাকে-

(ক) যকৃতে(খ) মস্তিষ্কে
(গ) অন্ত্রে(ঘ) অস্থিতে

উত্তর: (ক)

সমাধান: মানবদেহে অতিরিক্ত আয়রন বা লৌহ মূলত যকৃতে (Liver) ফেরিটিন (Ferritin) হিসেবে সঞ্চিত থাকে।

৩৭. No sooner had Reba reached the station ______ the train. Fill the gap

(ক) then(খ) and
(গ) when(ঘ) than

উত্তর: (ঘ)

৩৮. RNA থেকে প্রোটিন তৈরীর প্রক্রিয়ার নাম হলো-

(ক) রেপলিকেশন(খ) ট্রান্সফরমেশন
(গ) ট্রান্সক্রিপশন(ঘ) ট্রান্সলেশন

উত্তর: (ঘ)

৩৯. রফিক একটি কাজ ১০ দিনে করে, শফিক সেই কাজটি করতে পারে ১৫ দিনে। তারা একত্রে সেই কাজ করে-

(ক) ৮ দিনে(খ) ৬ দিনে
(গ) ৯ দিনে(ঘ) ৭ দিনে

উত্তর: (খ)

সমাধান: একত্রে কাজ = (একজনের কাজ × অন্য জনের কাজ) ÷ (একজনের কাজ + অন্যজনের কাজ)

= (10 × 15) ÷ (10 + 15) = 150 ÷ 25 = ৬ দিন

৪০. জাতীয় কবি নজরুল ইসলাম রচিত ‘মরুভাস্কর’ কাব্যগ্রন্থটি-

(ক) আধ্যাত্মিক(খ) বিদ্রোহী
(গ) রোমান্টিক(ঘ) জীবনীমূলক

উত্তর: (ঘ)

৪১. ‘প’ ধ্বনিটি যে শ্রেণির অন্তর্গত হলো-

(ক) দন্ত্য(খ) ওষ্ঠ
(গ) তালব্য(ঘ) কণ্ঠ

উত্তর: (খ)

৪২. বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম হলো-

(ক) copsychus saularis(খ) passer domestieus
(গ) columba livia(ঘ) gracula religiosa

উত্তর: (ক)

সমাধান: বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। দোয়েলের বৈজ্ঞানিক নাম হলো Copsychus saularis।

৪৩. (y − 1)(y + 2) − (y + 4)(y − 2) = 0 হলে, y এর মান হলো-

(ক) 9(খ) 12
(গ) 6(ঘ) 8

উত্তর: (গ)

সমাধান: (y − 1)(y + 2) − (y + 4)(y − 2) = 0

⇒ y² + 2y − y − (y² − 2y + 4y − 8) = 0

⇒ y² + y − 2 − y² − 2y + 8 = 0

⇒ − y + 6 = 0

⇒ y = 6

৪৪. A ‘cobbler’ is a person who makes-

(ক) shoes(খ) dresses
(গ) hammers(ঘ) furniture

উত্তর: (ক)

সমাধান: ‘Cobbler’ শব্দের অর্থ মুচি। যিনি জুতো তৈরি বা মেরামত করেন তাকে Cobbler বলা হয়।

৪৫. Select the correctly spelt word-

(ক) necessary(খ) imposible
(গ) welcume(ঘ) unfargettable

উত্তর: (ক)

সমাধান: সঠিক বানানটি হলো N-E-C-E-S-S-A-R-Y (প্রয়োজনীয়)। বাকি অপশনগুলোর সঠিক রূপ হবে: Impossible, Welcome, Unforgettable।

৪৬. বিশ্বস্বাস্থ্য সংস্থার সদর দপ্তরটি অবস্থিত-

(ক) জেনেভায়(খ) লন্ডনে
(গ) প্যারিসে(ঘ) নিউ ইয়র্কে

উত্তর: (ক)

সমাধান: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। এটি ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।

৪৭. শিশিরাঙ্ক প্রকাশ করে-

(ক) আপেক্ষিক আর্দ্রতা(খ) বাষ্পীয় চাপ
(গ) তাপমাত্রা(ঘ) আদ্রতা

উত্তর: (গ)

৪৮. একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা হলো-

(ক) ৩(খ) ৬
(গ) ৪(ঘ) ২

উত্তর: (খ)

৪৯. Sharmili has not visited Cox’s Bazar yet, ______ her friend Jesmine. Fill in the gap from options provided.

(ক) neither has(খ) or has
(গ) either has(ঘ) nor has

উত্তর: (ঘ)

৫০. ফিগমোম্যানোমিটার ব্যবহৃত হয়-

(ক) রক্তের হিমোগ্লোবিন পরিমাপে(খ) রক্তচাপ পরিমাপে
(গ) বায়ুচাপ পরিমাপে(ঘ) দুধের ঘনত্ব পরিমাপে

উত্তর: (খ)

৫১. ‘ভর সংখ্যা’ বলতে বোঝায়-

(ক) প্রোটন ও নিউট্রনের সংখ্যা
(খ) ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যা
(গ) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা
(ঘ) নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা

উত্তর: (ক)

৫২. The car is moving slowly. The underlined is-

(ক) an adverb(খ) an auxiliary verb
(গ) an adjective(ঘ) a verb

উত্তর: (ক)

৫৩. জৈবিক কোষ আবিষ্কারের নাম-

(ক) রবার্ট ব্রাউন(খ) রবার্ট হুক
(গ) লিউয়েনহুক(ঘ) রবার্ট ডারউইন

উত্তর: (খ)

৫৪. গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা হলো-

(ক) ৬(খ) ৫
(গ) ৯(ঘ) ৪

উত্তর: (ক)

সমাধান: গ্লুকোজের আণবিক সংকেত হলো C₆H₁₂O₆ সুতরাং এতে কার্বন পরমাণু রয়েছে ৬টি।

৫৫. মমতাজ মহল ছিলেন-

(ক) সম্রাট আওরঙ্গজেবের খালা(খ) সম্রাট শাহজাহানের কন্যা
(গ) মোগল সম্রাজ্ঞী(ঘ) তাজমহলের নির্মাতা

উত্তর: (গ)

৫৬. The English ______ English. Fill in the gap by options given below.

(ক) spoke(খ) speak
(গ) spoken(ঘ) speaks

উত্তর: (খ)

৫৭. The garden has many beautiful flowers. The underlined word is-

(ক) a pronoun(খ) an adverb
(গ) a collective noun(ঘ) an adjective

উত্তর: (ঘ)

৫৮. একজন রোগী তার রোগ বিষয়ে যথাযথ ভাবে সমস্যা প্রকাশে অক্ষম। সে ক্ষেত্রে এক জন সেবা কর্মীর আচরণ হবে-

(ক) যথেষ্ট সময় দিয়ে তার বক্তব্য বোঝার চেষ্টা করা
(খ) অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া
(গ) অযথা সময় ব্যয় না করে অপেক্ষায় থাকা অন্যদের প্রতি নজর দেওয়া
(ঘ) যেটুকু বোঝা যায় তার ভিত্তিতে সেবা করা

উত্তর: (ক)

৫৯. ‘পামর’ শব্দের অর্থ-

(ক) নাবালক(খ) নরাধম
(গ) কূট ব্যক্তি(ঘ) সঙ্গী

উত্তর: (খ)

সমাধান: ‘পামর’ একটি প্রাচীন বা কাব্যিক শব্দ, যার অর্থ হলো পাপিষ্ঠ, অধম, নীচ বা নরাধম।

৬০. একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, ৭২ টাকায় বিক্রি হলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য হলো-

(ক) ৫৬ টাকা(খ) ৪০ টাকা
(গ) ৪৮ টাকা(ঘ) ৬০ টাকা

উত্তর: (গ)

সমাধান: ধরি, ৩৬ টাকায় বিক্রি করলে ক্ষতি x টাকা, ৭২ টাকায় বিক্রি করলে লাভ 2x টাকা।

শর্তানুসারে, 36 + x = 72 − 2x

⇒ x + 2x = 72 − 36

⇒ 3x = 36

∴ x = 36 ÷ 3 = 12

∴ ক্রয়মূল্য = 36 + 12 = ৪৮ টাকা

৬১. বাংলাদেশে রেললাইন সংযোগবিহীন জেলা গুলোর অন্যতম হলো-

(ক) মানিকগঞ্জ(খ) সুনামগঞ্জ
(গ) ঝিনাইদহ(ঘ) নওগাঁ

উত্তর: (ক)

৬২. একটি বর্গক্ষেত্রের কর্ণ এর দৈর্ঘ্য ৮ মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে-

(ক) ১৬ বর্গমিটার(খ) ৩২ বর্গমিটার
(গ) ১৬ মিটার(ঘ) ৩২ মিটার

উত্তর: (খ)

সমাধান: বর্গক্ষেত্রের কর্ণ, d = √2 a

⇒ a = d ÷ √2 = 8 ÷ √2

∴ ক্ষেত্রফল = a² = (8 ÷ √2)² = 64 ÷ 2 = ৩২ বর্গমিটার

৬৩. He lives a luxurious life. The negative form of the sentence is-

(ক) He did not live a luxurious life.
(খ) He not lives a luxurious life.
(গ) He never lives a luxurious life
(ঘ) He does not live a luxurious life.

উত্তর: (ঘ)

৬৪. মানব জননকোষে থাকা ক্রোমোজোমের সংখ্যা হলো-

(ক) ০২(খ) ৪৬
(গ) ৪৪(ঘ) ২৩

উত্তর: (ঘ)

৬৫. Choose the correct sentence from options given below.

(ক) Dog is a faithful animal(খ) The dog is a faithful animal
(গ) A dog is faithful animal(ঘ) The dog is faithful animal

উত্তর: (খ)

৬৬. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর। পিতার বয়স ৫০ হলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হয়-

(ক) ৫ : ২(খ) ২ : ৫
(গ) ১ : ২(ঘ) ১ : ৫

উত্তর: (ক)

সমাধান: পুত্রের বয়স = ৭০ − ৫০ = ২০ বছর

∴ পিতা : পুত্র = ৫০ : ২০ = ৫ : ২

৬৭. ইনসুলিন নিঃসৃতকারী অঙ্গের নাম-

(ক) অগ্ন্যাশয়(খ) বৃক্ক
(গ) অন্ত্র(ঘ) যকৃত

উত্তর: (ক)

৬৮. The students ultimately got over the difficulties. The underlined group verb means-

(ক) submitted to(খ) suffer from
(গ) be able to avoid(ঘ) overcome

উত্তর: (ঘ)

৬৯. Reading books ______ a good habit. Fill in the gap from auxiliary verb given below.

(ক) will be(খ) is
(গ) were(ঘ) are

উত্তর: (খ)

৭০. It was dark when we blew ______ the candles. Choose the correct word to fill in the gap.

(ক) off(খ) down
(গ) away(ঘ) up

সমাধান: বিঃদ্রঃ সঠিক উত্তরটি এখানে অপশনে দেওয়া নেই, সঠিক উত্তর হবে blew out।

৭১. একজন কর্তব্যরত সহকর্মী লক্ষ করেন যে তার সহযোগি নার্স রোগীকে ভুল ঔষধ দিতে উদ্যত। দায়িত্বশীল সহকর্মী হিসেবে কার উচিত হবে-

(ক) বিষয়টি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা
(খ) বিষয়টি তাৎক্ষণিক তার নজরে আনা
(গ) বিষয়টি পরে গোপনীয়তার সাথে আলোচনা করা
(ঘ) বিষয়টি উপেক্ষা করা

উত্তর: (খ)

৭২. পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষক সালমাকে তিরস্কার করেন। এ ক্ষেত্রে সালমার উচিত হবে-

(ক) তিরস্কারকে ইতিবাচক হিসেবে দেখা
(খ) অপমানবোধ করা
(গ) প্রতিবাদ করা
(ঘ) অভিভাবককে তিরস্কারের বিষয়টি জানানো

উত্তর: (ক)

৭৩. একটি দ্রব্য ক্রয় করে ২৫% ক্ষতিতে বিক্রয় করা হলে, বিক্রয় ও ক্রয় মূল্যের অনুপাত হবে-

(ক) ৪ : ৩(খ) ৩ : ৪
(গ) ১ : ৪(ঘ) ৪ : ৫

উত্তর: (খ)

সমাধান: ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা

২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ − ২৫ = ৭৫ টাকা

বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ৭৫ : ১০০ = ৩ : ৪

৭৪. তাপ ইঞ্জিন রূপান্তরিত করে-

(ক) তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে
(খ) যান্ত্রিকশক্তিকে তাপশক্তিতে
(গ) তাপশক্তিকে বৈদ্যুতিকশক্তিতে
(ঘ) বৈদ্যুতিকশক্তিকে যান্ত্রিকশক্তিতে

উত্তর: (ক)

৭৫. The word ‘polite’ in Bangla means-

(ক) সভ্য(খ) ভদ্র
(গ) প্রগতিশীল(ঘ) সংস্কৃতিবান

উত্তর: (খ)

৭৬. খেলায় অংশ নিতে ইচ্ছুক একজন প্রতিবন্ধী শিশুকে অন্য শিশুরা খেলায় অংশ নিতে অস্বীকৃতি জানালে হতাশ শিশুটি মাঠের এককোণে একাকী বসে থাকে। একজন দায়িত্বশীল দর্শকের উচিত হবে-

(ক) প্রতিবন্ধী শিশুকে সমবেদনা জানানো
(খ) প্রতিবন্ধী শিশুকে উপেক্ষা করা
(গ) প্রতিবন্ধী শিশুকে খেলার স্থান ত্যাগ করতে পরামর্শ দেওয়া
(ঘ) অন্য শিশুদের বুঝিয়ে তাকে খেলায় অংশ নিতে উদ্বুদ্ধ করা

উত্তর: (ঘ)

৭৭. রক্তের ফ্যাগোসাইটোসিসকারী কোষের নাম-

(ক) লিম্ফোসাইট(খ) ইয়োসিনোফিল
(গ) ব্যাসোফিল(ঘ) নিউট্রোফিল

উত্তর: (ঘ)

৭৮. A neighbor is one who-

(ক) is our well wisher(খ) is out relative
(গ) lives around us(ঘ) is our enemy

উত্তর: (গ)

৭৯. The word opposite to ‘shortage’ is-

(ক) scanty(খ) complete
(গ) abundance(ঘ) present

উত্তর: (গ)

৮০. নিউমোনিয়া আক্রান্ত মূল অঙ্গটি হলো-

(ক) মস্তিষ্ক(খ) হৃদপিন্ড
(গ) ফুসফুস(ঘ) শ্বাস-নালী

উত্তর: (গ)

৮১. উভধর্মী যৌগ হলো-

(ক) H₂O(খ) NH₄⁺
(গ) H₃O⁺(ঘ) NH₃

উত্তর: (ক)

৮২. আয়তনের দিক থেকে মানব দেহের সর্ব বৃহৎ কোষের নাম হলো-

(ক) ডিম্বাণু(খ) শ্বেত কণিকা
(গ) লোহিত কণিকা(ঘ) শুক্রাণু

উত্তর: (ক)

৮৩. হার্ডিঞ্জ সেতুটি যে নদীর উপর অবস্থিত তার নাম-

(ক) গড়াই(খ) পদ্মা
(গ) যমুনা(ঘ) কুমার

উত্তর: (খ)

৮৪. দোলকের ববের ভর বেশী হলে দোলনকাল-

(ক) অপরিবর্তিত থাকে(খ) বাড়ে
(গ) কমে(ঘ) ভরের বর্গমূলের সমানুপাতিক

উত্তর: (ক)

৮৫. বৃহদন্ত্রের অংশবিশেষ হলো-

(ক) ইলিয়াম(খ) জেজুনাম
(গ) সিকাম(ঘ) ডিওডেনাম

উত্তর: (গ)

৮৬. ‘সাধারণ সর্দি-কাশি’ হয় যে ভাইরাসের কারণে তার নাম-

(ক) রেট্রো ভাইরাস(খ) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
(গ) রাইনো ভাইরাস(ঘ) রোটা ভাইরাস

উত্তর: (গ)

৮৭. রক্তের অক্সিহিমোগ্লোবিন গঠনে বাধা দেয় যে গ্যাস-

(ক) SO₂(খ) CO
(গ) N₂O(ঘ) CO₂

উত্তর: (খ)

৮৮. ব্যাকটেরিয়া সৃষ্ট রোগের অন্তর্গত হলো-

(ক) হেপাটাইটিস(খ) যক্ষ্মা
(গ) ম্যালেরিয়া(ঘ) ডেঙ্গু

উত্তর: (খ)

৮৯. The word ‘community’ is a-

(ক) collective noun(খ) proper noun
(গ) common noun(ঘ) countable noun

উত্তর: (ক)

৯০. The phrase ‘pass away’ means-

(ক) to become unconscious(খ) to leave
(গ) to die(ঘ) to disappear

উত্তর: (গ)

৯১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে মীরজাফর ইংরেজদের সাথে হাত মেলানোর কারণ-

(ক) সম্পদের লোভ(খ) ইংরেজদের ভয়
(গ) ক্ষমতার লোভ(ঘ) শিক্ষার অভাব

উত্তর: (গ)

৯২. ‘উপবৃত্তি’ আছে এমন ফুলের নাম হলো-

(ক) রজনীগন্ধা(খ) কৃষ্ণচূড়া
(গ) জবা(ঘ) গোলাপ

উত্তর: (গ)

৯৩. x − y = 2 এবং xy = 24 হলে, x + y হয়-

(ক) 11(খ) 10
(গ) 8(ঘ) 12

উত্তর: (খ)

সমাধান: (x + y)² = (x − y)² + 4xy

= (2)² + 4 × 24

= 4 + 96

= 100

∴ x + y = √100 = 10

৯৪. দুইটি গতিশীল বস্তুর ক্ষেত্রে একটি তুলনায় অপরটির গতিকে বলে-

(ক) আপেক্ষিক স্থিতি(খ) পরম স্থিতি
(গ) আপেক্ষিক গতি(ঘ) পরম গতি

উত্তর: (গ)

৯৫. ‘মনোযোগ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো-

(ক) মনঃ+যোগ(খ) মোনো+যোগ
(গ) মন+যোগ(ঘ) মনো+যোগ

উত্তর: (ক)

৯৬. কমা আকৃতির ব্যাকটেরিয়ার নাম-

(ক) Pseudomonas(খ) Spirilum
(গ) Sarcina(ঘ) Vibrio

উত্তর: (ঘ)

৯৭. ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত হাসপাতালের অবস্থান-

(ক) মতিগঞ্জ(খ) মোহনগঞ্জ
(গ) করিমগঞ্জ(ঘ) সুনামগঞ্জ

উত্তর: (খ)

৯৮. ‘আলোকবর্ষ’ পরিমাপ করে-

(ক) সময়(খ) দূরত্ব
(গ) ভর(ঘ) গতি

উত্তর: (খ)

৯৯. বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস হলো-

(ক) বৃষ্টির পানি(খ) ভূ-গর্ভস্থ পানি
(গ) পুকুরের পানি(ঘ) নদীর পানি

উত্তর: (খ)

১০০. শহীদ ডা. মিলন যে আন্দোলনের সাথে সম্পৃক্ত তা হলো-

(ক) উনসত্তরের গণঅভ্যুত্থান(খ) চব্বিশের গণঅভ্যুত্থান
(গ) নব্বইয়ের গণঅভ্যুত্থান(ঘ) ভাষা আন্দোলন

উত্তর: (গ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *